শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লেখিত উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমানের মন্তব্যটির সাথে তুমি কি একমত? বিশ্লেষণপূর্বক মতামত দাও।

উত্তর: হ্যাঁ, আমি উদ্দীপকে উল্লেখিত উপ-কমিশনার মাসুদুর রহমানের মন্তব্যটির সাথে একমত। কেননা আমাদের প্রত্যেককেই প্রযুক্তি ব্যবহারে সচেতন হতে হবে। সাইবার অপরাধ হলো এক ধরনের তথ্য সন্ত্রাস। অনিয়ন্ত্রিত ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং প্রযুক্তির ব্যবহারে অসচেতনতার কারণে সাইবার অপরাধ ক্রমাগত বেড়েই চলছে। ই-মেইলে হুমকি, পাসওয়ার্ড চুরি, হ্যাকিং ইত্যাদি সাইবার অপরাধের উল্লেখযোগ্য উদাহরণ। উদ্দীপকে দেখা যায়, সামিয়া হোসেন সাইবার অপরাধের শিকার হন। তিনি পুলিশকে বিষয়টি জানালে পুলিশের গোয়েন্দা বিভাগ ফেসবুক হ্যাকার খালেদ মাহমুদকে গ্রেফতার করেন। পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান বলেন যে, আমাদের প্রত্যেককে সাইবার প্রতারণার বিষয়ে আরও সচেতন ও সাবধান হতে হবে। সেইসঙ্গে ফেসবুক ব্যবহারেও সচেতন হতে হবে। পাশাপাশি অপরাধীদের সন্ধান পেলে আইনের কাছে সোপর্দ করতে হবে। মাসুদুর রহমানের এই কথাগুলো যথার্থ। কারণ প্রযুক্তিগত ব্যবহারে অসচেতনতার কারণেই মূলত সাইবার অপরাধীরা জনগণের সাথে প্রতারণা করতে পারে। পাশাপাশি আইনের সঠিক প্রয়োগ না থাকলেও এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পায়। তাই জনসচেতনতা এবং আইনের মাধ্যমেই এর প্রতিকার করা সম্ভব। পরিশেষে বলা যায়, সাইবার অপরাধ ই-গভর্নেন্সের একটি মারাত্মক সমস্যা। তাই এটি প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে এবং প্রয়োজনে আইনের আশ্রয় নিতে হবে। তাই বলা যায়, উদ্দীপকে উপ- কমিশনার মাসুদুর রহমানের মন্তব্যটি যথার্থ।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লেখিত উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমানের মন্তব্যটির সাথে…

উদ্দীপক

সামিয়া হোসেন (১৬) চট্টগ্রামের বাসিন্দা। কিছুদিন আগে তার ফেসবুক আইডি হ্যাকড হয়। তিনি কোনোভাবেই তার একাউন্ট খুলতে পারছেন না। হ্যাকড হওয়ার পর তার আইডি পুনরায় ফিরে পেতে অন্য একটি একাউন্ট থেকে প্রস্তাব দেওয়া হয়। তাকে বলা হয়, ৫০ হাজার টাকা চাঁদা দিতে হবে। পয়লা ডিসেম্বরের মধ্যে টাকা না দিলে সামিয়ার আইডিতে থাকা অশ্লীল ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে বলে ভয়ভীতি দেখানো হয়। সামিয়া বিষয়টি কোতোয়ালি থানা পুলিশকে জানান। পুলিশ ২৮ নভেম্বর বিকালে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি দল নিয়ে ফেসবুক হ্যাকার খালেদ মাহমুদকে ঢাকা থেকে গ্রেফতার করেন। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেন, আমাদের প্রত্যেককে এ প্রতারণার বিষয়ে আরো সচেতন ও সাবধান হতে হবে। সেই সঙ্গে ফেসবুক ব্যবহারেও সচেতন হোন। এ ধরনের যেকোনো প্রতারক চক্রের সন্ধান পেলে নিকটস্থ থানায় অভিযোগ করুন।

Barisal · 2019

উত্তর

ই-গভর্নেন্সের উদ্দেশ্য হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে মৌলিক সেবাগুলো জনগণের আরও কাছাকাছি নিয়ে আসা।

উত্তর

ই-গভর্নেন্স প্রক্রিয়ায় একটি সরকার প্রকৃত অর্থে গণতান্ত্রিক হয়ে ওঠে ই-গভর্নেন্সের মাধ্যমে শাসনব্যবস্থায় জনগণের অংশগ্রহণ, প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়বদ্ধতা নিশ্চিত হয়। ফলে সরকারের আচরণে গণতান্ত্রিক মানসিকতা প্রকাশ পায় এবং সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা পায়। ই- গভর্নেন্সের মাধ্যমেই সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয় যা গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য । তাই বলা যায়, গণতান্ত্রিক সরকারের সাফল্য অনেকাংশে ই-গভর্নেন্সের ওপর নির্ভরশীল। কেননা ই-গভর্নেন্সের মাধ্যমেই সরকার জনগণের সাথে সরাসরি যোগাযোগ তৈরি করতে পারে।

উত্তর

উদ্দীপকের সামিয়া হোসেনের ঘটনাটি ই-গভর্নেন্সের সাইবার অপরাধজনিত প্রতিবন্ধকতাকে নির্দেশ করে। ই-গভর্নেন্স প্রতিষ্ঠায় একটি অন্যতম প্রতিবন্ধকতা হলো সাইবার অপরাধ। এ কারণে যেকোনো ব্যক্তির বা দেশের তথ্যের মারাত্মক ক্ষতি হতে পারে। অবৈধভাবে প্রোগ্রামিং ডেটা চুরি বা হ্যাকিং-এর ফলে কম্পিউটার নেটওয়ার্ক অচল হয়ে পড়ে, যা প্রযুক্তিগত নিরাপত্তা ব্যাহত করে। উদ্দীপকে দেখা যায়, সামিয়া হোসেনের ফেসবুক আইডি হ্যাক্ড হয়। হ্যাক্ড হওয়ার পর তার আইডি পুনরায় ফিরে পেতে একটি একাউন্ট থেকে প্রস্তাব দেওয়া হয় এবং এর বিনিময়ে ৫০ হাজার টাকা চাঁদা চাওয়া হয়। তাকে বিভিন্নভাবে ভয় দেখানো এবং হুমকি দেওয়া হয়। এসব বিষয় সাইবার অপরাধকেই নির্দেশ করে। কেননা সাইবার অপরাধীদের দ্বারা ব্যাক্তিগত তথ্য, ই-গভর্নেন্সের ওয়েবসাইট আক্রান্ত হচ্ছে। ক্রেডিট কার্ডের অপব্যবহার এবং ব্যাংকের হিসাব সংক্রান্ত ঝামেলা জটিল হচ্ছে। এমন কি অনলাইন লেনদেনেও ত্রুটি ধরা পড়ছে। আর এসব বিষয় ক্রমাগত বাড়ছে সাইবার অপরাধের কারণে।

উত্তর

হ্যাঁ, আমি উদ্দীপকে উল্লেখিত উপ-কমিশনার মাসুদুর রহমানের মন্তব্যটির সাথে একমত। কেননা আমাদের প্রত্যেককেই প্রযুক্তি ব্যবহারে সচেতন হতে হবে। সাইবার অপরাধ হলো এক ধরনের তথ্য সন্ত্রাস। অনিয়ন্ত্রিত ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং প্রযুক্তির ব্যবহারে অসচেতনতার কারণে সাইবার অপরাধ ক্রমাগত বেড়েই চলছে। ই-মেইলে হুমকি, পাসওয়ার্ড চুরি, হ্যাকিং ইত্যাদি সাইবার অপরাধের উল্লেখযোগ্য উদাহরণ। উদ্দীপকে দেখা যায়, সামিয়া হোসেন সাইবার অপরাধের শিকার হন। তিনি পুলিশকে বিষয়টি জানালে পুলিশের গোয়েন্দা বিভাগ ফেসবুক হ্যাকার খালেদ মাহমুদকে গ্রেফতার করেন। পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান বলেন যে, আমাদের প্রত্যেককে সাইবার প্রতারণার বিষয়ে আরও সচেতন ও সাবধান হতে হবে। সেইসঙ্গে ফেসবুক ব্যবহারেও সচেতন হতে হবে। পাশাপাশি অপরাধীদের সন্ধান পেলে আইনের কাছে সোপর্দ করতে হবে। মাসুদুর রহমানের এই কথাগুলো যথার্থ। কারণ প্রযুক্তিগত ব্যবহারে অসচেতনতার কারণেই মূলত সাইবার অপরাধীরা জনগণের সাথে প্রতারণা করতে পারে। পাশাপাশি আইনের সঠিক প্রয়োগ না থাকলেও এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পায়। তাই জনসচেতনতা এবং আইনের মাধ্যমেই এর প্রতিকার করা সম্ভব। পরিশেষে বলা যায়, সাইবার অপরাধ ই-গভর্নেন্সের একটি মারাত্মক সমস্যা। তাই এটি প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে এবং প্রয়োজনে আইনের আশ্রয় নিতে হবে। তাই বলা যায়, উদ্দীপকে উপ- কমিশনার মাসুদুর রহমানের মন্তব্যটি যথার্থ।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।