'ক' রাষ্ট্রের সরকার কী প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করেছে ? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের 'ক' রাষ্ট্রের সরকার ই-গভর্নেন্স বাস্তবায়নের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করেছে। ই-গভর্নেন্স বলতে এমন একটি শাসন প্রক্রিয়াকে বোঝায় যেখানে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরকারের বিভিন্ন সেবা ও তথ্য জনগণ তাৎক্ষণিকভাবে পেতে পারে। এ ধরনের শাসন প্রক্রিয়ার উদ্দেশ্য হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে কার্যকর সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা। ই-গভর্নেন্স সরকারের স্বচ্ছতা বাড়ানোর মাধ্যমে সরকার ও জনগণের সম্পর্ককে একটি শক্ত ভিত্তির ওপর দাঁড় করায় এবং সুশাসন প্রতিষ্ঠায় সাহায্য করে। বর্তমান যুগে জনগণ সহজে ও দ্রুত সরকারি সেবা পেতে চায়। সরকারও চায় অল্প সময়ে অধিক সেবা জনগণের কাছে পৌঁছে দিতে। তাই বর্তমান বিশ্বের সরকারগুলো সুশাসন প্রতিষ্ঠার জন্য ই-গভর্নেন্স বাস্তবায়নের ওপর জোর দিচ্ছে। কেননা এখনকার যুগে ই-গভর্নেন্স ছাড়া সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। উদ্দীপকের উন্নয়নশীল রাষ্ট্র 'ক' এর সরকারও ই-গভর্নেন্স বাস্তবায়নের ওপর গুরুত্ব দিচ্ছে। উদ্দীপকে দেখা যায়, 'ক' রাষ্ট্রে বহুবিধ সমস্যা থাকা সত্ত্বেও এর সরকার তথ্যপ্রযুক্তির ব্যবহারের প্রসার ঘটাতে স্কুল-কলেজে কম্পিউটার ও ল্যাপটপ বিতরণ করছে। দেশটির সরকারের এ ধরনের উদ্যোগ নেওয়ার প্রধান উদ্দেশ্য হলো দেশে সুশাসন প্রতিষ্ঠা করা। আর এটা করার একটি কার্যকর উপায় হলো ই-গভর্নেন্স বাস্তবায়ন করা। তাই বলা যায়, উদ্দীপকের সরকার ই-গভর্নেন্স বাস্তবায়নের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করেছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
'ক' রাষ্ট্রের সরকার কী প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করেছে ? ব্যাখ্যা…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর