উদ্দীপকে প্রশ্নবোধক (?) চিহ্নিত স্থানে আমার পাঠ্যপুস্তক এর 'আইন' বিষয়টির প্রতি ইঙ্গিত প্রদান করে। আইন হলো বিধিবদ্ধ যেসব নিয়মকানুনের সমষ্টি যেগুলো একটি রাষ্ট্রের সার্বভৌম কর্তৃপক্ষ কর্তৃক প্রয়োগ হয়ে থাকে। রাষ্ট্রীয় জীবনের উন্নতি ও শৃঙ্খলা নিশ্চিত করার জন্য নিয়ম-কানুন বিধি-বিধান প্রণীত হয়ে সৃষ্টি হয় আইন। এ আইন একটি রাষ্ট্রের মূলত আইনসভার প্রণয়ন করে থাকে। তবে আইনসভা ছাড়াও আইনের আরো অনেক উৎস রয়েছে যেগুলো থেকে রাষ্ট্র তার প্রয়োজনীয় বিধিবদ্ধ গুলো ধারণ করা থাকে। উদ্দীপকে প্রশ্নবোধক(?) চিহ্নিত স্থানে আইনসভা, প্রথা, বিজ্ঞানসম্মত আলোচনা, বিচারকের রায়, ধর্ম উপাদানগুলোকে উপস্থাপন করা হয়েছে। উল্লেখিত এসব উপাদান গুলো আইনের উৎস হিসেবে পরিচিত। সে হিসেবে (?) স্থানে উপযুক্ত হলো আইন। অধ্যাপক হল্যান্ড আইনের ছয়টি উৎসের কথা বলেছেন। এগুলো হলো - প্রথা, ধর্ম, বিচারকের রায়, আইনবিদদের গ্রন্থ, ন্যায়বোধ ও আইনসভা। এ উৎসগুলো উদ্দীপকে উপস্থাপিত হয়েছে। এ থেকে বোঝা যায়, উদ্দীপকে আইনের প্রতিই আলোকপাত করা হয়েছে।