শেয়ারFacebookWhatsApp

উক্ত ব্যবস্থায় সরকারের গৃহীত পদক্ষেপসমূহ মূল্যায়ন করো।

উত্তর: উক্ত ব্যবস্থা তথা ই-গভর্নেন্স প্রতিষ্ঠায় সরকারের গৃহীত পদক্ষেপসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ই-গভর্নেন্স হলো তথ্য-প্রযুক্তিভিত্তিক শাসনব্যবস্থা। ই-গভর্নেন্স প্রতিষ্ঠার জন্য প্রয়োজন হয় অবকাঠামোগত উন্নয়ন। প্রয়োজন হয় বিভিন্ন তথ্যসেবা কেন্দ্র, প্রযুক্তি ও কারিগরি দক্ষতাসম্পন্ন মানবসম্পদ এবং কম্পিউটার, ইন্টারনেট ও বিদ্যুৎ সংযোগ সব জায়গায় সহজলভ্য করা। আর এসব সম্ভব হতে পারে সরকারের প্রচেষ্টা থাকলে। উদ্দীপকে ই-গভর্নেন্স প্রতিষ্ঠার বিভিন্ন সুবিধার কথা বলা হয়েছে। ই- গভর্নেন্স প্রতিষ্ঠায় সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের উচিত ই- গভর্নেন্স বাস্তবায়নের পথ থেকে প্রতিবন্ধকতাগুলো দূর করা। ই-গর্ভনেন্স ব্যবস্থাকে সফল করতে হলে ব্যাপক জনসচেতনতা গড়ে তুলতে হবে। নিজ দেশের ভাষার প্রযুক্তি ব্যবহারের ব্যবস্থা করতে হবে। এছাড়া তথ্য ও যোগাযোগপ্রযুক্তির অপব্যবহার রোধ ও সাইবার ক্রাইম প্রতিরোধে যথাযথ আইন ও তার প্রয়োগ নিশ্চিত করাও প্রয়োজন। তাছাড়া ই-গভর্নেন্স শুধু প্রতিষ্ঠা করলেই হবে না, এর সফল বাস্তবায়নের দিকেও যত্নবান হতে হবে। আর এসব কেবল সরকারের সদিচ্ছা থাকলেই সম্ভব। পরিশেষে বলা যায়, ই-গভর্নেন্স প্রতিষ্ঠায় সর্বাগ্রে প্রয়োজন সরকারের সদিচ্ছা এবং দূরদর্শিতা। ই-গভর্নেন্স প্রতিষ্ঠায় সরকারের গৃহীত পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উক্ত ব্যবস্থায় সরকারের গৃহীত পদক্ষেপসমূহ মূল্যায়ন করো।

উদ্দীপক

জনাব কাওসার একটি বেসরকারি প্রতিষ্ঠানে নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। উক্ত প্রতিষ্ঠানের সব কাজকর্ম গতানুগতিক প্রক্রিয়ায় চলায় কাজের গতি ছিল অত্যন্ত ধীর। জনাব কাওসার উক্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালককে সব পর্যায়ে কম্পিউটার প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দিলে তিনি তা গ্রহণ করেন। কিছুদিনের মধ্যেই উক্ত বেসরকারি প্রতিষ্ঠানের কাজের গতি ও দক্ষতা দ্রুততার সাথে বৃদ্ধি পায়। পাশাপাশি প্রতিষ্ঠানটিতে পূর্বেকার তুলনায় আধুনিক, দক্ষ ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা গড়ে ওঠে।

Sylhet · 2019

উত্তর

OMR-এর পূর্ণরূপ হলো— Optical Mark Reader.

উত্তর

ডিজিটাল প্রযুক্তি বলতে বিভিন্ন কাজকর্মে ব্যবহৃত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সামগ্রী (কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল ফোন ইত্যাদি) এবং এগুলো ব্যবহারের কৌশলকে বোঝায়। এ প্রযুক্তির মাধ্যমে জীবনযাত্রাকে সহজ ও উন্নততর করা যায়। ডিজিটাল পদ্ধতিতে কর পরিশোধ বা পাসপোর্টের আবেদনের মতো নাগরিক সেবা গ্রহণ, গণপরিবহনের আসন সংরক্ষণ, ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ, টেলিকনফারেন্সের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত মানুষের মধ্যে সরাসরি সভা-সেমিনার করা, ই-লাইব্রেরির মাধ্যমে দূর থেকেই পড়াশোনা করা ইত্যাদি বহুমুখী কাজ করা সম্ভব হচ্ছে। এরফলে মানুষের অর্থ ও সময়ের সাশ্রয় হচ্ছে যা জীবনযাত্রার মান উন্নত করতে সহায়তা করছে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত কাওসারের' রাষ্ট্রে ই-গভর্নেন্স বিদ্যমান। ই-গভর্নেন্স হলো শাসনকার্যে স্বচ্ছতা ও দ্রুতগতি নিশ্চিত করার লক্ষ্যে সরকারের বিভিন্ন বিভাগের কার্যক্রমে ডিজিটাল যন্ত্র-সরঞ্জাম তথা প্রযুক্তির প্রয়োগ ঘটানো। এর আওতায় সরকারের সাথে নাগরিকদের যোগাযোগ ও তথ্যের আদান-প্রদান, সহজে ও দ্রুত নাগরিকদের সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং সরকারের সাথে অন্য রাষ্ট্রের যোগাযোগ ইত্যাদি কাজ চালানো হয়। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ই-গভর্নেন্স ব্যবস্থা চালু হওয়ার ফলে জনগণ ঘরে বসেই বিভিন্ন সরকারি সেবা ভোগ করছে। ই-গভর্নেন্স তথ্য-প্রযুক্তি ব্যবহার করে প্রশাসনিক কর্মকাণ্ডের গতি বাড়িয়েছে। এর মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক নিরাপত্তা ইত্যাদি খাতে সরকার যে সেবা দিচ্ছে তা জনগণের কাছে পৌঁছানো সহজতর হচ্ছে। বর্তমানে পরীক্ষার ফল জানা, পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজে ভর্তির ফরম পূরণ করা, ট্রেনের টিকিট কাটা, পাসপোর্টের আবেদন জমা দেওয়া, সরকারি চাকরির আবেদন করা, কর ও পরিসেবার বিল দেওয়া, টেন্ডার জমা দেওয়া এসব কাজ মানুষ সহজেই অনলাইনে করতে পারছে। উদ্দীপকে দেখা যায়, 'কাওসারের' রাষ্ট্রের নতুন সরকার ক্ষমতায় আসার পর জনগণ যেন সহজে তথ্য পায় সেজন্য রাষ্ট্রের সর্বস্তরে তথ্য ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করেন। ফলে জনগণ ঘরে বসেই তাদের প্রয়োজনীয় কাজ করতে পারছে। 'কাওসারের' রাষ্ট্রের এসব বৈশিষ্ট্য ই-গভর্নেন্সের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায় 'কাওসারের' রাষ্ট্রে মূলত ই-গভর্নেন্স বিদ্যমান।

উত্তর

উক্ত ব্যবস্থা তথা ই-গভর্নেন্স প্রতিষ্ঠায় সরকারের গৃহীত পদক্ষেপসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ই-গভর্নেন্স হলো তথ্য-প্রযুক্তিভিত্তিক শাসনব্যবস্থা। ই-গভর্নেন্স প্রতিষ্ঠার জন্য প্রয়োজন হয় অবকাঠামোগত উন্নয়ন। প্রয়োজন হয় বিভিন্ন তথ্যসেবা কেন্দ্র, প্রযুক্তি ও কারিগরি দক্ষতাসম্পন্ন মানবসম্পদ এবং কম্পিউটার, ইন্টারনেট ও বিদ্যুৎ সংযোগ সব জায়গায় সহজলভ্য করা। আর এসব সম্ভব হতে পারে সরকারের প্রচেষ্টা থাকলে। উদ্দীপকে ই-গভর্নেন্স প্রতিষ্ঠার বিভিন্ন সুবিধার কথা বলা হয়েছে। ই- গভর্নেন্স প্রতিষ্ঠায় সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের উচিত ই- গভর্নেন্স বাস্তবায়নের পথ থেকে প্রতিবন্ধকতাগুলো দূর করা। ই-গর্ভনেন্স ব্যবস্থাকে সফল করতে হলে ব্যাপক জনসচেতনতা গড়ে তুলতে হবে। নিজ দেশের ভাষার প্রযুক্তি ব্যবহারের ব্যবস্থা করতে হবে। এছাড়া তথ্য ও যোগাযোগপ্রযুক্তির অপব্যবহার রোধ ও সাইবার ক্রাইম প্রতিরোধে যথাযথ আইন ও তার প্রয়োগ নিশ্চিত করাও প্রয়োজন। তাছাড়া ই-গভর্নেন্স শুধু প্রতিষ্ঠা করলেই হবে না, এর সফল বাস্তবায়নের দিকেও যত্নবান হতে হবে। আর এসব কেবল সরকারের সদিচ্ছা থাকলেই সম্ভব। পরিশেষে বলা যায়, ই-গভর্নেন্স প্রতিষ্ঠায় সর্বাগ্রে প্রয়োজন সরকারের সদিচ্ছা এবং দূরদর্শিতা। ই-গভর্নেন্স প্রতিষ্ঠায় সরকারের গৃহীত পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।