উদ্দীপকে তথ্য ও প্রযুক্তিনির্ভর যে ব্যবস্থার চিত্র ফুটে উঠেছে তার সুফল ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে তথ্য ও প্রযুক্তি নির্ভর যে ব্যবস্থার চিত্র ফুটে উঠেছে তা হলো ই-গভর্নেন্স । ই-গভর্নেন্সের অনেক সুবিধা রয়েছে। ই-গভর্নেন্স হলো শাসনকার্যে স্বচ্ছতা ও দ্রুতগতি নিশ্চিত করার লক্ষ্যে সরকারের বিভিন্ন বিভাগের কার্যক্রমে ডিজিটাল যন্ত্র-সরঞ্জাম তথা প্রযুক্তির প্রয়োগ ঘটানো। এর আওতায় সরকারের সাথে নাগরিকদের যোগাযোগ ও তথ্যের আদান-প্রদান, সহজে ও দ্রুত নাগরিকদের সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং সরকারের সাথে অন্য রাষ্ট্রের যোগাযোগ ইত্যাদি কাজ চালানো হয়। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ই-গভর্নেন্স ব্যবস্থা চালু হওয়ার ফলে জনগণ ঘরে বসেই বিভিন্ন সরকারি সেবা ভোগ করছে। ই-গভর্নেন্স তথ্য-প্রযুক্তি ব্যবহার করে প্রশাসনিক কর্মকাণ্ডের গতি বাড়িয়েছে। এর মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক নিরাপত্তা ইত্যাদি খাতে সরকার যে সেবা দিচ্ছে তা জনগণের কাছে পৌঁছানো সহজতর হচ্ছে। বর্তমানে পরীক্ষার ফল জানা, পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজে ভর্তি ফরম পূরণ করা, ট্রেনের টিকিট কাটা, পাসপোর্টের আবেদন জমা দেওয়া, সরকারি চাকরির আবেদন করা, কর ও পরিসেবার বিল দেওয়া, টেন্ডার জমা দেওয়া এসব কাজ মানুষ সহজেই অনলাইনে করতে পারছে। উদ্দীপকে দেখা যাচ্ছে, নাহিদ ঢাকা না গিয়েই গ্রামে বসে অনলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম পূরণ করে। কিছুদিন পরে সে তার মোবাইলে ভর্তি পরীক্ষার তারিখ ও ভেন্যু সম্পর্কিত একটি এস.এম.এস পায়। অনলাইনভিত্তিক এই সেবা ই-গভর্নেন্সের সুফলকেই নির্দেশ করছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে তথ্য ও প্রযুক্তিনির্ভর যে ব্যবস্থার চিত্র ফুটে উঠেছে তার স…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর