উদ্দীপকের শেষ বাক্যটি পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের শেষ বাক্যটি হলো উক্ত মূল্যবোধ তথা নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার ফলে সমাজের অসহায়, দুস্থ ও বিপদগ্রস্ত লোকজন উপকৃত হচ্ছে-মন্তব্যটি যথার্থ। নীতি ও উচিত অনুচিত বোধ থেকে নৈতিক মূল্যবোধের উৎস। নৈতিক মূল্যবোধ হচ্ছে সেসব মনোভাব এবং আচরণ যা মানুষের সবসময় ভালো, কল্যাণকর ও অপরিহার্য বিবেচনা করে মানসিকভাবে তৃপ্তিবোধ করে। সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, অন্যায়কে অন্যায় বলা, অন্যায়ের কাছ থেকে নিজেকে বিরত রাখা এবং অন্যকে বিরত রাখতে পরামর্শ প্রদান করা,দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো ও বিপদ থেকে উদ্ধারে তাকে সাহায্য করা, অসহায় ও ঋণগ্রস্ত মানুষকে ঋণ মুক্ত হতে সাহায্য করা কে নৈতিক মূল্যবোধ বলা যেতে পারে। শিশু তার পরিবারের সর্বপ্রথম নদীক মূল্যবোধের শিক্ষা পায়। এ নৈতিক মূল্যবোধ জাগ্রত হলে একটি দেশের ভবিষ্যৎ প্রজন্ম আজকের শিশুরা হয়ে উঠবে আদর্শবান মানুষ। ভবিষ্যৎ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে তারা সুশাসনের সুরভী ছড়িয়ে দেবে সারা বিশ্বে। আলোচনা পরিশেষে তাই বলা যায়, নৈতিক মূল্যবোধ মানুষের মাঝে সহমর্মিতার মতো মানবিক গুণাবলী বিকশিত করে। এ কারণে সমাজের অসহায় মানুষগুলো সুখ-শান্তিতে বসবাস করার সুযোগ লাভ করে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের শেষ বাক্যটি পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর