শেয়ারFacebookWhatsApp

আইনের সাথে নৈতিকতার দুটো পার্থক্য দেখাও।

উত্তর: আইন ও নৈতিকতার মধ্যে পার্থক্য বিদ্যমান। আইনের সাথে নৈতিকতার দুটি পার্থক্য হলো: ১. রাষ্ট্রীয় আইনের পেছনে সার্বভৌম শক্তির অনুমোদন থাকে। কিন্তু নৈতিক বিধানের পেছনে এ রকম কোনো শক্তির সমর্থন থাকে না। ২. আইন ভঙ্গ করলে শাস্তি পেতে হয়। কিন্তু নৈতিক বিধিবিধান অমান্য করলে বাধ্যতামূলক শাস্তি পেতে হয় না, তবে সামাজিকভাবে ঘৃণিত হতে হয় ।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

আইনের সাথে নৈতিকতার দুটো পার্থক্য দেখাও।

উদ্দীপক

স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। কিন্তু স্বাধীনতা অর্জন যেমন দুরূহ প্রক্রিয়া, স্বাধীনতা রক্ষা করা ততোধিক গুরুত্বপূর্ণ সমস্যা। 'আইন' স্বাধীনতার শর্ত এবং প্রধান রক্ষাকবচ। আইন স্বাধীনতা ভোগের পরিবেশ সৃষ্টি করে। স্বাধীনতা রক্ষার্থে নাগরিকদের মৌলিক অধিকারসমূহ সংবিধানে লিপিবদ্ধ থাকাও একান্ত প্রয়োজন।

ঢাকা সিটি কলেজ · 2024

উত্তর

জাতি, ধর্ম, বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে সমান সুযোগ- সুবিধা প্রদানের ব্যবস্থাকে সাম্য বলে।

উত্তর

আইন ও নৈতিকতার মধ্যে পার্থক্য বিদ্যমান। আইনের সাথে নৈতিকতার দুটি পার্থক্য হলো: ১. রাষ্ট্রীয় আইনের পেছনে সার্বভৌম শক্তির অনুমোদন থাকে। কিন্তু নৈতিক বিধানের পেছনে এ রকম কোনো শক্তির সমর্থন থাকে না। ২. আইন ভঙ্গ করলে শাস্তি পেতে হয়। কিন্তু নৈতিক বিধিবিধান অমান্য করলে বাধ্যতামূলক শাস্তি পেতে হয় না, তবে সামাজিকভাবে ঘৃণিত হতে হয় ।

উত্তর

উদ্দীপকে স্বাধীনতার অন্যতম দুটি রক্ষাকবচ আইন ও সংবিধানে, মৌলিক অধিকার সন্নিবেশের কথা বলা হয়েছে। স্বাধীনতাকে যে বিষয়গুলো রক্ষা করে তাই স্বাধীনতার রক্ষাকবচ। আইন স্বাধীনতার অন্যতম শর্ত ও সহায়ক শক্তি এবং প্রধান রক্ষাকবচ। আইনবিহীন সমাজে স্বাধীনতা স্বেচ্ছাচারিতার নামান্তর। জন লক বলেন, 'যেখানে আইন নেই; সেখানে স্বাধীনতা থাকতে পারে না।' আইনের নিয়ন্ত্রণ স্বাধীনতাকে পরিপূর্ণ করে। আইন স্বাধীনতার ক্ষেত্রকে প্রসারিত করে। তবে শুধু আইনের উপস্থিতিই যথেষ্ট নয়। স্বাধীনতা সংরক্ষণের জন্য আইনের শাসন অপরিহার্য। সংবিধানে মৌলিক অধিকার সন্নিবেশ স্বাধীনতার উল্লেখযোগ্য রক্ষাকবচ। নাগরিকদের মৌলিক অধিকারগুলো সংবিধানে সন্নিবেশিত থাকলে এগুলো সাংবিধানিক মর্যাদা লাভ করে। সরকার, ব্যক্তি বা ব্যক্তিগোষ্ঠী সেই অধিকারগুলো লঙ্ঘন বা হরণ করতে পারে না। মৌলিক অধিকারগুলো আদালত কর্তৃক কার্যকরযোগ্য। সরকার বা অন্য কোনো কর্তৃপক্ষ এসব মৌলিক অধিকার লঙ্ঘন বা ভঙ্গ করলে জনগণ সাংবিধানিক উপায়ে নিজেদের অধিকার আদায়ে সচেষ্ট হতে পারে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত স্বাধীনতার রক্ষাকবচ দুটি হলো আইন এবং সংবিধানে মৌলিক অধিকার সন্নিবেশ। তবে এ দুটি রক্ষাকবচ ছাড়াও স্বাধীনতার আরও কিছু রক্ষাকবচ রয়েছে। আইনের শাসন স্বাধীনতার রক্ষাকবচ। আইনের শাসন বলতে আইনের প্রাধান্যকে বোঝায়। গণতন্ত্র স্বাধীনতার অন্যতম রক্ষাকবচ। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় শাসন ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকায় তা জনস্বার্থে পরিচালিত হয়। এই শাসনব্যবস্থায় জনমতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হয়। এছাড়া জনগণ অধিকার সচেতন থাকার ফলে গণতান্ত্রিক পরিবেশ স্বাধীনতা রক্ষার 'অতন্দ্র প্রহরী' হিসেবে কাজ করে। দায়িত্বশীল শাসনব্যবস্থায় শাসন বিভাগ তার কাজ-কর্মের জন্য আইন বিভাগের কাছে দায়ী থাকবে। এ ধরনের শাসনব্যবস্থায় বিরোধী দল কার্যকর ভূমিকা পালন করে ও গঠনমূলক সমালোচনা করে। তাই সরকার জনগণের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে সাহস পায় না। স্বাধীন বিচার বিভাগ ব্যক্তি স্বাধীনতা ও ব্যক্তির অধিকারের রক্ষক ও অভিভাবক হিসেবে কাজ করে। স্বাধীনতা রক্ষা করতে শিক্ষিত জনগণ প্রয়োজন। কেননা শিক্ষিত নাগরিকগণ নিজেদের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন হয়। স্বাধীনতাকে উপভোগ করতে হলে সরকার ও জনগণের মধ্যে সুসম্পর্ক থাকা আবশ্যক। সংবাদপত্র ও অন্যান্য গণমাধ্যম জনমত গঠনে সহায়তা করে। এ কারণে গণমাধ্যমের স্বাধীনতা একান্ত প্রয়োজন । স্বাধীনতার অন্যতম রক্ষাকবচ হলো নাগরিকদের সতর্ক ও সজাগ দৃষ্টি এবং সদা সতর্ক জনমত। দেশে সৎ ও সুনিপুণ, দূরদৃষ্টিসম্পন্ন, সাহসী ও দৃঢ়চেতা নেতার উপস্থিতি জনগণের স্বাধীনতার রক্ষাকবচ হিসেবে কাজ করে। পরিশেষে বলা যায় স্বাধীনতা রক্ষার জন্য জনগণ সচেতন, সতর্ক ও সচেষ্ট না হলে নিছক আনুষ্ঠানিক পদ্ধতির মাধ্যমে স্বাধীনতা সংরক্ষণ সম্ভব নয় ।
HSCCivics 1st Paperঢাকা সিটি কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।