শেয়ারFacebookWhatsApp

'Liberty [গণিত] শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে?

উত্তর: 'Liberty [গণিত] শব্দটি ল্যাটিন শব্দ 'Liber" থেকে এসেছে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

'Liberty শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে?

উদ্দীপক

তুহিন ও তার বন্ধুরা একটি হেলপ ক্লাব গঠন করেছে। তারা তাদের পরিচিতজনদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে। তারপরে তারা এই অর্থ দিয়ে বিভিন্ন দুর্যোগের সময়ে সুবিধাবঞ্চিত মানুষদের সহযোগিতা করে। তারা তাদের এই কাজের জন্য তাদের এলাকাতে প্রশংসিত হয়েছে।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025

উত্তর

'LibertyLiberty^{\prime} শব্দটি ল্যাটিন শব্দ 'Liber" থেকে এসেছে।

উত্তর

নৈতিকতার ধারণা সর্বজনীন কারণ নাগরিকের নীতিবোধ হতে নৈতিক কর্তব্যের জন্ম হয়। নৈতিক কর্তব্য বলতে নাগরিকদের সেসব দায়িত্ব পালন করাকে বোঝায়, যেগুলো ব্যক্তি বা সমাজের নীতিবোধ ও বিবেকবোধের ওপর নির্ভরশীল। এসব কর্তব্য নাগরিক স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে পালন করে থাকে। যেমন- ভিক্ষুককে ভিক্ষাদান করা, বাবা-মা ও শিক্ষককে শ্রদ্ধা করা, দুর্যোগ মোকাবিলায় রাষ্ট্রীয় ত্রাণ তহবিলে অর্থদান করা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, দরিদ্রকে সাহায্য করা ইত্যাদি। নৈতিক কর্তব্য ভঙ্গ করলে আইন নাগরিককে শাস্তি দেবে না। তবে এজন্য তাকে সামাজিক ভৎর্সনা ও সমাজ কর্তৃক নিন্দনীয় হতে হয়।

উত্তর

উদ্দীপকে তুহিন ও তার বন্ধুদের কার্যক্রমের মাধ্যমে নৈতিক মূল্যবোধ পরিলক্ষিত হয়েছে।মানুষের ভালো-মন্দ, উচিত-অনুচিত, ন্যায়-অন্যায় বোধ নিয়ে নৈতিক মূল্যবোধ গঠিত হয়। নৈতিক মূল্যবোধের উৎস হলো, ন্যায়বোধ। মূল্যবোধ বলতে প্রায়শ নৈতিক মূল্যবোধকেই নির্দেশ করা হয়। মানুষ ন্যায়-অন্যায়ের পার্থক্য করে এই নৈতিক মূল্যবোধের মানদণ্ডেই। পরিবার, বিদ্যালয়, শিক্ষক, সমাজ প্রভৃতি থেকে মানুষ নৈতিক মূল্যবোধের শিক্ষা পেয়ে থাকে। বড়দের কথা মান্য করা, অন্যায় থেকে বিরত থাকা, অসহায় দুস্থ ও বিপদগ্রস্তদের সাহায্য করা প্রভৃতি নৈতিক মূল্যবোধের দৃষ্টান্ত। আর এই মূল্যবোধ চর্চার মাধ্যমে সমাজে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হয়, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জন্মে এবং একে অন্যের দুঃখে সাহায্যের হাত বাড়িয়ে দিতে অনুপ্রাণিত হয়।উদ্দীপকে তুহিন ও তার বন্ধুরা ক্লাব গঠন করে ও অর্থ সংগ্রহ করে বিভিন্ন দুর্যোগের সময় সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্য করে। এ কাজে স্পষ্টভাবেই কোনো বাধ্যবাধকতা ছিল না বরং তাদের নৈতিকতা থেকেই এর উৎপত্তি বা তাড়না সৃষ্টি হয়েছে। আর তাই বলা যায় যে, উদ্দীপকে তুহিন ও তার বন্ধুদের কাজের মধ্যে নৈতিকতা মূল্যবোধের চর্চার প্রতিফলন সুস্পষ্ট।

উত্তর

হ্যাঁ, উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ মূল্যবোধটি অর্থাৎ নৈতিক মূল্যবোধ সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক।সুশাসন এক ধরনের মূল্যবোধ। আর মূল্যবোধ হলো সমাজ ও রাষ্ট্রের ভিত্তি। মূল্যবোধ যত উন্নত হবে সমাজ ও রাষ্ট্র তত উন্নত হবে। যদি মূল্যবোধের অবক্ষয় কোনো সমাজে ও রাষ্ট্রে দেখা যায়, তবে সুশাসন প্রতিষ্ঠার অন্যান্য উপাদানগুলোও ব্যর্থতায় পর্যবসিত হবে। এ কারণে সুশাসন প্রতিষ্ঠায় মূল্যবোধ ব্যাপক প্রভাব বিস্তার করে। মূল্যবোধ ব্যক্তিকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে এবং সততার শিক্ষা দেয়। আমরা দেখতে পাই, সমাজের মূল্যবোধসম্পন্ন ব্যক্তিগণ সততার সাথে দায়িত্ব পালনে ব্রত থাকেন। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে বহুদল ও মত থাকে। কাজেই অন্যের মতামত সহনশীলতার সাথে গ্রহণ করে নিজের মতামত প্রকাশ করতে হয়। মূল্যবোধ ব্যক্তিকে সহনশীলতার শিক্ষা দেয়। ফলে গণতান্ত্রিক, ব্যবস্থা সফলতা লাভ, করে। মূল্যবোধ কোনো জনগোষ্ঠীর মধ্যে মানসিক ঐক্য প্রতিষ্ঠা করে। ফলে তাদের মাঝে জাতীয়তাবোধ সৃষ্টি হয়। মানুষের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত হলে সে ভালো-মন্দ, ন্যায়-অন্যায়, সততা-শঠতার পার্থক্য বুঝতে পারে। নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ কল্যাণকর কাজে নিয়োজিত হতে অনুপ্রেরণা লাভ করে। মূল্যবোধ সত্যের ওপর প্রতিষ্ঠিত। আর সত্যকে প্রতিষ্ঠার জন্য মানুষ একদিকে যেমন অধ্যবসায়ী হয়, অন্যদিকে আত্মবিশ্বাসী হয়। মূল্যবোধের অনুপ্রেরণা মানুষকে তার অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন করে তোলে। ফলে প্রত্যেকে নিজ অধিকার ভোগে সচেতন হয়। সাথে সাথে তার কর্তব্য পালনেও সচেষ্ট থাকে। এরূপ অধিকার ও কর্তব্যবোধসম্পন্ন ব্যক্তি মানবকল্যাণে ব্রত হয় এবং সমাজের উন্নয়নে সচেষ্ট হয়। মূল্যবোধ আইনের ভিত্তি। কারণ মূল্যবোধ বিবর্জিত আইন সমাজে টিকে থাকতে পারে না।আলোচনার পরিশেষে বলা যায়, সুশাসন প্রতিষ্ঠার উপাদানগুলো মূল্যবোধ চর্চার মাধ্যমে অর্জিত হয়। তাই মূল্যবোধের উপস্থিতি ছাড়া সমাজ ও রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার ভিত্তি কখনোই তৈরি হবে না। তাই বলা যায়, সুশাসন প্রতিষ্ঠায় মূল্যবোধের গুরুত্ব অপরিসীম।
HSCCivics 1st Paperরাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।