উদ্দীপকের সামিয়া হোসেনের ঘটনাটি ই-গভর্নেন্সের কোন প্রতিবন্ধকতাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের সামিয়া হোসেনের ঘটনাটি ই-গভর্নেন্সের সাইবার অপরাধজনিত প্রতিবন্ধকতাকে নির্দেশ করে। ই-গভর্নেন্স প্রতিষ্ঠায় একটি অন্যতম প্রতিবন্ধকতা হলো সাইবার অপরাধ। এ কারণে যেকোনো ব্যক্তির বা দেশের তথ্যের মারাত্মক ক্ষতি হতে পারে। অবৈধভাবে প্রোগ্রামিং ডেটা চুরি বা হ্যাকিং-এর ফলে কম্পিউটার নেটওয়ার্ক অচল হয়ে পড়ে, যা প্রযুক্তিগত নিরাপত্তা ব্যাহত করে। উদ্দীপকে দেখা যায়, সামিয়া হোসেনের ফেসবুক আইডি হ্যাক্ড হয়। হ্যাক্ড হওয়ার পর তার আইডি পুনরায় ফিরে পেতে একটি একাউন্ট থেকে প্রস্তাব দেওয়া হয় এবং এর বিনিময়ে ৫০ হাজার টাকা চাঁদা চাওয়া হয়। তাকে বিভিন্নভাবে ভয় দেখানো এবং হুমকি দেওয়া হয়। এসব বিষয় সাইবার অপরাধকেই নির্দেশ করে। কেননা সাইবার অপরাধীদের দ্বারা ব্যাক্তিগত তথ্য, ই-গভর্নেন্সের ওয়েবসাইট আক্রান্ত হচ্ছে। ক্রেডিট কার্ডের অপব্যবহার এবং ব্যাংকের হিসাব সংক্রান্ত ঝামেলা জটিল হচ্ছে। এমন কি অনলাইন লেনদেনেও ত্রুটি ধরা পড়ছে। আর এসব বিষয় ক্রমাগত বাড়ছে সাইবার অপরাধের কারণে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের সামিয়া হোসেনের ঘটনাটি ই-গভর্নেন্সের কোন প্রতিবন্ধকতাকে ন…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর