শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লেখিত বিষয়ের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের শিক্ষক দুলাল গুরুত্বপূর্ণ কাগজসহ তার ব্যাগটি হারিয়ে ফেলেন। তিনি এ ব্যপারে নিকটস্থ থানায় গিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে অভিযোগ করেন। ঐ কর্মকর্তা তার অভিযোগটি অনলাইনে এন্ট্রি করে তার প্রাপ্তি স্বীকারপত্র প্রদান করেন। উদ্দীপকের এ ঘটনাটির মাধ্যমে ই- গভর্নেন্সেকে বোঝানো হয়েছে। ই-গভর্নেন্সের বেশকিছু বৈশিষ্ট্য রয়েছে। ই-গভর্নেন্সের বৈশিষ্ট্যসমূহের ক্ষেত্রে দেখা যায়, ই-গভর্নেন্স তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণ, ব্যবসায়ী শ্রেণি, বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি বিভিন্ন অঙ্গ ও সংস্থার মধ্যে সরকারের সেবাসমূহের আদান-প্রদান, অন্যান্য লেনদেন, মিথস্ক্রিয়া প্রভৃতি পরিচালিত করে থাকে। এছাড়া ই-গভর্নেন্স প্রযুক্তি সেবাপ্রাপ্তির প্রক্রিয়াকে সহজতর করে। এতে করে প্রান্তিক নাগরিকদের পক্ষেও উন্নত সেবা পাওয়া সহজ হয়। ই- গভর্নেন্সের মাধ্যমে নাগরিকগণ সেবাপ্রাপ্তির পাশাপাশি সেবার মান বিষয়ে মতামত, অভিযোগ বা পরামর্শ সরকারকে জানাতে পারে। তথ্যপ্রযুক্তি কর্মীর সক্ষমতা বৃদ্ধিতে (ক্যাপাসিটি বিল্ডিং) সহায়তা করে। তথ্যপ্রযুক্তির কার্যকর প্রয়োগের মাধ্যমে মানবসম্পদের দক্ষতা বাড়ানো যায়। উল্লিখিত বৈশিষ্ট্যসমূহ ছাড়াও এটি ই-গভর্নেন্সের অন্যতম বৈশিষ্ট্য। ই-গভর্নেন্সের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে মানুষে মানুষে যোগসূত্র তৈরি করা (কানেকটিং পিপল)। ই-গভর্নেন্স সরকার ও জনগণের মধ্যে দূরত্ব কমিয়ে আনে। এর ফলে সর্বস্তরের জনগণ একইরূপ তথ্য জানে এবং তথ্য সহজলভ্য হওয়ার কারণে পণ্যের উৎপাদন, বিপণন ও বাজারজাতকরণ সহজতর হয়।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লেখিত বিষয়ের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।

উদ্দীপক

জনাব দুলাল একজন শিক্ষক। অফিসে যাওয়ার পথে গুরুত্বপূর্ণ কাগজসহ তার ব্যাগটি হারিয়ে যায়। তিনি নিকটস্থ থানায় গিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট হারিয়ে যাওয়া ব্যাগটির বিষয়ে অভিযোগপত্র দাখিল করেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তার অভিযোগটি অনলাইনে এন্ট্রি করে তার প্রাপ্তি স্বীকারপত্র প্রদান করেন।

Jessore · 2019

উত্তর

SMS-এর পূর্ণরূপ হলো— Short Massege Service.

উত্তর

তথ্যপ্রযুক্তি, যন্ত্রকৌশল ও ইন্টারনেটের ব্যবহার দ্বারা সংঘটিত অপরাধই হলো সাইবার ক্রাইম। অনিয়ন্ত্রিত ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তি সেবার কারণে সাইবার ক্রাইম দিন দিন বেড়ে চলেছে। ই-মেইলে হুমকি দেওয়া, পাসওয়ার্ড চুরি, হ্যাকিং, অশ্লীল ছবি প্রকাশ, ক্রেডিট কার্ড জালিয়াতি, শিশু পর্নোগ্রাফি ইত্যাদি হলো সাইবার ক্রাইমের উল্লেখযোগ্য উদাহরণ।

উত্তর

উদ্দীপকের শিক্ষক দুলাল গুরুত্বপূর্ণ কাগজসহ তার ব্যাগটি হারিয়ে ফেলেন। তিনি এ ব্যপারে নিকটস্থ থানায় গিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে অভিযোগ করেন। ঐ কর্মকর্তা তার অভিযোগটি অনলাইনে এন্ট্রি করে তার প্রাপ্তি স্বীকারপত্র প্রদান করেন। উদ্দীপকের এ ঘটনাটির মাধ্যমে ই- গভর্নেন্সেকে বোঝানো হয়েছে। ই-গভর্নেন্সের বেশকিছু বৈশিষ্ট্য রয়েছে। ই-গভর্নেন্সের বৈশিষ্ট্যসমূহের ক্ষেত্রে দেখা যায়, ই-গভর্নেন্স তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণ, ব্যবসায়ী শ্রেণি, বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি বিভিন্ন অঙ্গ ও সংস্থার মধ্যে সরকারের সেবাসমূহের আদান-প্রদান, অন্যান্য লেনদেন, মিথস্ক্রিয়া প্রভৃতি পরিচালিত করে থাকে। এছাড়া ই-গভর্নেন্স প্রযুক্তি সেবাপ্রাপ্তির প্রক্রিয়াকে সহজতর করে। এতে করে প্রান্তিক নাগরিকদের পক্ষেও উন্নত সেবা পাওয়া সহজ হয়। ই- গভর্নেন্সের মাধ্যমে নাগরিকগণ সেবাপ্রাপ্তির পাশাপাশি সেবার মান বিষয়ে মতামত, অভিযোগ বা পরামর্শ সরকারকে জানাতে পারে। তথ্যপ্রযুক্তি কর্মীর সক্ষমতা বৃদ্ধিতে (ক্যাপাসিটি বিল্ডিং) সহায়তা করে। তথ্যপ্রযুক্তির কার্যকর প্রয়োগের মাধ্যমে মানবসম্পদের দক্ষতা বাড়ানো যায়। উল্লিখিত বৈশিষ্ট্যসমূহ ছাড়াও এটি ই-গভর্নেন্সের অন্যতম বৈশিষ্ট্য। ই-গভর্নেন্সের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে মানুষে মানুষে যোগসূত্র তৈরি করা (কানেকটিং পিপল)। ই-গভর্নেন্স সরকার ও জনগণের মধ্যে দূরত্ব কমিয়ে আনে। এর ফলে সর্বস্তরের জনগণ একইরূপ তথ্য জানে এবং তথ্য সহজলভ্য হওয়ার কারণে পণ্যের উৎপাদন, বিপণন ও বাজারজাতকরণ সহজতর হয়।

উত্তর

উদ্দীপকের ঘটনাটি দ্বারা ই-গভর্নেন্সকে নির্দেশ করা হয়েছে। ই- গভর্নেন্স ব্যবস্থার সুবিধা অনেক। তবে এটি বাস্তবায়নে নানা ধরনের অসুবিধাও রয়েছে। ই-গভর্নেন্স বাস্তবায়নে বাংলাদেশে যেসব সমস্যা রয়েছে তা নিম্নরূপ— ই-গভর্নেন্সবান্ধব অবকাঠামো অত্যন্ত ব্যয়বহুল ও সময়সাপেক্ষ, যা বাংলাদেশের জন্য এক বিরাট চ্যালেঞ্জ। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের সমস্যা ও স্বল্পমূল্যে বিদ্যুতের ব্যবহার না করতে পারা বাংলাদেশে ই- গভর্নেন্স বাস্তবায়নের বিশেষ বাধা। বাংলাদেশে ইন্টারনেট সেবার সর্বজনীনতা, উচ্চগতি ও স্বল্পমূল্য বিদ্যমান না থাকা ই-গভর্নেন্স বাস্তবায়নের আরেকটি অন্তরায়। এ সমস্যার কারণে অল্প সংখ্যক লোক ইন্টারনেট সেবার আওতাভুক্ত হতে পারে। ই-গভর্নেন্স প্রতিষ্ঠার জন্য ইংরেজি জ্ঞানসম্পন্ন ও প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ প্রয়োজন। কিন্তু বাংলাদেশে দক্ষ ও পর্যাপ্ত তথ্য- প্রযুক্তি জ্ঞানসম্পন্ন মানবসম্পদের অভাব দেখা যায়। ই-গভর্নেন্স প্রতিষ্ঠার আরেকটি বাধা হলো সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে আন্তঃযোগাযোগ ও সমন্বয়ের অভাব। এছাড়া ই-গভর্নেন্স সম্পর্কে ইতিবাচক প্রচারণার যেমন অপ্রতুলতা রয়েছে, তেমনি জনগণও সুশাসন এবং ই- গভর্নেন্স বিষয়ে যথেষ্ট সজাগ নয়। পরিশেষে বলা যায়, ই-গভর্নেন্স একটি যুগোপযোগী যোগাযোগ ব্যবস্থা। এর মাধ্যমে সরকার ও জনগণের সম্পর্ক দৃঢ় হয়। কিন্তু নানা প্রতিবন্ধকতার কারণে বাংলাদেশ ই-গভর্নেন্স প্রতিষ্ঠায় পিছিয়ে আছে। এসব প্রতিবন্ধকতা দূর করার জন্য সরকার ও জনগণের সদিচ্ছা থাকা আবশ্যক। তাহলে ই-গভর্নেন্স বাস্তবায়ন অনেকাংশে সহজ হবে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।