শেয়ারFacebookWhatsApp

বাংলাদেশের সর্বোচ্চ আদালতে নাম কী?

উত্তর: বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম সুপ্রিম কোর্ট।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

বাংলাদেশের সর্বোচ্চ আদালতে নাম কী?

উদ্দীপক

১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। এই স্বাধীনতা ব্যতীত অন্যান্য স্বাধীনতা অর্জিত হয় না। তবে স্বাধীনতা অর্জনের চেয়ে এটি রক্ষা করা কঠিন।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025

উত্তর

বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম সুপ্রিম কোর্ট।

উত্তর

জাতি বলতে একটি বিশেষ চেতনার দ্বারা ঐক্যবদ্ধ ও রাজনৈতিকভাবে সংগঠিত জনসমষ্টিকে বোঝায়। একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী জনসমষ্টি যারা ধর্ম, ভাষা, সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি এবং ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ তাদের জাতি বলে। একটি জাতির মধ্যে সাধারণত সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ঐক্য বিদ্যমান থাকে। একটি জনসমাজ জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হলে এবং রাজনৈতিক সংগঠনের ভিত্তিতে স্বাধীন হওয়ার চেষ্টা করলে বা স্বাধীন হলে পৌরনীতির দৃষ্টিকোণে তা জাতিতে পরিণত হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত স্বাধীনতা হলো জাতীয় স্বাধীনতা। জাতীয় স্বাধীনতা সব ধরনের স্বাধীনতার ভিত্তি। জাতীয় স্বাধীনতা বলতে মূলত বহিঃশক্তির নিয়ন্ত্রণমুক্ত থাকাকেই বোঝানো হয়। এটি রাষ্ট্রীয় স্বাধীনতারই অংশ। জাতীয় স্বাধীনতাবলে রাষ্ট্র স্বাধীনভাবে সার্বভৌমত্ব চর্চা করার ক্ষমতা অর্জন করে থাকে। জাতীয় স্বাধীনতা ছাড়া রাষ্ট্রের অপরাপর স্বাধীনতাগুলো বিঘ্নিত হয়। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জন জাতীয় স্বাধীনতার অন্যতম উদাহরণ। উদ্দীপকের এই জাতীয় স্বাধীনতার চিত্রই ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও, সামাজিক স্বাধীনতা ব্যক্তির প্রধান স্বাধীনতাসমূহের মধ্যে অন্যতম। সমাজে বসবাস করতে মানুষের যে স্বাধীনতা সমাজ নিশ্চিত করে, তাকে সামাজিক স্বাধীনতা বলে। যেমন- শিক্ষালাভ, চলাফেরা ও পরিবার গঠনের স্বাধীনতা। এ স্বাধীনতা মূলত ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ ও সমাজজীবনে সুখশান্তির পরিবেশ নিশ্চিত করে। আবার, অর্থনৈতিক জীবনে মানুষের স্বাধীন থাকার অধিকার হলো অর্থনৈতিক স্বাধীনতা। অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং কর্মসংস্থান ও উপযুক্ত মজুরি বা পারিশ্রমিক লাভ করার নিশ্চয়তা অর্থনৈতিক স্বাধীনতাকে সুদৃঢ় করে। জাতীয় স্বাধীনতাসহ, সামাজিক ও অর্থনৈতিক স্বাধীনতা ব্যক্তির সুষ্ঠু ও কল্যাণকর রাষ্ট্রজীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

উত্তর

উদ্দীপকের সর্বশেষ বাক্যটি তথা 'স্বাধীনতা অর্জনের চেয়ে এটি রক্ষা করা কঠিন'- সঠিক ও যথার্থ। স্বাধীনতা অর্জনের জন্য বহু ত্যাগ, আত্মদান, শত সংগ্রাম ও কখনো অগণিত প্রাণ বিসর্জন দিতে হয়। তবুও এই স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন কারণ টিকিয়ে রাখতে সুশাসন, ঐক্য, সতর্কতা ও ত্যাগের প্রয়োজন হয়। ইতিহাস সাক্ষ্য দেয় যে অনেক দেশ স্বাধীনতা পেয়েও সঠিক নেতৃত্ব, সুশাসন ও পরিকল্পনার অভাবে তা হারিয়েছে। স্বাধীনতার পর অভ্যন্তরীণ বিরোধ, দুর্নীতি, অদক্ষ নেতৃত্ব ও বৈশ্বিক চক্রান্ত একটি রাষ্ট্রকে দুর্বল করতে পারে। নাগরিকদের সচেতনতা, দায়িত্ববোধ ও দেশপ্রেম ছাড়া স্বাধীনতা রক্ষা সম্ভব নয়। রাষ্ট্রে গণতন্ত্র না থাকলে স্বাধীনতা ব্যর্থ হয়। গণতন্ত্র স্বাধীনতা রক্ষার প্রথম ও প্রধান রক্ষাকবচ হিসেবে কাজ করে। গণতন্ত্রের পাশাপাশি আইনের শাসন, 'নিরপেক্ষ বিচার বিভাগ এবং সামাজিক ন্যায় রাষ্ট্রে না থাকলে সেখানে স্বাধীনতা থাকতে পারে না। তাই রাষ্ট্রে এসব উপাদানের সুষ্ঠু ও সঠিক প্রয়োগ থাকতে হবে। এছাড়াও অর্থনৈতিক সমৃদ্ধি, শিক্ষা, মৌলিক অধিকারের নিশ্চয়তা ও জনমতের স্বাধীনতা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। বহির্বিশ্বের প্রতিযোগিতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে না পারলে স্বাধীনতা হুমকির মুখে পড়ে। তাই স্বাধীনতা রক্ষায় সর্বদা সতর্ক থাকতে হয়। অতএব, উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, 'স্বাধীনতা অর্জনের চেয়ে এটি রক্ষা করা কঠিন'- বক্তব্যটি যথার্থ।
HSCCivics 1st Paperভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।