শেয়ারFacebookWhatsApp

মূল্যবোধ কী?

উত্তর: মূল্যবোধ হলো এমন একটি মানদণ্ড যা ভালো-মন্দ নির্ধারণের মাধ্যমে মানুষের আচরণকে সঠিক পথে পরিচালিত করে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

মূল্যবোধ কী?

উদ্দীপক

মি. রহমান একজন উচ্চ আদালতের বিচারপতি। তিনি এমন কিছু মামলার উপর রায় প্রদান করেছেন, যা প্রচলিত আইনে নেই। তিনি তার ন্যায়বোধ, অভিজ্ঞতা ও বিচক্ষণতার আলোকে এই সকল মামলার রায় প্রদান করেছেন । তার প্রদত্ত রায় অন্যান্য বিচারপতিদের কাছে অনুসরণীয় হয়ে আছে।

ঢাকা সিটি কলেজ · 2024

উত্তর

মূল্যবোধ হলো এমন একটি মানদণ্ড যা ভালো-মন্দ নির্ধারণের মাধ্যমে মানুষের আচরণকে সঠিক পথে পরিচালিত করে।

উত্তর

সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক জীবনে শান্তি-শৃঙ্খলা ও কল্যাণ বজায় রাখার জন্য মানুষ আইন মান্য করে থাকে। আইন মান্য করা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতপার্থক্য দেখা যায় । ইংরেজ দার্শনিক টমাস হব্স, জেরেমি বেন্থাম, জন অস্টিন প্রমুখ বলেন, মানুষ আইন মেনে চলে শাস্তির ভয়ে । কেননা আইন ভঙ্গ করলে শাস্তি পেতে হয় ৷ তাই ব্যক্তি ও সমাজ জীবনকে সুন্দর ও সুশৃঙ্খল করে গড়ে তুলতে মানুষের আইন মেনে চলা উচিত।

উত্তর

উদ্দীপকে আইনের উৎস হিসেবে বিচারকের রায়ের কথা বলা হয়েছে । বিচারকের রায় বা বিচারালয়ের সিদ্ধান্ত আইনের অন্যতম উৎস । বিচারকগণ সাধারণত প্রচলিত আইনের দ্বারা বিচারকাজ পরিচালনা করেন । তবে যখন বিদ্যমান আইনের অস্পষ্টতা বা সীমাবদ্ধতার কারণে কোনো মামলা নিষ্পত্তি করা সম্ভব হয় না তখন বিচারকগণ নিজের বুদ্ধি ও প্রজ্ঞার সাহায্যে প্রচলিত আইনের সাথে সঙ্গতি রেখে আইনের নতুন ব্যাখ্যা দিয়ে রায় দেন । এটি একটি দৃষ্টান্ত হয়ে যায় এবং একসময় আইনে পরিণত হয়। এভাবে প্রণীত আইনকে 'বিচারক প্রণীত আইন' বা 'বিচার বিভাগীয় পর্যালোচনা' বলা হয় পরবর্তীতে এসব আইন অন্যান্য বিচারকগণ কর্তৃক অনুসৃত হতে থাকে। উদ্দীপকেও আইনের এ উৎসটি লক্ষ করা যায় । উদ্দীপকে দেখা যায়, উচ্চ আদালতের বিচারক জামিল হাসান একটি জটিল মামলার রায় প্রদান করতে গিয়ে বিদ্যমান আইনে কোনো সমাধান পান না। ফলে তিনি নিজের প্রজ্ঞা, বিবেক ও বুদ্ধি অনুসারে বিচারকাজ সম্পন্ন করেন । এতে করে নতুন আইনের সৃষ্টি হয়। যা উপরে আলোচিত আইনের অন্যতম উৎস বিচারকের রায়ের সাথে সাদৃশ্যপূর্ণ। কেননা তার অনুসৃত পদ্ধতিতেই বিচারকগণ কর্তৃক নতুন আইন প্রণীত হয় । এ থেকে বোঝা যায়, উদ্দীপকে জামিল হাসান কর্তৃক নতুন আইন সৃষ্টি আইনের উৎস হিসেবে বিচারকের রায়কে নির্দেশ করে ।

উত্তর

উল্লিখিত উৎস তথা বিচারকের রায় ছাড়াও আইনের আরও অন্যান্য উৎস রয়েছে”— উক্তিটি যথার্থ । আইনের উৎপত্তি বিভিন্ন উৎস থেকে হতে পারে। অধ্যাপক হল্যান্ড আইনের ছয়টি উৎসের কথা বলেছেন। এগুলো হলো- প্রথা, ধর্ম, বিচারকের রায়, বিজ্ঞানসম্মত আলোচনা, ন্যায়বোধ ও আইনসভা। উদ্দীপকে কেবল বিচারকের রায়ের বিষয়টি প্রতিফলিত হয়েছে। এটি ব্যতীত অন্যান্য উৎস থেকে যেভাবে আইনের উৎপত্তি হতে পারে তা নিম্নরূপ— প্রথা হলো আইনের প্রাচীন উৎস। এক্ষেত্রে রাষ্ট্র সৃষ্টির পূর্বে সমাজে যেসব স্বীকৃত রীতিনীতি প্রচলিত ছিল তা পরে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের মাধ্যমে অনুমোদন লাভ করে আইনে পরিণত হয়। তেমনিভাবে বিভিন্ন ধর্মীয় অনুশাসনও আইনে পরিণত হতে পারে। যেমন— হিন্দু ও মুসলমানদের বিবাহ ও উত্তরাধিকার সংক্রান্ত আইন তাদের স্ব স্ব ধর্মগ্রন্থ থেকে নিয়ে বাংলাদেশের আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রখ্যাত আইনবিদদের বিজ্ঞানসম্মত আলোচনাও আইনের অন্যতম উৎস। কেননা এসব ব্যাখ্যা আদালতে অত্যন্ত শ্রদ্ধার সাথে গৃহীত হয়। আবার, কোনো মামলার বিবাদ মীমাংসার ক্ষেত্রে যদি কোনো আইন না থাকে তবে বিচারকগণ নিজের ন্যায়বোধ থেকে যে সিদ্ধান্ত দেন তা থেকে নতুন আইন তৈরি হতে পারে। এছাড়া প্রত্যেক দেশের আইনসভা রাষ্ট্র পরিচালনার জন্য জনমত ও সামাজিক মূল্যবোধকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করে। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, বিচারকের রায় ছাড়াও আইনের বহুবিধ উৎস রয়েছে।
HSCCivics 1st Paperঢাকা সিটি কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।