শেয়ারFacebookWhatsApp

সামাজিক মূল্যবোধ বলতে কী বোঝায়?

উত্তর: সাধারণ অর্থে সামাজিক মূল্যবোধ হলো সামাজিক মানুষের আচরণ নিয়ন্ত্রণ ও পরিচালনা করার নীতি ও আদর্শ। ব্যাপক অর্থে সামাজিক মূল্যবোধ হলো সমাজের মানুষের সামাজিক সম্পর্ক ও আচরণ, বিভিন্ন নীতিমালা; বিশ্বাস, দর্শন ও চিন্তাভাবনার মাধ্যমে পরোক্ষভাবে নিয়ন্ত্রিত ও পরিচালিত উপাদানগুলোর সমষ্টি। সামাজিক মূল্যবোধ সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তির ব্যক্তিত্বের মধ্যে বিকশিত হয়।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

সামাজিক মূল্যবোধ বলতে কী বোঝায়?

Dinajpur · 2025

উত্তর

জাতি-ধর্ম-বর্ণ, স্ত্রী-পুরুষ নির্বিশেষে সকলকে সমান সুযোগ-সুবিধা প্রদানের ব্যবস্থাকে সাম্য বলে।

উত্তর

সাধারণ অর্থে সামাজিক মূল্যবোধ হলো সামাজিক মানুষের আচরণ নিয়ন্ত্রণ ও পরিচালনা করার নীতি ও আদর্শ। ব্যাপক অর্থে সামাজিক মূল্যবোধ হলো সমাজের মানুষের সামাজিক সম্পর্ক ও আচরণ, বিভিন্ন নীতিমালা; বিশ্বাস, দর্শন ও চিন্তাভাবনার মাধ্যমে পরোক্ষভাবে নিয়ন্ত্রিত ও পরিচালিত উপাদানগুলোর সমষ্টি। সামাজিক মূল্যবোধ সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তির ব্যক্তিত্বের মধ্যে বিকশিত হয়।

উত্তর

উদ্দীপকে প্রশ্নবোধক '?' চিহ্নিত বিষয়টি আমার পাঠ্যবইয়ে পঠিত 'আইন' বিষয়টিকে ইঙ্গিত করে।আইন হলো কতকগুলো সুনির্দিষ্ট নিয়মের সমষ্টি যা মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আইন হলো রাষ্ট্রীয় জীবনে শৃঙ্খলা ও উন্নতি নিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্র কর্তৃক বিধিবদ্ধ কতকগুলো নিয়মকাঠামোর সমষ্টি যা রাষ্ট্রের সার্বভৌম কর্তৃপক্ষ কর্তৃক প্রয়োগ করা হয়ে থাকে। আইনের উৎস ব্যাপক বিস্তৃত। সমাজে প্রচলিত আচার-অনুষ্ঠান, রীতিনীতি কালক্রমে জনসমর্থন লাভ করে রাষ্ট্রীয় স্বীকৃতির মাধ্যমে আইনে পরিণত হয়েছে। মধ্যযুগে ধর্মীয় ও রাজনৈতিক বিষয়াবলি একই সাথে পরিচালিত হতো। ফলে ধর্মীয় অনুশাসন ও ধর্মগ্রন্থ থেকে আইনের উৎপত্তি হয়েছে। আধুনিককালেও ধর্মীয় অনুশাসন থেকে উদ্ভব আইন অনেক দেশে কার্যকর রয়েছে। ন্যায়বোধ আইনের অন্যতম মূল্যবান উৎস। বিচারকগণ অনেক সময় বিচারকার্য পরিচালনা করতে গিয়ে সামাজিক ন্যায়বোধ ও বিচারবুদ্ধির আশ্রয় গ্রহণ করে থাকেন। আইনের সবচেয়ে গ্রহণযোগ্য ও আধুনিক উৎস হলো আইনসভা বর্তমান সময়ে রাষ্ট্রের প্রয়োজনীয় যাবতীয় আইন প্রণয়ন করে থাকে। আইনসভা প্রয়োজনীয়তা অনুযায়ী নাগরিকদের জন্য নতুন আইন প্রণয়। করে এবং পুরাতন আইনসংশোধন অথবা বাতিল করে। এক্ষেত্রে অবশ্য জনমতকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়।সুতরাং বলা যায়, উদ্দীপকে প্রশ্নবোধক '?' চিহ্নিত বিষয়টি 'আইন'কে নির্দেশ করে কেননা আইনের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে আইনসভা। এছাড়াও প্রথা, ধর্ম ও ন্যায়বোধ আইনের গুরুত্বপূর্ণ উৎস।

উত্তর

"উদ্দীপকে বর্ণিত বিষয়টি অর্থাৎ 'আইনের' সাথে নৈতিকতার সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ও মধুর” কথাটি যথার্থ এবং সঠিক।আইন ও নৈতিকতা পরস্পরের পরিপূরক। প্রাচীনকালে আইন ও নৈতিকতার মধ্যে কোনো পার্থক্য করা হতো না। প্লেটো-অ্যারিস্টটলের সময়ে আইন নীতিশাস্ত্রের ওপর প্রতিষ্ঠিত ছিল। যুগের বিবর্তনে রাষ্ট্র আলাদা সত্তা হিসেবে প্রকাশ পাওয়ার পর থেকে আইন ও নৈতিকতা আলাদা বিষয় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তবে এ দুটি বিষয়ের মধ্যে সম্পর্কের গভীরতা লক্ষণীয়। কেননা উভয়ই মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে। আইন ও নৈতিকতা উভয়ের লক্ষ্য হলো মানব কল্যাণ। আইন মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে। আর নৈতিকতা মানুষের মনোজগৎকে নিয়ন্ত্রণ করে। কালের বিবর্তনের সাথে সাথে নৈতিকতা ও আইনের পরিবর্তন হয়ে থাকে। ন্যায়-অন্যায়বোধ থেকে অনেক আইনের জন্ম হয়েছে। বস্তুত আইন ও নৈতিকতা উভয়ই এক। উভয়ই সমাজকল্যাণ সাধন করতে ইচ্ছুক। মানুষের নৈতিকতা যদি উচ্চমানের না হয় তবে কোনো রাষ্ট্রের আইন উন্নতমানের হতে পারে না। আইনের উদ্দেশ্য সুনাগরিক সৃষ্টি করে রাষ্ট্রের শান্তি ও ন্যায়নীতি প্রতিষ্ঠা করা আবার নৈতিকতার উদ্দেশ্যও সৎ ও ন্যায়বান মানুষ সৃষ্টি করে সমস্যা ও রাষ্ট্রীয় জীবনের সার্বিক উন্নয়ন ও নীতিবোধ প্রতিষ্ঠা করা।পরিশেষে বলা যায়, উদ্দীপকে বর্ণিত আইন বিষয়টির সাথে নৈতিকতার সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ও মধুর।
HSCCivics 1st PaperDinajpur 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।