শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে মূল্যবোধের কোন ধরনটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে নৈতিক মূল্যবোধের ধরনটি ফুটে উঠেছে। ন্যায়-অন্যায়, সুন্দর-অসুন্দর, রীতিনীতি, প্রথা, আচার-অনুষ্ঠান, নৈতিকতা,দয়া-দক্ষিণ্য,মায়া-মমতা ইত্যাদির সমষ্টি হলো নৈতিক মূল্যবোধ। এ মূল্যবোধের জন্য সমাজ স্থায়িত্ব লাভ করে। তাই নৈতিক মূল্যবোধকে সমাজের ভিত্তি হিসেবে গণ্য করা হয়। উদ্দীপকের লক্ষণীয় যে, সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন শহরের সুশীল সমাজের ব্যক্তিরা মানবতার দেওয়াল উদ্বোধন করেন। এ দেওয়ালের লোকজন প্রয়োজনীয় বস্ত্র রেখে যাবেন। আর যাদের প্রয়োজন তারা নিয়ে যাবেন। এর ফলে সমাজের অসহায়, দুস্থ ও বিপদগ্রস্ত লোকজন উপকৃত হচ্ছে। সমাজের নানা পেশার ব্যক্তিদের এর কর্মকান্ডের মাধ্যমেই নৈতিক মূল্যবোধের পরিচয় প্রকাশ পায়। নৈতিক মূল্যবোধ হলো সমাজে প্রচলিত বিভিন্ন নৈতিকতা যা সমাজের সবাই কমবেশি মেনে চলে। এর মাধ্যমে ব্যক্তি ভালো-মন্দ বিচার করে সমাজে তার ভূমিকা পালনে সচেষ্ট হয়। সুতরাং তাই বলা যায়, নৈতিক মূল্যবোধ সমাজের সহানুভূতি ও সম্প্রীতির মনোভাব গড়ে তোলে যা মানুষের মাঝে প্রকাশ ঘটে মানবতাবোধের এক উত্তম আদর্শ।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে মূল্যবোধের কোন ধরনটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন শহরের সুশীল সমাজের ব্যক্তিরা মানবতার দেওয়াল উদ্বোধন করেন। এ দেওয়ালের লোকজন প্রয়োজনীয় বস্ত্র রেখে যাবেন। আর যাদের প্রয়োজন তারা নিয়ে যাবেন। এর ফলে সমাজের অসহায়, দুস্থ ও বিপদগ্রস্ত লোকজন উপকৃত হচ্ছে।

Jessore · 2021

উত্তর

মানুষের বিবেকবোধ, ন্যায়নীতি তথা মূল্যবোধের ওপর ভিত্তি করে যেসব, বিধি বিধানের সৃষ্টি হয় সেগুলোর সমষ্টি নৈতিকতা।

উত্তর

অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ না করে নিজের স্বাধীনতা মত কাজ করার নামই স্বাধীনতা। ইংরেজি (Liberty) শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে স্বাধীনতা। স্বাধীনতা হলো অন্যের অধিকারে হস্তক্ষেপ না করে নিজের অধিকার পরিপূর্ণভাবে ভোগ করা। অর্থাৎ স্বাধীনতা হলো এমন এক পরিবেশ যেখানে ব্যক্তির কোন প্রকার বাধা বিপত্তি ছাড়া তার ব্যক্তিগত বিকাশের সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারে।

উত্তর

উদ্দীপকে নৈতিক মূল্যবোধের ধরনটি ফুটে উঠেছে। ন্যায়-অন্যায়, সুন্দর-অসুন্দর, রীতিনীতি, প্রথা, আচার-অনুষ্ঠান, নৈতিকতা,দয়া-দক্ষিণ্য,মায়া-মমতা ইত্যাদির সমষ্টি হলো নৈতিক মূল্যবোধ। এ মূল্যবোধের জন্য সমাজ স্থায়িত্ব লাভ করে। তাই নৈতিক মূল্যবোধকে সমাজের ভিত্তি হিসেবে গণ্য করা হয়। উদ্দীপকের লক্ষণীয় যে, সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন শহরের সুশীল সমাজের ব্যক্তিরা মানবতার দেওয়াল উদ্বোধন করেন। এ দেওয়ালের লোকজন প্রয়োজনীয় বস্ত্র রেখে যাবেন। আর যাদের প্রয়োজন তারা নিয়ে যাবেন। এর ফলে সমাজের অসহায়, দুস্থ ও বিপদগ্রস্ত লোকজন উপকৃত হচ্ছে। সমাজের নানা পেশার ব্যক্তিদের এর কর্মকান্ডের মাধ্যমেই নৈতিক মূল্যবোধের পরিচয় প্রকাশ পায়। নৈতিক মূল্যবোধ হলো সমাজে প্রচলিত বিভিন্ন নৈতিকতা যা সমাজের সবাই কমবেশি মেনে চলে। এর মাধ্যমে ব্যক্তি ভালো-মন্দ বিচার করে সমাজে তার ভূমিকা পালনে সচেষ্ট হয়। সুতরাং তাই বলা যায়, নৈতিক মূল্যবোধ সমাজের সহানুভূতি ও সম্প্রীতির মনোভাব গড়ে তোলে যা মানুষের মাঝে প্রকাশ ঘটে মানবতাবোধের এক উত্তম আদর্শ।

উত্তর

উদ্দীপকের শেষ বাক্যটি হলো উক্ত মূল্যবোধ তথা নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার ফলে সমাজের অসহায়, দুস্থ ও বিপদগ্রস্ত লোকজন উপকৃত হচ্ছে-মন্তব্যটি যথার্থ। নীতি ও উচিত অনুচিত বোধ থেকে নৈতিক মূল্যবোধের উৎস। নৈতিক মূল্যবোধ হচ্ছে সেসব মনোভাব এবং আচরণ যা মানুষের সবসময় ভালো, কল্যাণকর ও অপরিহার্য বিবেচনা করে মানসিকভাবে তৃপ্তিবোধ করে। সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, অন্যায়কে অন্যায় বলা, অন্যায়ের কাছ থেকে নিজেকে বিরত রাখা এবং অন্যকে বিরত রাখতে পরামর্শ প্রদান করা,দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো ও বিপদ থেকে উদ্ধারে তাকে সাহায্য করা, অসহায় ও ঋণগ্রস্ত মানুষকে ঋণ মুক্ত হতে সাহায্য করা কে নৈতিক মূল্যবোধ বলা যেতে পারে। শিশু তার পরিবারের সর্বপ্রথম নদীক মূল্যবোধের শিক্ষা পায়। এ নৈতিক মূল্যবোধ জাগ্রত হলে একটি দেশের ভবিষ্যৎ প্রজন্ম আজকের শিশুরা হয়ে উঠবে আদর্শবান মানুষ। ভবিষ্যৎ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে তারা সুশাসনের সুরভী ছড়িয়ে দেবে সারা বিশ্বে। আলোচনা পরিশেষে তাই বলা যায়, নৈতিক মূল্যবোধ মানুষের মাঝে সহমর্মিতার মতো মানবিক গুণাবলী বিকশিত করে। এ কারণে সমাজের অসহায় মানুষগুলো সুখ-শান্তিতে বসবাস করার সুযোগ লাভ করে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।