তুমি কি মনে কর উদ্দীপকের ঘটনা-২ এ রহিমা এবং আফ্রিকার কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী একই ধরনের সাম্য থেকে বঞ্চিত? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
উত্তর: না, উদ্দীপকের ঘটনা-২ এ রহিমা এবং আফ্রিকা কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর একই ধরনের সাম্য থেকে বঞ্চিত নয়। কেননা রহিমা অর্থনৈতিক সাম্য এবং কৃষ্ণাঙ্গরা সামাজিক সাম্য থেকে বঞ্চিত। জাতি-ধর্ম-বর্ণ ও পেশাগত কারণে যখন মানুষ মানুষের কোন পার্থক্য করা হয় না তখন তাকে সামাজিক সাম্য বলে। আর অর্থনৈতিক সাম্য বলতে দক্ষতা ও যোগ্যতা অনুসারে আয় ও ধন সম্পদে প্রত্যেক ব্যক্তির সুযোগ সুবিধা লাভের সমতাকে বোঝায়। অর্থাৎ যোগ্যতা অনুযায়ী সম্পদ ও সুযোগের সমতায়ে অর্থনৈতিক সাম্য। নারী-পুরুষ, ধনি-দরিদ্র, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অর্থ উৎপাদন ও অর্ধ বন্টনের ক্ষেত্রে সকল প্রকার বৈষম্য দূর করে সকলকে অর্থনৈতিক ক্ষেত্রে সমান সুযোগ প্রদান করলে অর্থনৈতিক সাম্য নিশ্চিত হবে। এক্ষেত্রে নারী-পুরুষ, ধর্ম-বর্ণ-জাতি ইত্যাদি কারণে কোন বৈষম্য করা যাবে না । উদ্দীপকের রহিমা একজন কারখানা শ্রমিক। দৈনিক আট ঘন্টা কাজ করেন।কিন্তু দিনশেষে পারিশ্রমিক নিতে গিয়ে দেখেন পুরুষ শ্রমিকদের তুলনায় তাকে কম পারিশ্রমিক দেয়া হচ্ছে। এরূপ ঘটনায় রহিমা মূলত অর্থনৈতিক সাম্য থেকে বঞ্চিত। কেননা অর্থনৈতিক সাম্য বলতে অর্থ উৎপাদান ও অর্থ বন্টনের ক্ষেত্রে সকল প্রকার বৈষম্য দূর করে সকলকে অর্থনৈতিক ক্ষেত্রে সমান সুযোগ সুবিধা প্রদান করাকে বোঝায়। অন্যদিকে ঘটনা -১ এর কৃষ্ণাঙ্গরা সামাজিক অধিকার যেমন এক সাথে খেলাধুলা করা, চলাফেরা করা,স্কুলে পড়াশোনা করা থেকে বঞ্চিত হয়েছে যাক তৃষ্ণাঙ্গদেশ সামাজিক অধিকার লঙ্ঘনের নির্দেশিত করে। আলোচনা শেষে তাই বলা যায়, ঘটনা-২ এর রহিমা অর্থনৈতিক সাম্য থেকে বঞ্চিত অন্যদিকে কৃষ্ণাঙ্গরা সামাজিক সাম্য থেকে বঞ্চিত হয়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর উদ্দীপকের ঘটনা-২ এ রহিমা এবং আফ্রিকার কৃষ্ণাঙ্গ জনগো…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর