শেয়ারFacebookWhatsApp

বর্ণিত সমস্যা সমাধানে তোমার করণীয় কী? মতামত দাও।

উত্তর: উদ্দীপকে তৃতীয় বিশ্বের অনেক দেশে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নারী-পুরুষে বিদ্যমান বৈষম্যের কথা উল্লেখ করা হয়েছে। এসব সমস্যা সমাধানে আমার বেশকিছু করণীয় রয়েছে। অধিকার সমাজ কর্তৃক সৃষ্ট, রাষ্ট্র কর্তৃক অনুমোদিত ও সংরক্ষিত এক ধরনের ক্ষমতা বা দাবি, যা ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে সহায়ক। তাই পুরুষের পাশাপাশি নারীরাও যাতে তাদের ব্যক্তিত্বের সঠিক বিকাশ ঘটানোর জন্য সমঅধিকার ভোগ করতে পারে সেজন্য আমি জনসচেতনতা তৈরিতে কাজ করব। শিক্ষার ক্ষেত্রে নারী-পুরুষ সবাই যেন সমান সুযোগ পায়, এ লক্ষ্যে শিক্ষার সুফল সম্পর্কে পরিবারের সদস্য, সহপাঠী, বন্ধু-বান্ধব এবং প্রতিবেশীদের সচেতন করে তোলার জন্য আলোচনা সভা, লিফলেট বিতরণ ইত্যাদি কাজ করে যাব। পাশাপাশি নারীদের চলাফেরার স্বাধীনতা প্রদানের বিষয়েও সচেতনতা সৃষ্টিতে কাজ করব। মানুষকে নারী-পুরুষ ভেদে নয়, মানুষ হিসেবে মূল্যায়ন করার কথা বলব। এক্ষেত্রে রাষ্ট্রকেও সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। যেমন- নারীদের চলাফেরার সুবিধার জন্য আলাদা পরিবহনের ব্যবস্থা করতে হবে। নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণকারীদের শাস্তির আওতায় আনতে হবে। রাজনৈতিক ক্ষেত্রে বিদ্যমান সমস্যা সমাধানের জন্য রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। সেই সাথে দেশের জনগণকেও সচেতন হতে হবে। নারীরা যাতে স্বাধীনভাবে তাদের ভোট প্রদান করতে পারে এবং নির্বাচনে অংশগ্রহণ করতে পারে পরিবার, রাষ্ট্র এবং রাজনৈতিক দলগুলোকে সে পরিবেশ নিশ্চিত করতে হবে। অর্থনৈতিক ক্ষেত্রে নারীরা যাতে ন্যায্য মজুরি পায়, রাষ্ট্রকে সে নিশ্চয়তা দিতে হবে। এক্ষেত্রে নাগরিকের মৌলিক অধিকার সংবলিত সংবিধানের ধারাগুলো উল্লেখপূর্বক সমাজের সর্বস্তরের জনগণকে সচেতন করার লক্ষ্যে আমি কাজ করব। আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকে বর্ণিত দেশসমূহে বিদ্যমান নারী- পুরুষের বৈষম্য দূরীকরণের জন্য রাষ্ট্র ও নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। এক্ষেত্রে উল্লিখিত পদক্ষেপগুলো গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে এসব বৈষম্য দূর করা সম্ভব হবে বলে আমি মনে করি।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

বর্ণিত সমস্যা সমাধানে তোমার করণীয় কী? মতামত দাও।

উদ্দীপক

সমাজকর্মী শায়লা বললেন, তৃতীয় বিশ্বের অনেক দেশে এখনো নারী-পুরুষে বৈষম্য বিদ্যমান।

Jessore · 2019

উত্তর

ধর্ম, বর্ণ নির্বিশেষে পৃথিবীর সব দেশের সব মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক, প্রযুক্তিক ও সাংস্কৃতিক নৈকট্য ও একাত্মতার ধারণাই হলো বিশ্বায়ন।

উত্তর

কর্তব্য হলো রাজনৈতিক ব্যবস্থাকে গতিশীল, সচল, ন্যায়ানুগ ও প্রাণবন্ত করার জন্য নাগরিকের বিশেষ দায়িত্ব। অধিকার ভোগের বিনিময়ে নাগরিককে বেশকিছু দায়িত্ব পালন করতে হয়। এসব দায়িত্বকেই নাগরিকের কর্তব্য বলা হয়। অর্থাৎ কর্তব্য বলতে সমাজ ও রাষ্ট্রের কল্যাণের জন্য কোনো কিছু করা বা না করার দায়িত্বকে বোঝায়। যেমন- আইন মেনে চলা, নিয়মিত কর প্রদান করা, যোগ্য প্রার্থীকে ভোট প্রদান করা, অযোগ্য ব্যক্তিকে ভোট প্রদান না করা, সন্তানকে শিক্ষাদান করা ইত্যাদি নাগরিকের কর্তব্য।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত নারী-পুরুষের বৈষম্য সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে লক্ষ করা যায়। উদ্দীপকে সমাজকর্মী শায়লা তৃতীয় বিশ্বের অনেক দেশে নারী-পুরুষে বিদ্যমান বৈষম্যের কথা উল্লেখ করেছেন। এ বৈষম্য বিভিন্ন অধিকারের ক্ষেত্রেই লক্ষ করা যায়। যেমন- সামাজিক অধিকারের ক্ষেত্রে দেখা যায়, শিক্ষালাভের অধিকার এবং চলাফেরার অধিকারের ক্ষেত্রে নারী-পুরুষে বৈষম্য বিদ্যমান। পুরুষরা শিক্ষা লাভের ক্ষেত্রে নারীদের তুলনায় অগ্রাধিকার পায়। জাতিসংঘ স্বীকৃত মানবাধিকারের ধারা ২৬-এ সবার শিক্ষা লাভের অধিকার স্বীকৃত হলেও তৃতীয় বিশ্বের অনেক দেশের নারীরা এ অধিকারের ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে। এছাড়া চলাফেরার অধিকারের ক্ষেত্রেও নারীরা বিভিন্ন ক্ষেত্রে বাধার সম্মুখীন হয়। রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে লক্ষ করা যায়, নির্বাচিত হওয়ার অধিকার এবং ভোট প্রদানের অধিকার সব নাগরিকের রাজনৈতিক অধিকার হিসেবে স্বীকৃত। কিন্তু তৃতীয় বিশ্বের অনেক দেশের নারীরা স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। এমনকি নির্বাচিত হওয়ার অধিকারের ক্ষেত্রেও তারা নানাভাবে বৈষম্যের শিকার হয়। অর্থনৈতিক অধিকারের ক্ষেত্রেও তৃতীয় বিশ্বের অনেক দেশের নারীরা বৈষম্যের শিকার। যেমন- উপযুক্ত পারিশ্রমিকের অধিকার সব নাগরিকের জন্য রাষ্ট্র কর্তৃক স্বীকৃত অধিকার। জাতিসংঘ স্বীকৃত মানবাধিকারের ধারা ২৩-এ অর্থনৈতিক অধিকারের কথা উল্লেখ করা হয়েছে। অথচ তৃতীয় বিশ্বের অনেক দেশের নারীরাই পুরুষের সমান কাজ করেও পুরুষের তুলনায় কম মজুরি পায়। অর্থাৎ তৃতীয় বিশ্বের অনেক দেশে এখনও সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্য লক্ষ করা যায়।

উত্তর

উদ্দীপকে তৃতীয় বিশ্বের অনেক দেশে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নারী-পুরুষে বিদ্যমান বৈষম্যের কথা উল্লেখ করা হয়েছে। এসব সমস্যা সমাধানে আমার বেশকিছু করণীয় রয়েছে। অধিকার সমাজ কর্তৃক সৃষ্ট, রাষ্ট্র কর্তৃক অনুমোদিত ও সংরক্ষিত এক ধরনের ক্ষমতা বা দাবি, যা ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে সহায়ক। তাই পুরুষের পাশাপাশি নারীরাও যাতে তাদের ব্যক্তিত্বের সঠিক বিকাশ ঘটানোর জন্য সমঅধিকার ভোগ করতে পারে সেজন্য আমি জনসচেতনতা তৈরিতে কাজ করব। শিক্ষার ক্ষেত্রে নারী-পুরুষ সবাই যেন সমান সুযোগ পায়, এ লক্ষ্যে শিক্ষার সুফল সম্পর্কে পরিবারের সদস্য, সহপাঠী, বন্ধু-বান্ধব এবং প্রতিবেশীদের সচেতন করে তোলার জন্য আলোচনা সভা, লিফলেট বিতরণ ইত্যাদি কাজ করে যাব। পাশাপাশি নারীদের চলাফেরার স্বাধীনতা প্রদানের বিষয়েও সচেতনতা সৃষ্টিতে কাজ করব। মানুষকে নারী-পুরুষ ভেদে নয়, মানুষ হিসেবে মূল্যায়ন করার কথা বলব। এক্ষেত্রে রাষ্ট্রকেও সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। যেমন- নারীদের চলাফেরার সুবিধার জন্য আলাদা পরিবহনের ব্যবস্থা করতে হবে। নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণকারীদের শাস্তির আওতায় আনতে হবে। রাজনৈতিক ক্ষেত্রে বিদ্যমান সমস্যা সমাধানের জন্য রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। সেই সাথে দেশের জনগণকেও সচেতন হতে হবে। নারীরা যাতে স্বাধীনভাবে তাদের ভোট প্রদান করতে পারে এবং নির্বাচনে অংশগ্রহণ করতে পারে পরিবার, রাষ্ট্র এবং রাজনৈতিক দলগুলোকে সে পরিবেশ নিশ্চিত করতে হবে। অর্থনৈতিক ক্ষেত্রে নারীরা যাতে ন্যায্য মজুরি পায়, রাষ্ট্রকে সে নিশ্চয়তা দিতে হবে। এক্ষেত্রে নাগরিকের মৌলিক অধিকার সংবলিত সংবিধানের ধারাগুলো উল্লেখপূর্বক সমাজের সর্বস্তরের জনগণকে সচেতন করার লক্ষ্যে আমি কাজ করব। আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকে বর্ণিত দেশসমূহে বিদ্যমান নারী- পুরুষের বৈষম্য দূরীকরণের জন্য রাষ্ট্র ও নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। এক্ষেত্রে উল্লিখিত পদক্ষেপগুলো গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে এসব বৈষম্য দূর করা সম্ভব হবে বলে আমি মনে করি।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।