উদ্দীপকে ঘটনা -১ উল্লেখিত রাষ্ট্রের নির্ধারিত গোষ্ঠীর কোন ধরনের সাম্য থেকে বঞ্চিত ছিল? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ঘটনা -১ এ উল্লেখিত নির্যাতিত জনগোষ্ঠী সামাজিক সাম্য থেকে বঞ্চিত ছিল। জাতি-ধর্ম-বর্ণ ও পেশাগত কারণে যখন মানুষ মানুষের কোন পার্থক্য করা হয় না তখন তাকে সামাজিক সাম্য বলে। অর্থাৎ শামও বলতে বোঝায় সকল মানুষ সমান। সামাজিক সাম্য দ্বারা প্রতিটি ব্যক্তি তার নিজ নিজ যোগ্যতা বিকাশের সমান সামাজিক সুযোগ-সুবিধা পাবে । সমাজে বসবাসকারী সাদা শ্রেণী এক ধরনের সুযোগ-সুবিধা পাবে,কালোরা অন্য ধরনের সুযোগ সুবিধা পাবে, ধনী ছেলেমেয়েরা এক স্কুলে পড়বে, গরিবের ছেলেমেয়েরা অন্য স্কুলে পড়বে, ধনীরা যে গাড়িতে যাতায়াত করবে গরিবরা সেই গাড়িতে যাতায়াত করতে পারবেনা তাহলে সেটা কোনোভাবেই সমাজ বা রাষ্ট্রের সামাজিক সাম্য নিশ্চিত করতে পারবে না। সমাজ বা রাষ্ট্রে বসবাসকারী সকল নাগরিক যখন একই আইনের আওতায় আসবে অর্থাৎ ধনী বা শ্বেতাঙ্গরা যে সুযোগ সুবিধা পাবে গরিব বা কালোরাও সেই সুযোগ-সুবিধা পাবে। ধনীদের জন্য যে আইন থাকবে গরিবদের জন্য একই আইন থাকবে। তাহলে সমাজের সামাজিক সম্ম প্রতিষ্ঠিত হবে এবং সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন ঘটবে। উদ্দীপকে ঘটনা -১ আফ্রিকার কৃষ্ণ শ্রেণী বর্গবাদের শিকার হয়েছিল। যে কারণে তারা একই সাথে পড়াশোনা করতে, একই সাথে ট্রেনে যাতায়াত করতে কিংবা খেলাধুলা করতে পারত না, এমনকি তাদের জন্য আইন ও আলাদাভাবে প্রয়োগ করা হতো। এসব কিছু বিবেচনায় বলা যায় তারা সামাজিক সাম্য থেকে বঞ্চিত ছিল।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ঘটনা -১ উল্লেখিত রাষ্ট্রের নির্ধারিত গোষ্ঠীর কোন ধরনের সাম…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর