শেয়ারFacebookWhatsApp

তুমি কেন আইন মেনে চলবে?

উত্তর: সামাজিক ও রাষ্ট্রীয় জীবনকে সুন্দর, সুসংহত ও শৃঙ্খলাপূর্ণ করার জন্য আমি আইন মান্য করব। মানুষ সামাজিক জীব। সমাজে বসবাস করতে হলে মানুষকে সমাজের রীতিনীতি ও নিয়মের প্রতি অনুগত থাকতে হয়। এই আনুগত্যই সুশৃঙ্খল সামাজিক ও রাষ্ট্রীয় জীবন নিশ্চিত করে। আইন মানুষের অধিকার নিশ্চিত করে এবং সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ জীবনের নিশ্চয়তা দেয় বলে আমি আইন মান্য করব।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

তুমি কেন আইন মেনে চলবে?

উদ্দীপক

চঞ্চল যুব সংঘ-এর পক্ষ থেকে খ্রিষ্টীয় নববর্ষ পালনের লক্ষ্যে ৩১ ডিসেম্বর গভীর রাত পর্যন্ত উচ্চস্বরে সাউন্ড বক্সে গান বাজানো হয়। স্থানীয় ইউপি সদস্য রাহিমুল্লাহ শিশু ও বয়োঃবৃদ্ধদের দিক বিবেচনা করে তাদের নিষেধ করেন। প্রত্যুত্তরে তারা এটাকে স্বাধীনতায় হস্তক্ষেপ বলে আখ্যায়িত করে।

ঢাকা কলেজ · 2024

উত্তর

অপরের অধিকার বা স্বাধীনতায় হস্তক্ষেপ না করে নিজের ইচ্ছামতো কাজ করার অধিকারকে স্বাধীনতা বলে।

উত্তর

সামাজিক ও রাষ্ট্রীয় জীবনকে সুন্দর, সুসংহত ও শৃঙ্খলাপূর্ণ করার জন্য আমি আইন মান্য করব। মানুষ সামাজিক জীব। সমাজে বসবাস করতে হলে মানুষকে সমাজের রীতিনীতি ও নিয়মের প্রতি অনুগত থাকতে হয়। এই আনুগত্যই সুশৃঙ্খল সামাজিক ও রাষ্ট্রীয় জীবন নিশ্চিত করে। আইন মানুষের অধিকার নিশ্চিত করে এবং সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ জীবনের নিশ্চয়তা দেয় বলে আমি আইন মান্য করব।

উত্তর

'চঞ্চল যুব সংঘের' উচ্চস্বরে গান বাজানোতে মূল্যবোধের নীতি ও নৈতিকতা উপাদানের লঙ্ঘন ঘটেছে। নীতি ও নৈতিকতার সাথে মূল্যবোধের সম্পর্ক অত্যন্ত নিবিড়। এটি মূল্যবোধের অন্যতম একটি উপাদান। এর মাধ্যমে ব্যক্তি ন্যায়-অন্যায়, উচিত-অনুচিত, ভালো-মন্দ ইত্যাদি পার্থক্য করে নিজের ভালো বা মঙ্গলের চেষ্টা করে। কোনো ব্যক্তির ক্ষতি না করা, কারও মনে কষ্ট না দেওয়া, অহেতুক বিরক্ত না করা, কটুক্তি না করা ইত্যাদি হলো নীতি ও নৈতিকতা 1 একজন ব্যক্তির কী করা উচিত, কী করা উচিত নয়, এর পরিমাপক হলো নীতি ও নৈতিকতা। উদ্দীপকে দেখা যায়, 'চঞ্চল যুব সংঘের' পক্ষ থেকে ৩১ ডিসেম্বর খ্রিষ্টীয় নববর্ষ পালনের উদ্যোগ নেওয়া হয়। এ উপলক্ষ্যে গভীর রাত পর্যন্ত তারা উচ্চস্বরে সাউন্ড বক্সে গান বাজায়। গভীর রাত পর্যন্ত উচ্চস্বরে সাউন্ড বক্সে গান বাজানো মানুষকে অহেতুক বিরক্ত করারই নামান্তর। এছাড়া এর ফলে অসুস্থ রোগীদের ক্ষতির সম্ভাবনাও থাকে। যেহেতু কাউকে অহেতুক বিরক্ত না করা এবং কারও ক্ষতি না করা নীতি ও নৈতিকতার অন্তর্ভুক্ত, সেহেতু বলা যায়, 'চঞ্চল যুব সংঘের' উচ্চস্বরে গান বাজানোতে মূল্যবোধের অন্যতম উপাদান নীতি ও নৈতিকতা লঙ্ঘিত হয়েছে।

উত্তর

উদ্দীপকে 'চঞ্চল যুব সংঘের' স্বাধীনতাকে প্রকৃত স্বাধীনতা বলা যায় না। স্বাধীনতা ব্যক্তিকে মুক্তভাবে যা খুশি তা করার অধিকার প্রদান করে না। অবাধ স্বাধীনতা স্বেচ্ছাচারিতা প্রতিষ্ঠা করে, যা স্বাধীনতা বিরোধী। পৌরনীতি ও সুশাসনে স্বাধীনতা বলতে বোঝায় অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ না করে তথা অন্যের সমস্যা সৃষ্টি না করে স্বাধীন ও মুক্তভাবে কাজ করার অধিকার । উদ্দীপকে উল্লেখিত 'চঞ্চল যুব সংঘের পক্ষ থেকে খ্রিস্টীয় নববর্ষ পালনের লক্ষ্যে ৩১ ডিসেম্বর গভীর রাত পর্যন্ত উচ্চস্বরে গান বাজায়। স্থানীয় ইউপি সদস্য রহিমুল্লাহ শিশু ও বয়োঃবৃদ্ধদের কথা বিবেচনা করে তাদের নিষেধ করেন। প্রতি উত্তরে তারা এটাকে স্বাধীনতায় হস্তক্ষেপ বলে আখ্যায়িত করে। কিন্তু 'চঞ্চল যুব সংঘের' এরূপ কর্মকাণ্ড প্রকৃতপক্ষে স্বাধীনতা নয়, বরং এটি তাদের স্বেচ্ছাচারিতা। একটি সংঘের সদস্য হিসেবে অবশ্যই তাদের ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে। কিন্তু এই ব্যক্তিগত স্বাধীনতার অজুহাতে তারা প্রতিবেশীদের ঘুম নষ্ট করে তাদের কষ্ট দিতে বা বিরক্ত করতে পারেন না। তাই 'চঞ্চল যুব সংঘের সদস্যদের মূল্যবোধ ও আইন মানা আবশ্যক। স্বাধীনতা আইন দ্বারা নিয়ন্ত্রিত হওয়া দরকার। এতে করে স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা আইনের নিয়ন্ত্রণ থাকায় রোধ হবে। অর্থাৎ আইন স্বেচ্ছাচারিতা রোধ করে শৃঙ্খলা প্রতিষ্ঠা করে। এছাড়া আইন স্বাধীনতার অভিভাবকস্বরূপ। উপরের আলোচনার ভিত্তিতে বলা যায়, 'চঞ্চল যুব সংঘের' সদস্যরা স্বাধীন, তবে আইনের ঊর্ধ্বে নয়। স্বেচ্ছাচারিতা কখনো স্বাধীনতা নয় । তাই মূল্যবোধ ও আইন মেনেই 'চঞ্চল যুব সংঘের সদস্যদের খ্রিষ্টীয় নববর্ষ পালন করতে হবে। কিন্তু তারা যে স্বাধীনতার দাবি করে তা মূলত স্বেচ্ছাচার ।
HSCCivics 1st Paperঢাকা কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।