জনাব মঞ্জু কর্তৃক তার স্ত্রীকে ভোটদানে বিরত রাখায় রাজনৈতিক সাম্য লঙ্ঘিত হয়।
রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ এবং রাজনৈতিক অধিকার ভোগের ক্ষেত্রে সবার জন্য সমান সুযোগ থাকাকেই রাজনৈতিক সাম্য বলে। রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হলে জাতি-ধর্ম-বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে সবাই রাজনৈতিক অধিকার সমানভাবে ভোগ করে। রাজনৈতিক অধিকার বলতে প্রাপ্তবয়স্ক নাগরিকের ভোটাধিকার, নির্বাচিত হওয়ার অধিকার, সরকারি চাকরি লাভের অধিকার, সরকারি কাজে অংশগ্রহণের অধিকার প্রভৃতিকে বোঝায় । রাজনৈতিক সাম্য ব্যক্তির গণতান্ত্রিক অধিকারকে সুপ্রতিষ্ঠিত করে।
উদ্দীপকে দেখা যায়, জনাব মঞ্জু গত জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেও তিনি তার স্ত্রীকে ভোটদানে বিরত রাখেন। কিন্তু নারী-পুরুষ নির্বিশেষে সকল নাগরিকের ভোটদানের অধিকার রাজনৈতিক সাম্যের অন্তর্ভুক্ত । তাই বলা যায়, জনাব মঞ্জু কর্তৃক তার স্ত্রীকে ভোটদানে বিরত রাখায় রাজনৈতিক সাম্য লঙ্ঘিত হয়েছে।