উদ্দীপকে কবির মিয়ার আচরণে যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে কবির মিয়ার আচরণে মূল্যবোধের নীতি ও নৈতিকতার দিকটি ফুটে উঠেছে। নীতি ও নৈতিকতার মূল্যবোধের একটি গুরুত্বপূর্ণ উপাদান। নীতি ও নৈতিকতার সাথে তাই মূল্যবোধের নিবিড় সম্পর্ক বিদ্যমান। নীতি ও নৈতিকতার অনুমোদন ব্যক্তি তার নিজের কাছ থেকেই পেয়ে থাকে। এর মাধ্যমে ব্যক্তি ন্যায়-অন্যায়, উচিত-অনুচিত, ভালো-মন্দ ইত্যাদি পার্থক্য করে নিজের ভালো ও মোগলের চেষ্টা করে।সমাজের কোন ব্যক্তির ক্ষতি না করে উপকার করা, কারো মনে কষ্ট না দেওয়া, অহেতুক বিরক্ত না করা প্রভৃতি হলো নীতি অনৈতিকতা। একজন ব্যক্তির কী করা উচিত, কী করা উচিত নয় এর পরিমাপক হলো নীতি ও নৈতিকতা। উদ্দীপকে সিএনজি চালক কবির মিয়া তার সিএনজিতে একটি ব্যাগ কুড়িয়ে পায়। তিনি ব্যাগে পাচঁ লক্ষ টাকা একটি পাসপোর্ট ও বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র দেখতে পান। পাসপোর্ট এর ঠিকানা অনুযায়ী তিনি ব্যাগটি প্রকৃত মালিকের কাছে পৌঁছে দিলেন। সিএনজি চালক কবির মিয়ার এরূপ আচরণের মূল্যবোধের নীতি ও নৈতিকতা প্রভাব স্পষ্ট। এর মাঝে নৈতিকতার প্রভাব প্রখর থাকার কারণে তিনি বিবেকচালিত হয়ে লোভকে সংবরণ করে সঠিক কাজটি করেছেন।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কবির মিয়ার আচরণে যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর