শেয়ারFacebookWhatsApp

'প্রচলিত প্রথা আইনের প্রাচীন উৎস'- ব্যাখ্যা কর।

উত্তর: সুদীর্ঘকাল ধরে সমাজে কোনো নিয়ম চলতে থাকলে, তাকে প্রথা বলা হয়। রাষ্ট্র সৃষ্টির পূর্বে সমাজের মানুষ প্রথা মেনে চলত। রাষ্ট্র সৃষ্টি হওয়ার পর এসব প্রথা রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি ও অনুমোদন লাভকরে আইনে পরিণত হয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, গ্রেট ব্রিটেনের অধিকাংশ আইন প্রথার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। এসব আইনের প্রতি জনগণের ব্যাপক সমর্থন থাকায় আইনসভা এসব প্রথাভিত্তিক আইনকে বাতিল করতে পারে না। এমনকি রাষ্ট্র বিভিন্ন সময় প্রথাকে যুগোপযোগী করার জন্য প্রয়োজনীয় পরিবর্তন এনে আইন হিসেবে অনুমোদন দান করে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

'প্রচলিত প্রথা আইনের প্রাচীন উৎস'- ব্যাখ্যা কর।

নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী · 2025

উত্তর

আইন প্রধানত দুই প্রকার।

উত্তর

সুদীর্ঘকাল ধরে সমাজে কোনো নিয়ম চলতে থাকলে, তাকে প্রথা বলা হয়। রাষ্ট্র সৃষ্টির পূর্বে সমাজের মানুষ প্রথা মেনে চলত। রাষ্ট্র সৃষ্টি হওয়ার পর এসব প্রথা রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি ও অনুমোদন লাভকরে আইনে পরিণত হয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, গ্রেট ব্রিটেনের অধিকাংশ আইন প্রথার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। এসব আইনের প্রতি জনগণের ব্যাপক সমর্থন থাকায় আইনসভা এসব প্রথাভিত্তিক আইনকে বাতিল করতে পারে না। এমনকি রাষ্ট্র বিভিন্ন সময় প্রথাকে যুগোপযোগী করার জন্য প্রয়োজনীয় পরিবর্তন এনে আইন হিসেবে অনুমোদন দান করে।

উত্তর

উদ্দীপকের 'ক' কলামের বিষয়টি মূলত স্বাধীনতাকে নির্দেশ করে। কেননা স্বাধীনতার প্রকৃত অর্থ হলো নিয়ন্ত্রিত স্বাধীনতা। অপরের অধিকার বা স্বাধীনতায় হস্তক্ষেপ না করে স্বীয় ইচ্ছামতো কাজ করা বা উপভোগ করার অধিকারকেই বলা হয় স্বাধীনতা। আর স্বাধীনতা হলো মানুষের জন্মগত অধিকার। যা উদ্দীপকের কলাম 'ক'-এর সাথে সাদৃশ্যময়। স্বাধীনতা রক্ষার উপায়কে বলা হয়, স্বাধীনতার রক্ষাকবচ। তাই স্বাধীনতা রক্ষার রক্ষাকবচগুলোর গুরুত্ব সর্বাধিক।গণতন্ত্র হলো জনগণের শাসনব্যবস্থা। এটি স্বাধীনতা রক্ষার প্রধান ও প্রথম রক্ষাকবচ। কারণ গণতান্ত্রিক শাসনব্যবস্থায় জনগণ সকল ক্ষমতার অধিকারী হয়। আইন ও আইনের শাসন স্বাধীনতার অন্যতম একটি রক্ষাকবচ। আইন সমাজের শান্তিশৃঙ্খলা বজায় রাখে এবং স্বাধীনতাকে রক্ষা করে। যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না। আবার রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠিত হলে, স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে। বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা স্বাধীনতার রক্ষাকবচ হিসেবে কাজ করে। আইন ও শাসন বিভাগের হস্তক্ষেপ থেকে মুক্ত হয়ে বিচার বিভাগ যদি স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারে, তবে সরকারের স্বেচ্ছাচার হতে ব্যক্তিস্বাধীনতা রক্ষা পাবে। স্বাধীনতার রক্ষাকবচ হিসেবে সংবাদপত্রের স্বাধীনতা প্রয়োজন। কেননা' সংবাদপত্রের মাধ্যমে নাগরিকগণ নিজস্ব মতামত প্রকাশের দ্বারা ব্যক্তিস্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে পারে। সদাজাগ্রত জনমত স্বাধীনতার সর্বশ্রেষ্ঠ রক্ষাকবচ। সদাজাগ্রত বলতে নাগরিকদের সতর্ক ও সজাগ দৃষ্টিকে বোঝায়। সামাজিক ন্যায়বিচার গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি হিসেবে পরিগণিত হয়। তাই সামাজিক ন্যায়বিচার গণতান্ত্রিক সমাজব্যবস্থার অন্যতম রক্ষাকবচ হিসেবে স্বীকৃত। সংবিধানে মৌলিক অধিকারের অন্তর্ভুক্তি স্বাধীনতার রক্ষাকবচ 'হিসেবে কাজ করে। কারণ মৌলিক অধিকার খর্ব হলে নাগরিকগণ আদালতের আশ্রয় নিতে পারে এবং অধিকার রক্ষা পায়। জনগণের অর্থনৈতিক স্বাধীনতা রক্ষার জন্য অর্থনৈতিক সাম্য প্রয়োজন। কেননা নাগরিকের অর্থনৈতিক স্বাধীনতা সংরক্ষণের রক্ষাকবচ হচ্ছে অর্থনৈতিক সাম্য। এছাড়াও ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি, ক্ষমতা বিকেন্দ্রীকরণ, প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতির শাসনব্যবস্থা ইত্যাদিও স্বাধীনতার রক্ষাকবচ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

উত্তর

উদ্দীপকের 'ক' কলামটি দ্বারা স্বাধীনতা এবং 'খ' কলামটি দ্বারা সাম্যকে নির্দেশ করা হয়েছে। স্বাধীনতা ও সাম্যের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে।স্বাধীনতা অর্থ হলো অন্যের অধিকার বা স্বাধীনতায় হস্তক্ষেপ না করে নিজের ইচ্ছামতো কাজ করা বা উপভোগ করা। অন্যদিকে, সাম্য বলতে সমান করে নেওয়ার প্রক্রিয়াকে বোঝায় যা কোনো বিশেষ সুবিধা না দিয়ে সকলের সমান সুযোগ-সুবিধা প্রদান করার ব্যবস্থা 'করে থাকে। সাম্য ও স্বাধীনতার সম্পর্ক অত্যন্ত নিবিড়। সাম্য নিশ্চিত করার জন্য স্বাধীনতার প্রয়োজন। স্বাধীনতার শর্ত পূরণ না হলে সাম্য প্রতিষ্ঠিত হয় না। আবার স্বাধীনতাকে ভোগ করতে চাইলে সাম্য প্রতিষ্ঠা করতে হবে। তা না হলে দুর্বলদের সাম্য সবলদের সুবিধায় পরিণত হবে। সাম্য ও স্বাধীনতা একই সাথে বিরাজ না করলে গণতান্ত্রিক অধিকারের ভোগ করার প্রশ্নই আসে না। সাম্য উঁচু-নিচুর ভেদাভেদ দূর করে, আর স্বাধীনতা সমাজের সুযোগ-সুবিধাগুলো ভোগ করার অধিকার দান করে। স্বাধীনতা ও সাম্য একে অপরের পরিপূরক, ও সহায়ক। স্বাধীনতা ও সাম্য একই সাথে বৃহত্তর পরিসরে ব্যক্তি ও সমাজজীবনকে প্রভাবিত ও নিয়ন্ত্রিত করে। স্বাধীনতাকে অর্থবহ করতে হলে সাম্য থাকতে হবে। সাম্য না থাকলে ব্যক্তি তথা সমাজজীবন পূর্ণতাপ্রাপ্ত হয় না। সুতরাং বলা যায় যে, স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক অত্যন্ত গভীর।
HSCCivics 1st Paperনিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।