শেয়ারFacebookWhatsApp

স্বাধীনতার ২টি রক্ষাকবচের বর্ণনা দাও।

উত্তর: স্বাধীনতার অন্যতম দুটি রক্ষাকবচ হিসেবে আইন এবং বিচার বিভাগের স্বাধীনতা। আইন স্বাধীনতার অন্যতম শর্ত, সহায়ক শক্তি এবং প্রধান রক্ষাকবচ। আইন স্বাধীনতা ভোগের পরিবেশ সৃষ্টি করে এবং স্বাধীনতাকে সবার জন্য উন্মুক্ত করে তোলে। আইন আছে বলেই স্বাধীনতা সবার নিকট উপভোগ্য হয়ে উঠে। স্বাধীনতার অন্য একটি গুরুত্বপূর্ণ রক্ষাকবচ হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগকে যদি নিরপেক্ষ ও স্বাধীনভাবে গড়ে তোলা যায় তাহলে ব্যক্তি স্বাধীনতাকে স্বেচ্ছাচারিতা থেকে মুক্ত করা সম্ভব।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

স্বাধীনতার ২টি রক্ষাকবচের বর্ণনা দাও।

উদ্দীপক

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব শিবলী সর্বদা শিক্ষার্থীদের কল্যাণের কথা চিন্তা করেন। তিনি সকল শিক্ষার্থীর সাথে একই রকম আচরণ করেন। কোনো কাজকেই তিনি ছোট মনে করেন না। সময়ের কাজ সময়ে করা তার অভ্যাস। অন্যদিকে জনাব সিরাজ অবৈধ ব্যবসা করে রাতারাতি বড়লোক হয়েছেন। শ্রমিকদের তিনি নির্দয়ভাবে খাটান। গরীব, অসহায় কেউই তার কাছে সাহায্য চেয়ে পান না।

নটরডেম কলেজ · 2024

উত্তর

মূল্যবোধ হলো সমাজের মানুষের মৌলিক বিশ্বাস, সামাজিক রীতিনীতি ও আচার-আচরণের সমষ্টি।

উত্তর

স্বাধীনতার অন্যতম দুটি রক্ষাকবচ হিসেবে আইন এবং বিচার বিভাগের স্বাধীনতা। আইন স্বাধীনতার অন্যতম শর্ত, সহায়ক শক্তি এবং প্রধান রক্ষাকবচ। আইন স্বাধীনতা ভোগের পরিবেশ সৃষ্টি করে এবং স্বাধীনতাকে সবার জন্য উন্মুক্ত করে তোলে। আইন আছে বলেই স্বাধীনতা সবার নিকট উপভোগ্য হয়ে উঠে। স্বাধীনতার অন্য একটি গুরুত্বপূর্ণ রক্ষাকবচ হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগকে যদি নিরপেক্ষ ও স্বাধীনভাবে গড়ে তোলা যায় তাহলে ব্যক্তি স্বাধীনতাকে স্বেচ্ছাচারিতা থেকে মুক্ত করা সম্ভব।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত জনাব সিরাজের মধ্যে মূল্যবোধের নীতি ও ঔচিত্যবোধ, শ্রমের মর্যাদা এবং সহমর্মিতা উপাদানগুলো অনুপস্থিত। মূল্যবোধের বিভিন্ন উপাদান বা ভিত্তি রয়েছে। এগুলোর মধ্যে অন্যতম উপাদান হলো নীতি ও ঔচিত্যবোধ। একজন ব্যক্তির কী করা উচিত, কী করা উচিত নয় এর পরিমাপক হলো নীতি ও ঔচিত্যবোধ। উদ্দীপকে বর্ণিত জনাব সিরাজের মধ্যে মূল্যবোধের এ উপাদানটির অনুপস্থিতি লক্ষ করা যায়। কেননা তিনি উচিত-অনুচিত চিন্তা না করেই অবৈধ ব্যবসা করে ধনী হয়েছেন। উদ্দীপকে বর্ণিত জনাব সিরাজ শ্রমিকদের নির্দয়ভাবে খাটান এবং তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত রাখেন, যা তার মধ্যে মূল্যবোধের অন্যতম উপাদান শ্রমের মর্যাদার অনুপস্থিতিকে নির্দেশ করে। কেননা সব ধরনের শ্রমের প্রতি শ্রদ্ধা করাকে শ্রমের মর্যাদা বলে, যা জনাব সিরাজের মধ্যে লক্ষণীয় নয়। এছাড়া গরিব, অসহায় ও দরিদ্র মানুষ তার নিকট সাহায্য চেয়ে পায় না, যা মূল্যবোধের আরেকটি উপাদান সহমর্মিতার অনুপস্থিতির নির্দেশক। কেননা সহমর্মিতার কারণেই মানুষ অন্যের সুখ-দুঃখের সাথী হয় এবং একে অপরকে আপন করে নেয়। কিন্তু জনাব সিরাজের মধ্যে সে বিষয়টি অনুপস্থিত রয়েছে। সুতরাং বলা যায়, জনাব সিরাজের মধ্যে মূল্যবোধের নীতি ও ঔচিত্যবোধ, শ্রমের মর্যাদা ও সহমর্মিতা উপাদানগুলো অনুপস্থিত।

উত্তর

হ্যাঁ, জনাব শিবলীকে একজন মূল্যবোধসম্পন্ন মানুষ বলা যায়। মূল্যবোধ হলো সমাজের প্রচলিত কিছু ধারণা, বিশ্বাস ও রীতিনীতির সমষ্টি যা দ্বারা সমাজে বসবাসরত জনগণ প্রভাবিত বা নিয়ন্ত্রিত হয়। মূল্যবোধের বিভিন্ন উপাদান বা ভিত্তি রয়েছে। মূল্যবোধের উপাদানগুলোর উপস্থিতি- অনুপস্থিতির ভিত্তিতেই নির্ধারিত হয় একজন মানুষ মূল্যবোধসম্পন্ন কি না। যেমন- মূল্যবোধের অন্যতম উপাদান হলো সহমর্মিতা। সহমর্মিতার গুণ ধারণ করে মানুষ অন্যের সুখ-দুঃখের সাথী হয় এবং একে অন্যকে আপন করে নেয়। উদ্দীপকে বর্ণিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব শিবলীর মধ্যে মূল্যবোধের এ উপাদানটির উপস্থিতি লক্ষ করা যায়। কেননা তিনি সর্বদা শিক্ষার্থীদের কল্যাণের কথা চিন্তা করেন। অর্থাৎ জনাব শিবলী সহমর্মিতার কারণেই তার শিক্ষার্থীদের আপন করে নিয়েছেন। মূল্যবোধের অন্যতম আরেকটি উপাদান হলো সামাজিক ন্যায়বিচার। সামাজিক ন্যায়বিচার হলো মানুষের অধিকার এবং মানুষের যা প্রাপ্য তা ন্যায়সঙ্গতভাবে প্রদান। জনাব শিবলী মধ্যে মূল্যবোধের এ উপাদানটির উপস্থিতিও লক্ষ করা যায়। কেননা তিনি সকল শিক্ষার্থীদের সাথে একইরকম আচরণ করেন। এছাড়া তিনি কোনো কাজকেই ছোট মনে করেন না, যা মূল্যবোধের অন্যতম উপাদান শ্রমের মর্যাদার উপস্থিতিকে নির্দেশ করে। কর্তব্যবোধ মূল্যবোধের আরেকটি উপাদান, যা জনাব শিবলীর মধ্যেও লক্ষ করা যায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব শিবলী ক্লাসের ব্যাপারে অত্যন্ত যত্নশীল, যা তার কর্তব্যবোধেরই বহিঃপ্রকাশ। উপরের আলোচনার ভিত্তিতে বলা যায়, জনাব শিবলীর মধ্যে মূল্যবোধের বিভিন্ন উপাদান বিদ্যমান। তাই তিনি একজন মূল্যবোধসম্পন্ন মানুষ।
HSCCivics 1st Paperনটরডেম কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।