শেয়ারFacebookWhatsApp

স্বাধীনতা কী?

উত্তর: অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ না করে মুক্তভাবে নিজ নিজ কার্যসম্পাদনের অধিকারই হলো স্বাধীনতা।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

স্বাধীনতা কী?

উদ্দীপক

জনাব নাবিলা হক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান করেছেন। তিনি তার শিক্ষার্থীদের উদ্দেশে বললেন, "তোমরা বাবা-মা ও শিক্ষকদের উপদেশ মেনে চলবে, ন্যায়-নীতিবোধ জাগ্রত রাখবে। ভবিষ্যতে আলোকিত মানুষ হয়ে অসহায়, দুস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে। জ্ঞানের চর্চা করবে। তাহলে জীবনে সফল হতে পারবে।"

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2025

উত্তর

অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ না করে মুক্তভাবে নিজ নিজ কার্যসম্পাদনের অধিকারই হলো স্বাধীনতা।

উত্তর

আইন জনগণের কল্যাণের জন্য প্রণীত হয় বিধায় নাগরিক কল্যাণের জন্য আইন মেনে চলা প্রয়োজন। অর্থাৎ নাগরিকের জীবনকে সামাজিক অনাচার ও অশান্তি থেকে মুক্ত করে সার্বিক কল্যাণ নিশ্চিতের উদ্দেশ্যে আইন প্রণীত ও প্রয়োগ করা হয়। এ কারণে বৃহৎ স্বার্থে নাগরিক কল্যাণ নিশ্চিত করার জন্য সকলের আইন মেনে চলা আবশ্যক।

উত্তর

উদ্দীপকে জনাব নাবিলা হকের বক্তব্যে নৈতিক মূল্যবোধের ইঙ্গিত পাওয়া যায়।মানুষের ভালো-মন্দ, উচিত-অনুচিত, ন্যায়-অন্যায় বোধ নিয়ে নৈতিক মূল্যবোধ গঠিত হয়। নৈতিক মূল্যবোধের উৎস হলো ন্যায়বোধ। মানুষ ন্যায়-অন্যায়ের পার্থক্য করে নৈতিক মূল্যবোধের মানদণ্ডেই। পরিবার, বিদ্যালয়, শিক্ষক, সমাজ প্রভৃতি থেকে মানুষ নৈতিক মূল্যবোধের শিক্ষা পেয়ে থাকে। বড়দের কথা মান্য করা, অন্যায় থেকে বিরত থাকা, অসহায় দুস্থ ও বিপদগ্রস্তদের সাহায্য করা প্রভৃতি নৈতিক মূল্যবোধের দৃষ্টান্ত। আর এই মূল্যবোধ চর্চার মাধ্যমে সমাজে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হয়, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জন্মে এবং একে অন্যের দুঃখে সাহায্যের হাত বাড়িয়ে দিতে অনুপ্রাণিত হয়। উদ্দীপকের জনাব নাবিলা হক বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের বিভিন্ন উপদেশ দিয়েছেন। তিনি বাবা-মা ও শিক্ষকদের উপদেশ মেনে চলা, ন্যায়-অন্যায়বোধ জাগ্রত রাখা, ভবিষ্যতে আলোকিত মানুষ হয়ে অসহায়, দুস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো প্রভৃতির কথা বলেছেন। আর এসব কাজের নির্দেশনায় নৈতিক মূল্যবোধ চর্চার নির্দেশনা বিষয়টি সুস্পষ্ট।তাই বলা যায়, উদ্দীপকে নাবিলার বক্তব্যে নৈতিক মূল্যবোধের প্রতি ইঙ্গিত রয়েছে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত বিষয় তথা নৈতিক মূল্যবোধের সাথে সুশাসন গভীরভাবে সম্পর্কিত।সুশাসন এক ধরনের মূল্যবোধ। আর মূল্যবোধ হলো সমাজ ও রাষ্ট্রের ভিত্তি। অন্যদিকে, মূল্যবোধ বলতে কখনো কখনো কেবলই নৈতিক মূল্যবোধকে নির্দেশ করা হয়। নৈতিক মূল্যবোধ সমাজব্যবস্থাকে সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত করে সমাজব্যবস্থায় স্থিতিশীলতা আনয়ন করে। আর একটি সুশৃঙ্খল, সুনিয়ন্ত্রিত ও স্থিতিশীলতার কাঙ্ক্ষিত প্রতিফলনের বাস্তব রূপই হলো সুশাসন। অর্থাৎ, সুশাসন ও নৈতিক মূল্যবোধ গভীরভাবে সম্পর্কিত। আবার, নৈতিক মূল্যবোধ নাগরিকদের আত্মসংযমী, ধৈর্যশীল ও বিবেকবান হিসেবে গড়ে তোলে। নৈতিক মূল্যবোধ এভাবে দায়িত্বশীল নাগরিক সৃষ্টির মাধ্যমে রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণ করেও শাসন ব্যবস্থার গতিশীলতা দান করে। সুশাসন গড়ে তোলার জন্য নাগরিকের দায়িত্ব ও কর্তব্যবোধ প্রয়োজন। কর্তব্যবোধ সৃষ্টিতে নাগরিকের নৈতিক মূল্যবোধসম্পন্ন হওয়ার কোনো বিকল্প নেই। নৈতিক মূল্যবোধ নাগরিকের দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন ঘটায়, যা সুশাসনের জন্য অপরিহার্য। সর্বোপরি রাষ্ট্রের সার্বিক উন্নয়ন, জাতীয়তাবোধসম্পন্ন নাগরিক সৃষ্টি, সামাজিক ন্যায়বিচার, জনকল্যাণমুখিতা প্রভৃতির জন্য নৈতিক মূল্যবোধের অপরিহার্যতা সর্বজনবিদিত।সুতরাং নিঃসন্দেহে এ কথা বলা যায়, সুশাসনের সাথে নৈতিক মূল্যবোধ ওতপ্রোতভাবে জড়িত।
HSCCivics 1st Paperক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।