ই-সেবা বলতে কী বোঝায়?
উত্তর: তথ্য ও প্রযুক্তি (ইন্টারনেট, মোবাইল ফোন, রেডিও, টেলিভিশন) ব্যবহারের মাধ্যমে সরকার কর্তৃক নাগরিককে যে সেবা প্রদান করা হয় তাই ই-সেবা। নাগরিকের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় তথ্য এ প্রক্রিয়ার মাধ্যমে খুব দ্রুত পৌঁছে দেওয়া হয়। ফলে সরকার ও জনগণের মধ্যে সুসম্পর্ক তৈরি হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে নাগরিকগণ অনেক ধরনের সেবা ঘরে বসেই পেয়ে থাকেন। যেমন- ইন্টারনেটের সাহায্যে বিভিন্ন পরীক্ষার ফল জানা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফরম পূরণ ও পরীক্ষা দেওয়া, চাকরির আবেদন করা, মেশিন রিডেবল পাসপোর্টের আবেদন জমা দেওয়া, অনলাইনে কর প্রদান, বিদ্যুৎ ও গ্যাস বিল প্রদান প্রভৃতি।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
ই-সেবা বলতে কী বোঝায়?
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর