উক্ত ঘটনায় আইনের শাসন সুষ্ঠুভাবে প্রতিফলিত হয়নি— উক্তিটি যথার্থ।
আইনের শাসন বলতে আইনের চোখে সবাইকে সমান বোঝায় । আইনের শাসনের মূল চেতনা হলো কেউ আইনের ঊর্ধ্বে নয়। জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ, ধনী-নির্ধন নির্বিশেষে সকলেই আইনের দৃষ্টিতে সমান। একই ধরনের অপরাধের জন্য একজন দরিদ্র মানুষের যে শাস্তি হবে, সমাজের একজন উঁচু পর্যায়ের মানুষের সেই একই শাস্তি হবে। এটাই আইনের শাসন।
উদ্দীপকে উল্লেখিত ঘটনায় দেখতে পাই, বখাটে শাকিলের বিরুদ্ধে সোহেলীর বাবার মামলা গ্রহণ করতে অস্বীকৃতি জানায় থানা কর্তৃপক্ষ । উক্ত ঘটনায় আইনের শাসন সুষ্ঠুভাবে প্রতিফলিত হয়নি। থানা কর্তৃপক্ষের উচিত ছিল বখাটের বিরুদ্ধে সুবিচার পাওয়ার জন্য সোহেলী ও তার বাবাকে আইনগত সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা।
আইনের শাসন মূলত নির্ভর করে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষতা ও পেশাদারিত্বের উপর। কিন্তু উদ্দীপকের ঘটনায় দুটো বিষয়েরই অনুপস্থিতি দেখতে পাই। আর এগুলো যে প্রশাসনে অনুপস্থিত, সেখানে আইনের শাসনও অনুপস্থিত।