শেয়ারFacebookWhatsApp

রাজনৈতিক অধিকার বলতে কী বোঝায়?

উত্তর: রাজনীতি পরিচালনায় এবং শাসনকার্য প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণ করার অধিকার কে রাজনৈতিক অধিকার বলা হয়। গণতান্ত্রিক সরকারের ভিত্তিতে রাজনৈতিক অধিকার স্বীকৃতি হয়। ভোটদানের অধিকার, নির্বাচনে অংশগ্রহণের অধিকার, সরকারের সমালোচনা করার অধিকার, প্রভৃতি রাজনৈতিক অধিকারের অন্তর্ভুক্ত। রাজনৈতিক অধিকার মানুষের মাঝে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

রাজনৈতিক অধিকার বলতে কী বোঝায়?

উদ্দীপক

'স্বর্গরাজ্য' রাষ্ট্রে এক সময় বর্ণবাদ প্রথা প্রচলিত ছিল। শ্বেতাঙ্গারা সমাজের সকল সুযোগ-সুবিধা ভোগ করলেও শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, চলাফেরা, খেলাধুলা প্রকৃতি ক্ষেত্রে কৃষ্ণাঙ্গদের সমান সুযোগ ছিল না।অনেক সংগ্রাম আন্দোলনের ফলে 'স্বর্গরাজ্য ' রাষ্ট্রে বৈষম্যের অবসান হয়ে বর্তমানে শান্তি বিরাজ করছে।

Dhaka · 2022

উত্তর

অধিকার হলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতকগুলো সুযোগ-সুবিধা, যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে।

উত্তর

রাজনীতি পরিচালনায় এবং শাসনকার্য প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণ করার অধিকার কে রাজনৈতিক অধিকার বলা হয়। গণতান্ত্রিক সরকারের ভিত্তিতে রাজনৈতিক অধিকার স্বীকৃতি হয়। ভোটদানের অধিকার, নির্বাচনে অংশগ্রহণের অধিকার, সরকারের সমালোচনা করার অধিকার, প্রভৃতি রাজনৈতিক অধিকারের অন্তর্ভুক্ত। রাজনৈতিক অধিকার মানুষের মাঝে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে।

উত্তর

অতীতে 'স্বর্গরাজ্য ' রাষ্ট্রটিতে কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী সামাজিক সাম্য থেকে বঞ্চিত ছিল। জাতি-ধর্ম-বর্ণ ও পেশাগত কারণে যখন মানুষের মানুষের কোন পার্থক্য করা হয় না তখন তাকে সামাজিক সাম্য বলে। অর্থাৎ সামাজিক সাম্য মানে হলো সামাজিক ক্ষেত্রে সকলেই সমান। সমাজে যখন সকল মানুষকে সমান সামাজিক সুযোগ-সুবিধা প্রদান করা হয় তখন সামাজিক সাম্যের উদ্ভব ঘটে। এটি এমন এক সামাজিক পরিবেশকে নির্দেশ করে যেখানে স্বীয় যোগ্যতা অনুসারে সকলের সমান সামাজিক অধিকার ভোগ করে। দাস ও সামন্ত সমাজে সামাজিক সাম্যের অস্তিত্ব ছিল না। পরবর্তীকালে আইনের শাসনের প্রসার লাভের ফলে সামাজিক শ্যামর প্রতিষ্ঠিত হয়। উদ্দীপকে বলা হয়েছে, 'স্বর্গরাজ্য ' রাষ্ট্রে একসময় বর্ণবাদ প্রথা প্রচলিত ছিল। শ্বেতাঙ্গরা সমাজের সকল সুযোগ-সুবিধা ভোগ করলেও শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, চলাফেরা, খেলাধুলা প্রবৃদ্ধির ক্ষেত্রে কৃষ্ণাঙ্গদের সমান সুযোগ ছিল না। এরূপ বর্ণনায় বলা যায়, কৃষ্ণাঙ্গরা সামাজিক সাম্য থেকে বঞ্চিত ছিল। কারণ সামাজিক সাম্য দ্বারা প্রতিটি ব্যক্তি তার নিজ নিজ যোগ্যতা বিকাশে সমান সামাজিক সুবিধা প্রাপ্ত হয়। সমাজে বসবাসকারী শ্বেতাঙ্গরা এক ধরনের সুযোগ-সুবিধা পাবে কৃষ্ণাঙ্গরা তা পাবে না, শ্বেতাঙ্গরা শিক্ষা ও খেলাধুলার সুযোগ লাভ করবে আর কৃষ্ণাঙ্গরা তা থেকে বঞ্চিত হবে এরূপ অবস্থা সামাজিক সাম্যবস্থাকে নির্দেশ করে না। তা সামাজিক বৈষম্যকে নির্দেশ করে।শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, চলাফেরা, খেলাধুলা প্রভৃতি ক্ষেত্রের শ্রেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গরা সমান সুযোগ লাভ করলেই তা সামাজিক সাম্যকে নির্দেশ করে, যেটি উদ্দীপকে উপেক্ষিত থেকেছে। সুতরাং এটা স্পষ্ট হয় যে, কৃষ্ণাঙ্গরা সামাজিক সাম্য থেকে বঞ্চিত ছিল।

উত্তর

সুশাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার ক্ষেত্রে সাম্যের ভূমিকা অপরিসীম - উদ্দীপকের আলোকে এই উক্তিটি যথার্থ। সুশাসন হচ্ছে এক ধরনের শাসন প্রক্রিয়া যার মাধ্যমে ক্ষমতা সুষ্ঠুভাবে চর্চা করা হয়। এ শাসন প্রক্রিয়ায় জনগণ স্বাধীনভাবে অংশগ্রহণ করতে পারে, সরকারের নীতি ও কর্মকাণ্ড সম্পর্কে অবগত থাকে এবং নারী-পুরুষ স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে। অন্যদিকে, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের যেসব চিন্তাভাবনা, লক্ষ্য,উদ্দেশ্য ও সংকল্প মানুষের গণতান্ত্রিক আচার ব্যবহার ও দৈনন্দিন কর্মকান্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকে গণতান্ত্রিক মূল্যবোধ বলে। গণতান্ত্রিক রাষ্ট্রে এসব মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি প্রধান মানদন্ড। গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রে বসবাসকারী মানুষের এসব মূল্যবোধের প্রতি শ্রদ্ধাবোধ আছে বলেই তারা এগুলোকে মেনে চলে। দেখা যাচ্ছে একটি রাষ্ট্র সুশাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য সর্বস্তরের জনগণের অংশগ্রহণ আবশ্যক। ধর্ম-বর্ণ-নারী-পুরুষ নির্বিশেষে যখন সবাই রাষ্ট্রের প্রতি অনুগত হয়ে রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালনে উদ্বুদ্ধ হয় তখন সেই রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা পায় এবং জনগণ গণতান্ত্রিক মূল্যবোধের ধারক বলে বিবেচিত হয়। আর এ দুইয়ের অবস্থান নিশ্চিত করার জন্য সাম্যের গুরুত্ব সর্বাপেক্ষা অগ্রগণ্য। সমাজের সাম্য ও বিরাজ করলে প্রতিটি নাগরিক তাদের প্রাপ্য অধিকার ভোগ করার সুযোগ পাবে। ফলে তারা রাষ্ট্রীয় কাজে স্বাধীনভাবে অংশ নিতে পারবে এবং স্বাধীনভাবে নিজেদের মতামতকে সবার সামনে উপস্থাপন করতে পারবে। সাম্যের মাধ্যমে সর্বস্তরের জনগণ তথা নারী-পুরুষ, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মাঝে ঐক্যমত প্রতিষ্ঠা পাবে যেটি গণতান্ত্রিক মূল্যবোধ গঠনের জন্য অপরিহার্য। উপরোক্ত আলোচনা শেষে বলা যায়, সাম্যের মাধ্যমে একটি সভ্য সমাজের সূচনা হয়। শ্রেণীবিদহীন গণতান্ত্রিক সমাজ সাম্যের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে। সাম্যহীন রাষ্ট্র ব্যবস্থায় সর্বদা আয় ও সম্পদের বৈষম্য বিরাজ করে। ফলে সমাজের শ্রেণীবিভেদ বিরাজ করে গণতান্ত্রিক আবহ বিনষ্ট হয়। রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠার দাররুদ্ধ হয়ে যায়। সুতরাং এটা স্পষ্ট হয় যে, সুশাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার ক্ষেত্রে সাম্যের ভূমিকা অপরিসীম।
HSCCivics 1st PaperDhaka 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।