উদ্দীপকে জাতীয়তার কোন উপাদানটি মুখ্য ভূমিকা পালন করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জাতীয়তার সাংস্কৃতিক ঐক্য উপাদানটি মুখ্য ভূমিকা পালন করে।উদ্দীপকে উল্লিখিত জনগোষ্ঠী একই ভাষায় মনের ভাব প্রকাশ করে। তাদের মধ্যে আচার-আচরণ ও রাজনৈতিক চেতনার সাদৃশ্য বিদ্যমান। এখানে মূলত জাতীয়তার আচরণ ও রীতি-নীতিগত ঐক্য উপাদানটির প্রতিফলন ঘটেছে।জাতীয়তার একটি উপাদান হলো সাংস্কৃতিক ঐক্য। একই জনসমষ্টির মধ্যে একই ধরনের আচরণ ও রীতি-নীতি গড়ে উঠলে তারা নিজেদেরকে অন্য জনসমষ্টি থেকে স্বতন্ত্র মনে করে। ফলে আচরণ ও রীতি-নীতিগত ঐক্য জনসমষ্টিকে ঐক্যের বন্ধনে আবদ্ধ করে ফেলে। পাকিস্তানি শাসকগণ ধর্মের দোহাই দিয়েও আমাদের বাঙালি জাতীয়তাবোধকে মুছে ফেলতে পারেনি। সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা নিজেদের স্বাধীনতা অর্জন করেছি। এক্ষেত্রে কাজ করেছে আমাদের সাংস্কৃতিক অভিজ্ঞতা। সুতরাং আচরণ ও রীতিনীতিগত ঐক্য বিভিন্ন জনগোষ্ঠীকে ঐক্যের বন্ধনে আবদ্ধ করে। উদ্দীপকেও জাতীয়তার এ উপাদানটিই প্রকাশিত হয়েছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জাতীয়তার কোন উপাদানটি মুখ্য ভূমিকা পালন করেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর