শেয়ারFacebookWhatsApp

মূল্যবোধ কী?

উত্তর: মূল্যবোধ হলো এমনসব আচার-আচরণ ও কর্মপ্রক্রিয়ার সমষ্টি যা মানুষকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে। সততা, ন্যায় পরায়ণতা, শিষ্টাচার, শৃঙ্খলা, সৌজন্য, সহনশীলতা, সহমর্মিতা ইত্যাদি মানবিক গুণাবলি হচ্ছে মূল্যবোধের উপাদান। মূল্যবোধ মানুষকে তার কর্মকাণ্ডের ভালো-মন্দ দিক অনুধাবন করতে সহায়তা করে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

মূল্যবোধ কী?

ক্যান্টনমেন্ট কলেজ, যশোর · 2025

উত্তর

ধর্মপালন ব্যক্তিগত স্বাধীনতা।

উত্তর

মূল্যবোধ হলো এমনসব আচার-আচরণ ও কর্মপ্রক্রিয়ার সমষ্টি যা মানুষকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে। সততা, ন্যায় পরায়ণতা, শিষ্টাচার, শৃঙ্খলা, সৌজন্য, সহনশীলতা, সহমর্মিতা ইত্যাদি মানবিক গুণাবলি হচ্ছে মূল্যবোধের উপাদান। মূল্যবোধ মানুষকে তার কর্মকাণ্ডের ভালো-মন্দ দিক অনুধাবন করতে সহায়তা করে।

উত্তর

উদ্দীপকের? চিহ্নিত বিষয়টি হলো আইন। আইন, স্বাধীনতা ও সাম্যের মধ্যে ত্রিমাত্রিক সম্পর্ক বিদ্যমান। তিনটি ধারণা এক অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ। আইন স্বাধীনতার পূর্বশর্ত। আইনহীন সমাজে স্বাধীনতা নিরর্থক। আবার সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থবহ হয় না। ফলে তিনটির মধ্যে এক ত্রিমাত্রিক সম্পর্ক লক্ষ করা যায়। উদ্দীপকেরে ছকে স্বাধীনতা ও সাম্যকে নির্দেশ করা হয়েছে। সুতরাং (?) চিহ্নিত বিষয়টি দ্বারা আইনকে নির্দেশ করা হচ্ছে এটা সহজেই অনুমেয়। কেননা, আইন স্বাধীনতার রক্ষক ও অভিভাবক। আইনের অনুপস্থিতিতে স্বাধীনতা থাকে না, আইন আবার সাম্যকেও অর্থবহ করে তোলে। রাষ্ট্রীয় আইনের মাধ্যমে সমাজ থেকে অসমতা দূর করা যায়। সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অসমতা ও বৈষম্য দূর করতে বা একে সহনীয় পর্যায়ে আনয়ন করতে আইনের ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ। বিশ্বের অনেক রাষ্ট্রেই আইনের মাধ্যমে সাম্য প্রতিষ্ঠার উদ্যোগ গৃহীত হয়েছে এবং হচ্ছে। সুতরাং দেখা যাচ্ছে আইন, স্বাধীনতা ও সাম্য একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি, উদ্দীপকের (?) চিহ্নিত বিষয়টি তথা আইন স্বাধীনতার প্রধান রক্ষাকবচ। সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য মানুষের আচার-আচরণ নিয়ন্ত্রণ করার উপায় হিসেবে আইন তৈরি হয়ে থাকে। আর তাই আইনকে আচার-আচরণের নিয়ন্ত্রক বলা হয়। দেশে প্রচলিত আইন আছে বিধায় আমরা স্বাধীনভাবে যা ইচ্ছা তা করতে পারি না। কারণ আইন প্রণীত হয় নাগরিকের মৌলিক অধিকার রক্ষা করার জন্য, অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ না করে মানুষ যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সেজন্য আইন প্রণয়ন করা হয়েছে। কারণ আইন স্বাধীনতার রক্ষক। আইন আছে বলেই স্বাধীনতা উপভোগ করা যায়। সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারগুলো সংরক্ষণের ব্যাপারে শাসনতান্ত্রিক আইন রক্ষাকবচ হিসেবে কাজ করে বলে সম্ভাব্য যেকোনো হস্তক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায়। ফলে সরকার বা অন্য কেউ নাগরিক স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করতে পারে না। জন লক যথার্থই বলেছেন, "যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না।" উদ্দীপকে (?) চিহ্নিত বিষয়টি দ্বারা আইনের প্রতিই ইঙ্গিত করে। আর এ আইন নাগরিক স্বাধীনতাকে রক্ষা করে। কেননা আইনের উপস্থিতি ছাড়া রাষ্ট্রে যদি শুধু ক্ষমতাসীনদের শাসন প্রতিষ্ঠা পেত তবে তারা যা খুশি ইচ্ছা করতে পারত। অপেক্ষাকৃত দুর্বলরা তাদের স্বেচ্ছাচারিতার শিকার হতো। কিন্তু দেশে প্রচলিত আইন থাকায় কোনো ব্যক্তি কারও স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারে না। সকলেই সকলের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকে। এ কারণে বলা যায়, আইনের উপস্থিতি সর্বোচ্চ নাগরিক স্বাধীনতা নিশ্চিত করে থাকে।
HSCCivics 1st Paperক্যান্টনমেন্ট কলেজ, যশোর 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।