শেয়ারFacebookWhatsApp

সামাজিক মূল্যবোধ বলতে কী বোঝায়?

উত্তর: য়ে চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামাজিক আচার- ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তার সমষ্টিকে সামাজিক মূল্যবোধ বলে । মার্কিন সমাজবিজ্ঞানী এবং শিক্ষাবিদ স্টুয়ার্ট সি. ডড (Stuart Carter Dodd) এর মতে, 'সামাজিক মূল্যবোধ হলো সেসব রীতিনীতির সমষ্টি যা ব্যক্তি সমাজের কাছ থেকে আশা করে এবং সমাজ ব্যক্তির কাছ থেকে লাভ করে।' সামাজিক মূল্যবোধ সামাজিক উন্নয়নের ভিত্তি বা মানদণ্ড। সামাজিক শিষ্টাচার, সততা, সত্যবাদিতা, ন্যায়বিচার, সহমর্মিতা, সহনশীলতা, শৃঙ্খলাবোধ, শ্রমের মর্যাদা, দানশীলতা, আতিথেয়তা, জনসেবা, আত্মত্যাগ প্রভৃতি মানবিক গুণাবলির সমষ্টি হচ্ছে সামাজিক মূল্যবোধ। সামাজিক মূল্যবোধের মাপকাঠিতেই মানুষের আচরণ ও কাজের ভালো-মন্দ বিচার করা হয়।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

সামাজিক মূল্যবোধ বলতে কী বোঝায়?

উদ্দীপক

ম. মাহবুব একজন নীতিবান লোক। তিনি তার পরিবারের সদস্যদের সৎভাবে জীবন-যাপন করতে অনুপ্রাণিত করেন। তিনি রাষ্ট্রের সকল নিয়ম কানুন মেনে চলেন। রাষ্ট্রের প্রতি তার কর্তব্যগুলো নিষ্ঠার সাথে পালন করেন। কর্তব্য পালনের বিনিময়ে তিনি রাষ্ট্র থেকে কিছু অধিকারও ভোগ করেন।

হলিক্রস কলেজ · 2024

উত্তর

“আইন হচ্ছে সার্বভৌম শাসকের আদেশ” — উক্তিটি জন অস্টিনের।

উত্তর

য়ে চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামাজিক আচার- ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তার সমষ্টিকে সামাজিক মূল্যবোধ বলে । মার্কিন সমাজবিজ্ঞানী এবং শিক্ষাবিদ স্টুয়ার্ট সি. ডড (Stuart Carter Dodd) এর মতে, 'সামাজিক মূল্যবোধ হলো সেসব রীতিনীতির সমষ্টি যা ব্যক্তি সমাজের কাছ থেকে আশা করে এবং সমাজ ব্যক্তির কাছ থেকে লাভ করে।' সামাজিক মূল্যবোধ সামাজিক উন্নয়নের ভিত্তি বা মানদণ্ড। সামাজিক শিষ্টাচার, সততা, সত্যবাদিতা, ন্যায়বিচার, সহমর্মিতা, সহনশীলতা, শৃঙ্খলাবোধ, শ্রমের মর্যাদা, দানশীলতা, আতিথেয়তা, জনসেবা, আত্মত্যাগ প্রভৃতি মানবিক গুণাবলির সমষ্টি হচ্ছে সামাজিক মূল্যবোধ। সামাজিক মূল্যবোধের মাপকাঠিতেই মানুষের আচরণ ও কাজের ভালো-মন্দ বিচার করা হয়।

উত্তর

উদ্দীপকে মি. মাহবুব “রাষ্ট্রের প্রতি কর্তব্য পালনের বিনিময়ে অধিকারও ভোগ করেন।”— উক্তিটি যথার্থ অধিকার হলো সমাজ ও রাষ্ট্র স্বীকৃত কতগুলো সুযোগ-সুবিধা যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে এবং সর্বজনীন কল্যাণ সাধিত হয়। আর আইনের দ্বারা স্বীকৃত অধিকার ভোগ করতে গিয়ে নাগরিককে যেসব দায়িত্ব পালন করতে হয় তাকে কর্তব্য বলে। অধিকার ও কর্তব্য শব্দটি আপাতদৃষ্টিতে বিপরীতমুখী মনে হলেও এদের পারস্পরিক সম্পর্ক ঘনিষ্ঠ। নাগরিক তার কর্তব্য পালনের মাধ্যমে অধিকার ভোগের সুযোগ পায়। উদ্দীপকে বলা হয়েছে, মি. মাহবুব রাষ্ট্রের প্রতি তার কর্তব্যগুলো নিষ্ঠার সাথে পালন করেন। কর্তব্য পালনের বিনিময়ে তিনি। রাষ্ট্র থেকে কিছু অধিকারও ভোগ করেন। অর্থাৎ মি. মাহবুৰ কৰ্তব্য পালনের বিনিময়ে অধিকার ভোগ করেন। যা অধিকার ও কর্তব্যের ঘনিষ্ঠতাকেই বোঝায়। অধিকারও কর্তব্যের পারস্পরিক সম্পর্ক এমন ঘনিষ্ঠ যে, একজনের অধিকার বলতে অন্যজনের কর্তব্যকে বোঝায়, তাই অধিকার ও কর্তব্য অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। রাষ্ট্র নাগরিকের অধিকার রক্ষা করে। এজন্য নাগরিকগণও রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করেন। রাষ্ট্র নাগরিকের অধিকার উপভোগের নিশ্চয়তা দেয়। অপরদিকে, রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য নাগরিককে এগিয়ে আসতে হয়। সুতরাং দেখা যায়, অধিকার ও কর্তব্য পরস্পর সম্পর্কযুক্ত। একটি ছাড়া অন্যটি অর্থহীন হয়ে পড়ে। একটি অপরটির ওপর নির্ভরশীল ও পরিপূরক।

উত্তর

উদ্দীপকে মি. মাহবুবের জীবন থেকে নাগরিকদের দায়িত্ব ও কর্তব্য পালনের মাধ্যমে নিজের অধিকার আদায়ে নিজেকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার অনুপ্রেরণা পাই। অধিকার হলো সমাজ ও রাষ্ট্র স্বীকৃত কতগুলো সুযোগ-সুবিধা যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে এবং সর্বজনীন কল্যাণ সাধিত হয়। আর আইনের দ্বারা স্বীকৃত অধিকার ভোগ করতে গিয়ে নাগরিককে যেসব দায়িত্ব পালন করতে হয় তাকে কর্তব্য বলে। নাগরিকদের যথাযথ কর্তব্য পালনের মধ্যে দিয়ে রাষ্ট্রের উন্নয়ন ও কল্যাণ সাধিত হয়। নাগরিকের অধিকার আদায়ের জন্য তাকে কতগুলো দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। একজন আদর্শ নাগরিক রাষ্ট্রের প্রতি তার দায়িত্ব ও কতর্ব্য পালনের মধ্য দিয়ে রাষ্ট্র প্রদত্ত বিভিন্ন সুযোগ সুবিধা তথা অধিকার ভোগ করে। একজন নাগরিককে যে সকল কর্তব্য পালন করতে হয় তার মধ্যে অন্যতম রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শ করা । প্রয়োজনে সে রাষ্ট্রের নিরাপত্তা ও অখণ্ডতা রক্ষার জন্য চরম ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকবে। একজন নাগরিকের অন্যতম দায়িত্ব ও কর্তব্য হলো রাষ্ট্রের প্রচলিত আইন মান্য করা। কারণ আইন মান্য করার মধ্য দিয়ে রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা বজায় থাকে। রাষ্ট্র পরিচালনার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। সরকার নাগরিকদের ওপর বিভিন্ন কর ধার্য করে এই বিরাট অর্থ সংগ্রহ করে। এজন্য নাগরিককে নিয়মিত কর প্রদান করতে হয়। রাষ্ট্রের উন্নয়নে প্রয়োজন যোগ্য নেতৃত্ব নির্বাচন। তাই নাগরিকের উচিত সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করা। এছাড়াও নাগরিককে পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতি আরো অনেক দায়িত্ব-কর্তব্য পালন করতে হয়। উপরের আলোচনার ভিত্তিতে বলা যায়, উল্লিখিত কর্তব্যসমূহ পালনের মধ্য দিয়েই একজন ব্যক্তি নিজেকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে এবং নিজের অধিকার আদায়ে সক্ষম হয়।
HSCCivics 1st Paperহলিক্রস কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।