উদ্দীপকে প্রতিফলিত বিষয়টি বাস্তবায়নে বাংলাদেশে কী কী সমস্যা রয়েছে? আলোচনা করো।
উত্তর: উদ্দীপকের ঘটনাটি দ্বারা ই-গভর্নেন্সকে নির্দেশ করা হয়েছে। ই- গভর্নেন্স ব্যবস্থার সুবিধা অনেক। তবে এটি বাস্তবায়নে নানা ধরনের অসুবিধাও রয়েছে। ই-গভর্নেন্স বাস্তবায়নে বাংলাদেশে যেসব সমস্যা রয়েছে তা নিম্নরূপ— ই-গভর্নেন্সবান্ধব অবকাঠামো অত্যন্ত ব্যয়বহুল ও সময়সাপেক্ষ, যা বাংলাদেশের জন্য এক বিরাট চ্যালেঞ্জ। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের সমস্যা ও স্বল্পমূল্যে বিদ্যুতের ব্যবহার না করতে পারা বাংলাদেশে ই- গভর্নেন্স বাস্তবায়নের বিশেষ বাধা। বাংলাদেশে ইন্টারনেট সেবার সর্বজনীনতা, উচ্চগতি ও স্বল্পমূল্য বিদ্যমান না থাকা ই-গভর্নেন্স বাস্তবায়নের আরেকটি অন্তরায়। এ সমস্যার কারণে অল্প সংখ্যক লোক ইন্টারনেট সেবার আওতাভুক্ত হতে পারে। ই-গভর্নেন্স প্রতিষ্ঠার জন্য ইংরেজি জ্ঞানসম্পন্ন ও প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ প্রয়োজন। কিন্তু বাংলাদেশে দক্ষ ও পর্যাপ্ত তথ্য- প্রযুক্তি জ্ঞানসম্পন্ন মানবসম্পদের অভাব দেখা যায়। ই-গভর্নেন্স প্রতিষ্ঠার আরেকটি বাধা হলো সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে আন্তঃযোগাযোগ ও সমন্বয়ের অভাব। এছাড়া ই-গভর্নেন্স সম্পর্কে ইতিবাচক প্রচারণার যেমন অপ্রতুলতা রয়েছে, তেমনি জনগণও সুশাসন এবং ই- গভর্নেন্স বিষয়ে যথেষ্ট সজাগ নয়। পরিশেষে বলা যায়, ই-গভর্নেন্স একটি যুগোপযোগী যোগাযোগ ব্যবস্থা। এর মাধ্যমে সরকার ও জনগণের সম্পর্ক দৃঢ় হয়। কিন্তু নানা প্রতিবন্ধকতার কারণে বাংলাদেশ ই-গভর্নেন্স প্রতিষ্ঠায় পিছিয়ে আছে। এসব প্রতিবন্ধকতা দূর করার জন্য সরকার ও জনগণের সদিচ্ছা থাকা আবশ্যক। তাহলে ই-গভর্নেন্স বাস্তবায়ন অনেকাংশে সহজ হবে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রতিফলিত বিষয়টি বাস্তবায়নে বাংলাদেশে কী কী সমস্যা রয়েছ…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর