শেয়ারFacebookWhatsApp

সুশাসনের দুটি প্রতিবন্ধকতা লেখো।

উত্তর: সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণের ভিত্তিতে শাসনকার্য পরিচালনাই হচ্ছে সুশাসন। সুশাসনের অন্যতম দুটি প্রতিবন্ধকতা হলো— ১. আইনের শাসনের অভাব এবং ২. দুর্নীতি দমনে ব্যর্থতা।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

সুশাসনের দুটি প্রতিবন্ধকতা লেখো।

উদ্দীপক

গার্মেন্টস শ্রমিক সুমন জানতে পারে ঘরে বসে অনলাইনে পেশাগত শিক্ষা অর্জন করা যায়। তাই সে একটি প্রতিষ্ঠানে ভর্তির আবেদন করে। ভর্তির জন্য সে অনলাইনে অর্থ প্রদান করে। সে মুহূর্তেই জানতে পারে কোন খাতে তার কাছে কত টাকা নেওয়া হয়েছে। কোনো বিষয়ে প্রশ্ন করলে সে ই-মেইলে উত্তর পায়। সুমন আজ অল্প ব্যয়ে ও স্বল্প সময়ে দক্ষতা উন্নয়ন শিক্ষা গ্রহণ করছে।

Comilla · 2019

উত্তর

সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণের ভিত্তিতে শাসনকার্য পরিচালনাই হচ্ছে সুশাসন। সুশাসনের অন্যতম দুটি প্রতিবন্ধকতা হলো— ১. আইনের শাসনের অভাব এবং ২. দুর্নীতি দমনে ব্যর্থতা।

উত্তর

সুশাসন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে সমাজের প্রত্যাশা ও রাষ্ট্রের কর্মকাণ্ডের মধ্যে সামঞ্জস্য থাকে। এই ব্যবস্থায় শাসক শুধু শাসনই করেন না, বরং শাসনব্যবস্থাকে সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক রাখার চেষ্টা করেন। রাষ্ট্রের নাগরিকদের মধ্যে সম্পদের সুষম বণ্টন ও সমান সুবিধা নিশ্চিতকরণ, আইনের শাসন প্রতিষ্ঠা, মৌলিক মানবাধিকার নিশ্চিতকরণ, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, নারীর অধিকার প্রতিষ্ঠা; ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সুশাসন নিশ্চিত করার বিকল্প নেই। আর এই বিষয়গুলো সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থারই বৈশিষ্ট্য। তাই কোনো রাষ্ট্রে যদি সুশাসন প্রতিষ্ঠা করা যায় তাহলে গণতন্ত্রের অনুকূল পরিবেশও সৃষ্টি হয়। এ কারণেই বলা হয়, সুশাসন গণতন্ত্রের পূর্বশর্ত।

উত্তর

উদ্দীপকে ই-গভর্নেন্সের সহজগম্যতা, স্বচ্ছতা, গতিশীলতা ও ব্যয়সাশ্রয়ী বৈশিষ্ট্যগুলো বিদ্যমান। ই-গভর্নেন্সের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো সহজগম্যতা। এতে নাগরিকদের তথ্য ও সেবাসমূহে প্রবেশ সহজতর হয়, যা উদ্দীপকে বর্ণিত সুমনের ক্ষেত্রেও লক্ষ করা যায়। গার্মেন্টস শ্রমিক সুমন ঘরে বসে অনলাইনে পেশাগত শিক্ষা অর্জনের লক্ষ্যে একটি প্রতিষ্ঠানে ভর্তির আবেদন করে। এছাড়া ভর্তির জন্য সে অনলাইনে অর্থ প্রদান করে, যা ই-গভর্নেসের অন্যতম বৈশিষ্ট্য সহজগম্যতার অনূরূপ। স্বচ্ছতা ই-গভর্নেন্সের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ই-গভর্নেন্সে সরকারি প্রশাসনের সব কার্যক্রম জনগণের কাছে স্বচ্ছ ও সহজবোধ্য হয়। উদ্দীপকেও এটি লক্ষ করা যায়। উদ্দীপকে দেখা যায়, সুমন ভর্তির জন্য অনলাইনে অর্থ প্রদান করে সে মুহূর্তেই কোন খাতে তার কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে জানতে পারে। এছাড়া সুমন কোনো বিষয়ে প্রশ্ন করলে ই-মেইলে উত্তর পায়, যা ই-গভর্নেন্সের গতিশীলতা বৈশিষ্ট্যের অনুরূপ। ই-গভর্নেন্সের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি ব্যয়সাশ্রয়ী। ই-গভর্নেন্স ন্যায্যমূল্যে, কম পরিশ্রমে, যুক্তিসঙ্গত সময়ে সঠিক তথ্য ও সেবা প্রদানের মাধ্যমে একটি ব্যয়সাশ্রয়ী পদ্ধতি হিসেবে পরিগণিত। সুমনের ক্ষেত্রে দেখা যায়, সে অল্প ব্যয়ে এবং স্বল্প সময়ে অনলাইনে দক্ষতা উন্নয়ন শিক্ষা গ্রহণ করছে। তাই বলা যায়, উদ্দীপকে ই-গভর্নেন্সের সহজগম্যতা, স্বচ্ছতা, গতিশীলতা ও ব্যয়সাশ্রয়ী বৈশিষ্ট্যগুলোর প্রতিফলন ঘটেছে।

উত্তর

উদ্দীপকে ই-গভর্নেন্সের সহজগম্যতা, স্বচ্ছতা, গতিশীলতা ও ব্যয়সাশ্রয়ী বৈশিষ্ট্যগুলো প্রতিফলিত হয়েছে। এ বৈশিষ্ট্যগুলো নিঃসন্দেহে সুশাসন বাস্তবায়নের জন্য সহায়ক বলে আমি মনে করি। সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণের ভিত্তিতে শাসনকার্য পরিচালনাই হচ্ছে সুশাসন। যেকোনো শাসনব্যবস্থার প্রধান লক্ষ্যই হলো রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করা। আর আধুনিককালে ই-গভর্নেন্স ছাড়া সুশাসনের কথা কল্পনাই করা যায় না। কারণ সুশাসনের সব ধরনের বৈশিষ্ট্য পূরণের জন্য উপযুক্ত ব্যবস্থাই হলো ই-গভর্নেন্স। সুশাসনের অন্যতম নিয়ামক শক্তি হলো স্বচ্ছতা। এ স্বচ্ছতা প্রতিষ্ঠায় ই-গভর্নেন্স সহায়ক ভূমিকা পালন করে। এ শাসনব্যবস্থার প্রধান সুবিধা হলো অবাধ তথ্য প্রবেশগম্যতা ও উন্মুক্তকরণ। ফলে সরকারের শাসনসংশ্লিষ্ট বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে জনগনের সুস্পষ্ট ধারণা থাকে এবং সরকার ইচ্ছা করলেও যা খুশি তা করতে পারে না। অর্থাৎ ই-গভর্নেন্সের অন্যতম বৈশিষ্ট্য স্বচ্ছতা ও সহজগম্যতা সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম করে। ই-গভর্নেন্সের গতিশীলতা ও ব্যয়সাশ্রয়ী বৈশিষ্ট্য দু'টিও সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করে। ই-গভর্নেন্স সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে দ্রুত সাড়াদানকারী প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছে। তথ্যের অবাধ ও দ্রুত লেনদেনের মাধ্যমে প্রশাসনকে আরও কার্যকর করে তুলেছে। এতে আমলাতন্ত্রের জটিলতা কমে গতিশীল প্রশাসন প্রতিষ্ঠা, অবাধ তথ্যপ্রবাহ, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, নাগরিকদের চাহিদার প্রতি দ্রুত সাড়া প্রদান সম্ভব হচ্ছে। ই-গভর্নেন্সের মাধ্যমে স্বল্প ব্যয়ে সরকারি সেবা জনগণের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে। ফলে সুশাসন প্রতিষ্ঠা সহজতর হচ্ছে। উল্লিখিত আলোচনার ভিত্তিতে বলা যায়, উদ্দীপকে ইঙ্গিতকৃত ই-গভর্নেন্সের বৈশিষ্ট্যগুলো সুশাসন বাস্তাবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
HSCCivics 1st PaperComilla 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।