শেয়ারFacebookWhatsApp

সাম্য কী?

উত্তর: জাতি-ধর্ম-বর্ণ, স্ত্রী-পুরুষ নির্বিশেষে সকলকে যোগ্যতা অনুযায়ী সমান সুযোগ-সুবিধা প্রদানের পরিবেশই সাম্য।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

সাম্য কী?

উদ্দীপক

জনাব 'ক' একজন মানবাধিকার আইনজীবী। তিনি নারী ও শিশু অধিকার রক্ষায় বিশেষভাবে সহায়তা দিয়ে থাকেন। নারী শ্রমিকদের সমান মজুরি, কর্মপরিবেশ সৃষ্টি, মাতৃত্বকালীন ছুটি, বেকার ও বৃদ্ধ বয়সে ভাতা পাওয়ার অধিকার নিয়ে তিনি উচ্চ আদালতে জোরালো ভূমিকা পালন করেন।

চট্টগ্রাম কলেজ · 2025

উত্তর

জাতি-ধর্ম-বর্ণ, স্ত্রী-পুরুষ নির্বিশেষে সকলকে যোগ্যতা অনুযায়ী সমান সুযোগ-সুবিধা প্রদানের পরিবেশই সাম্য।

উত্তর

আইন মানুষকে সভ্য, সুশৃঙ্খল ও উন্নত জীবনের নিশ্চয়তা দেয়। এজন্য মানুষ আইন মান্য করে। আইন মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে। সুখময় জীবন উপহার দেয়। আইনের পিছনে রাষ্ট্রের অনুমোদন থাকে বিধায় আইন মান্য করা হয়। রাষ্ট্রে আইন আছে বলেই সবাই সুন্দরভাবে বসবাস করতে সক্ষম হয়। তাছাড়া সুশৃঙ্খল ও নিরাপদ রাষ্ট্রীয় জীবন নিশ্চিত করার জন্য মানুষ আইন মান্য করে।

উত্তর

উদ্দীপকের আলোকে জনাব আতিকুর রহমান নারীদের অর্থনৈতিক স্বাধীনতা রক্ষায় ভূমিকা পালন করেন।অর্থনৈতিক স্বাধীনতা হচ্ছে ব্যক্তির মেধা ও যোগ্যতা অনুসারে কর্মসংস্থান ও অর্থোপার্জনের মাধ্যমে দৈনন্দিন অভাব ও অনিশ্চয়তা থেকে মুক্তি লাভ। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রুজভেল্টের মতে, "অর্থনৈতিক স্বাধীনতার অর্থ হচ্ছে অভাব থেকে মুক্তি।” যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী কর্মে নিযুক্ত হবার অধিকার, বেকার ও বৃদ্ধ বয়সে ভাতা পাবার অধিকার, রুগ্ন ও অক্ষম অবস্থায় রাষ্ট্র কর্তৃক প্রতিপালন, উপযুক্ত মজুরি লাভ ইত্যাদি অর্থনৈতিক স্বাধীনতার অন্তর্ভুক্ত।উদ্দীপকে জনাব আতিকুর মানবাধিকার আইনজীবী হিসেবে নারী শ্রমিকদের সমান মজুরি ও কর্মপরিবেশ সৃষ্টি এবং বেকার ও বৃদ্ধ বয়সে ভাতা পাওয়ার অধিকার নিয়ে উচ্চ আদালতে জোরালো ভূমিকা পালন করেন। তার এরূপ ঘটনা নারীদের অর্থনৈতিক স্বাধীনতা রক্ষায় ভূমিকা পালনকে নির্দেশ করে। কারণ জীবনধারণের জন্য প্রয়োজনীয় আর্থিক সুযোগ সুবিধা লাভের অধিকারকে অর্থনৈতিক স্বাধীনতা বলা হয়।

উত্তর

উল্লিখিত স্বাধীনতা তথা অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করলে সাম্য প্রতিষ্ঠা হবে- মন্তব্যটি যথার্থ।অর্থনৈতিক স্বাধীনতা বলতে রাষ্ট্রের জনগণের অর্থনৈতিক প্রয়োজন মেটানোর জন্য অর্থনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ ও উপার্জন করার স্বাধীনতাকে বোঝায়। অর্থাৎ স্বাধীনভাবে নিজের এবং নিজ পরিবারের ভরণপোষণের জন্য বাধাবিঘ্নহীন কর্ম বেছে নেওয়ার স্বাধীনতা হলো অর্থনৈতিক স্বাধীনতা। অর্থনৈতিক স্বাধীনতা যদি সমাজ বা রাষ্ট্রে প্রতিষ্ঠা লাভ করে তবে জনগণের মাঝে সমতা প্রতিষ্ঠা লাভ করে সাম্য। প্রতিষ্ঠা লাভ করবে।উদ্দীপকে জনাব আতিকুর রহমান নারীদের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার জন্য কাজ করছেন। এরূপ স্বাধীনতা সাম্য নিশ্চিত করে। কারণ সাম্যের মানে হলো সমাজের পরস্পরের সমতা ও অভিন্নতা। সাম্য বলতে এমন এক সামাজিক পরিবেশকে বোঝায় যেখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান সুযোগ-সুবিধা লাভকরে এবং সে সুযোগ-সুবিধা লাভ করে ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে পারে। অর্থাৎ সাম্যের অর্থ হলো সমাজে সকলের সমতা বিধান। আর এরূপ অবস্থা একমাত্র স্বাধীনতার মাধ্যমেই নিশ্চিত হওয়া যায়। বিশেষ করে সমাজে যদি অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা যায় তাহলে ব্যক্তিগত, সামাজিক কিংবা রাজনৈতিক ক্ষেত্রে ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বক্ষেত্রে সমানভাবে অংশগ্রহণের সুযোগ লাভ করবে। অর্থনৈতিক স্বাধীনতা মানুষের সকল ক্ষেত্রে সাম্যের অস্তিত্বকে উপলব্ধি করার অনুভূতি সৃষ্টি করে। নিরবচ্ছিন্ন স্বাধীনতা ছাড়া সমাজে সাম্য প্রতিষ্ঠা লাভ করা যায় না। পৃথিবীর অনেক রাষ্ট্র ছিল যেখানে মানুষের কোনোরূপ স্বাধীনতা ছিল না, ফলে সেখানে সাম্যের অস্তিত্ব কল্পনাও করা যেত না। স্বাধীনতা সাম্যকে অস্তিত্ব দান করে।সুতরাং বলা যায়, মানুষের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত হলে সমাজে সাম্য প্রতিষ্ঠিত হবে। স্বাধীনতা ছাড়া সাম্যের অস্তিত্ব কল্পনা করা যায় না।
HSCCivics 1st Paperচট্টগ্রাম কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।