উদ্দীপকে (?) চিহ্নিত স্থানে আইন বসবে।আইন হলো বিধিবদ্ধ সেসব নিয়মকানুনের সমষ্টি যেগুলো একটি রাষ্ট্রের সার্বভৌম কর্তৃপক্ষ কর্তৃক প্রয়োগ করা হয়ে থাকে। রাষ্ট্রীয় জীবনের উন্নতি ও সুশৃঙ্খলা নিশ্চিত করার জন্য নিয়মকানুন বিধিবিধান প্রণীত হয়, সৃষ্টি হয় আইন। এই আইন একটি রাষ্ট্রে মূলত আইনসভা প্রণয়ন করে থাকে। তবে আইনসড়া ছাড়াও আইনের আরও অনেক উৎস রয়েছে যেগুলো থেকে রাষ্ট্রে তার প্রয়োজনীয় বিধিবিধানগুলো ধারণ করে থাকে।উদ্দীপকে (?) চিহ্নিত স্থানকে ধরে প্রথা, সংবিধান বিজ্ঞানসম্মত আলোচনা ও ধর্ম উপাদানগুলোকে উপস্থাপন করা হয়েছে। উল্লিখিত এসব উপাদানগুলো আইনের উৎস হিসেবে পরিচিত। সে হিসেবে (?) চিহ্নিত স্থানের উপযুক্ত হলো আইন। অধ্যাপক হল্যান্ড আইনের ছয়টি উৎসের কথা বলেছেন। এগুলো হলো- প্রথা, ধর্ম, বিচারকের রায়, আইনবিদদের গ্রন্থ, ন্যায়বোধ ও আইনসভা। এ উৎসগুলোর মধ্য থেকে ছয়টি উৎস উদ্দীপকে উপস্থাপিত হয়েছে। এ থেকে বোঝা যায়, উদ্দীপকে আইনের প্রতিই আলোকপাত করা হয়েছে।