উদ্দীপকে বর্ণিত হালিমার ঘটনা কোন ধরনের স্বাধীনতার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত হালিমার ঘটনা অর্থনৈতিক স্বাধীনতার সাথে সাদৃশ্যপূর্ণ। অর্থনৈতিক জীবনে মানুষের স্বাধীন থাকার অধিকার হলো অর্থনৈতিক স্বাধীনতা। অভাব অনটন, বেকারত্ব এবং ছাটাই এর ভয়ের থেকে মুক্ত থাকা অর্থনৈতিক স্বাধীনতার উদাহরণ। অন্ন,বস্ত্র, চিকিৎসা ও কর্মসংস্থানের ব্যবস্থা এবং উপযুক্ত মজুরি পাওয়ার নিশ্চয়তা অর্থনৈতিক স্বাধীনতাকে সুদৃঢ় করে। রুজভেল্টের মতে, "অভাব থেকে মুক্তি হল অর্থনৈতিক স্বাধীনতা। জনগণের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী জীবিকা নির্বাহের উপযুক্ত পরিবেশ প্রাপ্তি ও অর্থনৈতিক চাহিদারপূরণের নিশ্চয়তা হলো অর্থনৈতিক স্বাধীনতা। উদ্দীপকে হালিমা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। মজুরি কম হওয়ায় তার সংসারে অভাব বন্টন লেগেই থাকে। চাকরি এই দুর্মূল্যের বাজারে প্রতিনিয়ত সে ছাটাইয়ের আতঙ্কে থাকে। এরূপ ঘটনায় সহজেই অনুমান করা যায় যে,হালিমার ঘটনা অর্থনৈতিক স্বাধীনতার সাথে সাদৃশ্যপূর্ণ।কেননা অর্থনীতির সাথে সম্পৃক্ত যেসব স্বাধীনতা মানুষ ভোগ করে তাই অর্থনৈতিক স্বাধীনতা।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত হালিমার ঘটনা কোন ধরনের স্বাধীনতার সাথে সাদৃশ্যপূর্ণ…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর