শেয়ারFacebookWhatsApp

'ক' রাষ্ট্রে সরকারের গৃহীত কার্যক্রম বাস্তবায়নে কী কী পদক্ষেপ নেওয়া উচিত বলে তুমি মনে কর? পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর: ই-গভর্নেন্স বাস্তবায়নের জন্য 'ক' রাষ্ট্রের সরকারের বহুবিধ পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। ই-গভর্নেন্স বাস্তবায়নে 'ক' রাষ্ট্রের প্রযুক্তির অবকাঠামোগত উন্নয়ন করতে হবে। প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত ই-গভর্নেন্স সেবা পৌঁছে দেওয়ার জন্য তথ্যসেবা কেন্দ্রগুলো উন্নত করতে হবে। প্রয়োজন হবে যথেষ্ট প্রযুক্তি ও কারিগরি দক্ষতাসম্পন্ন মানবসম্পদ। ই-গভর্নেন্স বাস্তবায়নে কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ সব জায়গায় সহজলভ্য করতে হবে। সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার মাধ্যমে জনগণকে ই-গভর্নেন্সের সেবা গ্রহণের সুযোগ দিতে হবে। এটি বাস্তবায়নের জন্য সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে। ই-গভর্নেন্স চালুই শেষ কথা নয়, এর সফল বাস্তবায়নের দিকে যত্নবান হতে হবে। সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক (যেমন এসডিজি) উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ই-গভর্নেন্স এখন সময়ের দাবি। কোনো দেশের সরকারি কার্যক্রম আরো গতিশীল করতে ই-গভর্নেন্সের কোনো বিকল্প নেই। দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে উদ্দীপকের 'ক' রাষ্ট্রের সরকারের উচিত হবে ই-গভর্নেন্স বাস্তবায়নের পথ থেকে প্রতিবন্ধকগুলো দূর করা। ই-গভর্নেন্স ব্যবস্থাকে সফল করতে হলে ব্যাপক জনসচেতনতা গড়ে তুলতে হবে। নিজ দেশের ভাষায় প্রযুক্তি ব্যবহারের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অপব্যবহার রোধ ও সাইবার ক্রাইম প্রতিরোধে যথাযথ আইন ও তার প্রয়োগ নিশ্চিত করাও প্রয়োজন। পরিশেষে বলা যায়, ই-গভর্নেন্স ব্যবস্থা বাস্তবায়নের জন্য 'ক' রাষ্ট্রের সরকারকে জনগণের মধ্যে তথ্যপ্রযুক্তির জ্ঞান ও শিক্ষার প্রসার ঘটানোর পাশাপাশি উল্লিখিত সহায়ক পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

'ক' রাষ্ট্রে সরকারের গৃহীত কার্যক্রম বাস্তবায়নে কী কী পদক্ষেপ নেওয…

উদ্দীপক

'ক' একটি উন্নয়নশীল গণতান্ত্রিক রাষ্ট্র। এই রাষ্ট্রে বহুবিধ সমস্যা থাকা সত্ত্বেও 'ক' রাষ্ট্রের সরকার জনকল্যাণ ও সুশাসন প্রতিষ্ঠার প্রতি গুরুত্ব আরোপ করেছে। সরকারি ও বেসরকারি সব স্তরে তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহার ও প্রয়োগের ওপর জোর প্রচেষ্টা চালাচ্ছে। সরকার তথ্যপ্রযুক্তি প্রসারের লক্ষ্যে স্কুল কলেজে কম্পিউটার, ল্যাপটপ বিতরণ করছে।

Dhaka · 2018

উত্তর

ICT-এর পূর্ণরূপ হলো— Information and Communication Technology

উত্তর

সরকারি তথ্য ও সেবা ইন্টারনেট এবং ওয়ার্ল্ডওয়াইড ওয়েবের (www) মাধ্যমে জনগণের কাছে পৌঁছানোর ব্যবস্থাই হলো ই-গভর্নেন্স । ই-গভর্নেন্স সরকারি তথ্যভাণ্ডারের সাথে জনগণকে ব্যাপকভাবে সম্পৃক্ত করে। তবে এ ব্যবস্থায় তথ্য আদান-প্রদান কেবল সরকার ও নাগরিকদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং সরকারের সাথে ব্যবসা প্রতিষ্ঠান এবং সরকারের সাথে অন্য সরকারের তথ্য ও সেবা আদান- প্রদানের ব্যবস্থাও থাকে। এর ফলে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয় এবং সুশাসন প্রতিষ্ঠার পথ ত্বরান্বিত হয়।

উত্তর

উদ্দীপকের 'ক' রাষ্ট্রের সরকার ই-গভর্নেন্স বাস্তবায়নের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করেছে। ই-গভর্নেন্স বলতে এমন একটি শাসন প্রক্রিয়াকে বোঝায় যেখানে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরকারের বিভিন্ন সেবা ও তথ্য জনগণ তাৎক্ষণিকভাবে পেতে পারে। এ ধরনের শাসন প্রক্রিয়ার উদ্দেশ্য হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে কার্যকর সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা। ই-গভর্নেন্স সরকারের স্বচ্ছতা বাড়ানোর মাধ্যমে সরকার ও জনগণের সম্পর্ককে একটি শক্ত ভিত্তির ওপর দাঁড় করায় এবং সুশাসন প্রতিষ্ঠায় সাহায্য করে। বর্তমান যুগে জনগণ সহজে ও দ্রুত সরকারি সেবা পেতে চায়। সরকারও চায় অল্প সময়ে অধিক সেবা জনগণের কাছে পৌঁছে দিতে। তাই বর্তমান বিশ্বের সরকারগুলো সুশাসন প্রতিষ্ঠার জন্য ই-গভর্নেন্স বাস্তবায়নের ওপর জোর দিচ্ছে। কেননা এখনকার যুগে ই-গভর্নেন্স ছাড়া সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। উদ্দীপকের উন্নয়নশীল রাষ্ট্র 'ক' এর সরকারও ই-গভর্নেন্স বাস্তবায়নের ওপর গুরুত্ব দিচ্ছে। উদ্দীপকে দেখা যায়, 'ক' রাষ্ট্রে বহুবিধ সমস্যা থাকা সত্ত্বেও এর সরকার তথ্যপ্রযুক্তির ব্যবহারের প্রসার ঘটাতে স্কুল-কলেজে কম্পিউটার ও ল্যাপটপ বিতরণ করছে। দেশটির সরকারের এ ধরনের উদ্যোগ নেওয়ার প্রধান উদ্দেশ্য হলো দেশে সুশাসন প্রতিষ্ঠা করা। আর এটা করার একটি কার্যকর উপায় হলো ই-গভর্নেন্স বাস্তবায়ন করা। তাই বলা যায়, উদ্দীপকের সরকার ই-গভর্নেন্স বাস্তবায়নের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করেছে।

উত্তর

ই-গভর্নেন্স বাস্তবায়নের জন্য 'ক' রাষ্ট্রের সরকারের বহুবিধ পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। ই-গভর্নেন্স বাস্তবায়নে 'ক' রাষ্ট্রের প্রযুক্তির অবকাঠামোগত উন্নয়ন করতে হবে। প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত ই-গভর্নেন্স সেবা পৌঁছে দেওয়ার জন্য তথ্যসেবা কেন্দ্রগুলো উন্নত করতে হবে। প্রয়োজন হবে যথেষ্ট প্রযুক্তি ও কারিগরি দক্ষতাসম্পন্ন মানবসম্পদ। ই-গভর্নেন্স বাস্তবায়নে কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ সব জায়গায় সহজলভ্য করতে হবে। সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার মাধ্যমে জনগণকে ই-গভর্নেন্সের সেবা গ্রহণের সুযোগ দিতে হবে। এটি বাস্তবায়নের জন্য সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে। ই-গভর্নেন্স চালুই শেষ কথা নয়, এর সফল বাস্তবায়নের দিকে যত্নবান হতে হবে। সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক (যেমন এসডিজি) উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ই-গভর্নেন্স এখন সময়ের দাবি। কোনো দেশের সরকারি কার্যক্রম আরো গতিশীল করতে ই-গভর্নেন্সের কোনো বিকল্প নেই। দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে উদ্দীপকের 'ক' রাষ্ট্রের সরকারের উচিত হবে ই-গভর্নেন্স বাস্তবায়নের পথ থেকে প্রতিবন্ধকগুলো দূর করা। ই-গভর্নেন্স ব্যবস্থাকে সফল করতে হলে ব্যাপক জনসচেতনতা গড়ে তুলতে হবে। নিজ দেশের ভাষায় প্রযুক্তি ব্যবহারের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অপব্যবহার রোধ ও সাইবার ক্রাইম প্রতিরোধে যথাযথ আইন ও তার প্রয়োগ নিশ্চিত করাও প্রয়োজন। পরিশেষে বলা যায়, ই-গভর্নেন্স ব্যবস্থা বাস্তবায়নের জন্য 'ক' রাষ্ট্রের সরকারকে জনগণের মধ্যে তথ্যপ্রযুক্তির জ্ঞান ও শিক্ষার প্রসার ঘটানোর পাশাপাশি উল্লিখিত সহায়ক পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।