শেয়ারFacebookWhatsApp

স্বাধীনতা কী?

উত্তর: স্বাধীনতা হলো এমন সুযোগ-সুবিধা ও পরিবেশ, যেখানে কেউ কারও ক্ষতি না করে সবাই নিজেদের অধিকার ভোগ করে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

স্বাধীনতা কী?

উদ্দীপক

রফিক স্যার তার পৌরনীতি ক্লাসে ছাত্রদের বললেন, "সামাজিক মূল্যবোধ, রাজনৈতিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ ও গণতান্ত্রিক মূল্যবোধ মানুষকে ও সমাজকে উন্নত করে।"

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

উত্তর

স্বাধীনতা হলো এমন সুযোগ-সুবিধা ও পরিবেশ, যেখানে কেউ কারও ক্ষতি না করে সবাই নিজেদের অধিকার ভোগ করে।

উত্তর

নৈতিকতা হলো সমাজের বিবেকের সাথে সংগতিপূর্ণ কতকগুলো ধ্যান-ধারণা ও আদর্শের সমষ্টি বা সমাজস্বীকৃত আচরণবিধি। নৈতিকতা মূলত একধরনের মানসিক অবস্থা যা কাউকে অপরের মঙ্গল কামনা এবং ভালো কাজের অনুপ্রেরণা দিয়ে থাকে। নৈতিকতা মানুষের মনে উদ্ভব ও বিকশিত হয় এবং এটিকে লালন করে সমাজ। সত্য কথা বলা, গুরুজনকে মান্য করা, অসহায়কে সাহায্য করা, চুরি, দুর্নীতি থেকে বিরত থাকা এগুলো মানুষের নৈতিকতারই বহিঃপ্রকাশ।

উত্তর

উদ্দীপকে রফিক স্যার বিভিন্ন ধরনের মূল্যবোধ নিয়ে আলোচনা করেন। সমাজকাঠামোর অবিচ্ছেদ্য উপাদান হলো মূল্যবোধ। যে চিন্তা-ভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার-ব্যবহার ও কর্মকাণ্ডকে পরিচালিত ও নিয়ন্ত্রিত করে তাকেই মূল্যবোধ বলা হয়। সামাজিক মূল্যবোধ হলো সেসব রীতি-নীতির সমষ্টি, যা ব্যক্তি সমাজের নিকট হতে আশা করে এবং যা সমাজ ব্যক্তির নিকট হতে লাভ করে। যেমন- সামাজিক শিষ্টাচার, সততা, ন্যায়বিচার, সহনশীলতা, সহমর্মিতা, শৃঙ্খলাবোধ, আত্মত্যাগ প্রভৃতি। যে চিন্তা-ভাবনা, লক্ষ্য উদ্দেশ্য ও সংকল্প রাজনৈতিক আচার ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করে তার সমষ্টিই হলো "রাজনৈতিক মূল্যবোধ। যেমন- রাজনৈতিক সততা ও সহনশীলতা, পরমতসহিষ্ণুতা, নির্বাচনে জয়-পরাজয় মেনে নেওয়া প্রভৃতি। আবার যেসব ধর্মীয় অনুশাসন, আচার-আচরণ, ধর্মীয় কর্মকান্ডকে নিয়ন্ত্রণ করে তা-ই ধর্মীয় মূল্যবোধ। যেমন- সকল ধর্মের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন, অন্য ধর্মমতকে সহ্য করা, অন্য ধর্মাবলম্বীদের ধর্মাচরণে বাধা না দেওয়া প্রভৃতি। এছাড়াও আরো একটি মূল্যবোধ হলো গণতান্ত্রিক মূল্যবোধ। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেসব, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার- আচরণ ও দৈনন্দিন কর্মকান্ডকে নিয়ন্ত্রণ করে তাই গণতান্ত্রিক মূল্যবোধ। যেমন- শ্রদ্ধাবোধ, সহনশীলতা, সাহস।

উত্তর

উক্ত মূল্যবোধসমূহ সাধারণ নাগরিকদের দায়িত্ব ও কর্তব্য সচেতন করার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলে। সুনাগরিকের কতগুলো গুণ রয়েছে। তিনি নিজের প্রজ্ঞা ও দক্ষতার দ্বারা রাষ্ট্র ও সমাজের যেকোনো সমস্যা সমাধানে আত্মনিয়োগ করেন। রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করেন। এছাড়াও বিবেকবোধ দ্বারা ন্যায়- অন্যায়, উচিত-অনুচিত অনুধাবন করে যেকোনো বিষয়ে যথাযথ সিদ্ধান্ত 'গ্রহণ করতে পারেন। সামাজিক মূল্যবোধ মানুষের বিচারের মানদণ্ড। সামাজিক মূল্যবোধের মাপকাঠিতে মানুষের কাজের ভালো-মন্দের বিচার হয়। সামাজিক মূল্যবোধসম্পন্ন একজন মানুষ শিষ্টাচার, সত্যবাদিতা, ন্যায়বিচার, শ্রমের মর্যাদা, শৃঙ্খলাবোধ, আত্মত্যাগ প্রভৃতি গুণাবলির অধিকারী হয়। যা তাকে সুনাগরিক হতে সহায়তা করে। বর্তমান রাষ্ট্রীয় ব্যবস্থায় প্রতিটি নাগরিকই রাজনীতির সাথে সম্পৃক্ত। রাজনৈতিক আদর্শ, আনুগত্য, পরমতসহিষ্ণুতা, রাজনৈতিক সহনশীলতা, রাজনৈতিক অংশগ্রহণ প্রভৃতি রাজনৈতিক মূল্যবোধের চর্চা একজন নাগরিককে সুনাগরিক হিসেবে গড়ে তোলে। ধর্মবিশেষে ধর্মীয় মূল্যবোধ ভিন্ন হয়ে থাকে। তবে ধর্মীয় মূল্যবোধকে সম্মান করা এবং মেনে চলা প্রত্যেক অনুসারীদের কর্তব্য। গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার ফলে শাসনব্যবস্থায় স্বচ্ছতা, দায়িত্বশীলতা, সহনশীলতা, নাগরিক মর্যাদা বৃদ্ধি পায়। এসব দেখে একজন সাধারণ নাগরিক দায়িত্ব ও কর্তব্যপরায়ণ হয়ে উঠে। যা সুনাগরিক তৈরিতে সাহায্য করে। পরিশেষে বলা যায় যে, উক্ত মূল্যবোধসমূহ সুনাগরিক তৈরিতে সহায়তা করে।
HSCCivics 1st Paperরাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।