জনাব X এর রাষ্ট্রের আইনগত কাঠামো বিশ্লেষণ কর।
উত্তর: জনাব X এর রাষ্ট্রে আইনের শাসন বিদ্যমান। আইনের শাসন বলতে মূলত চারটি বিষয়কে বোঝায়। যথা -১.কতকগুলো সুনির্দিষ্ট এবং সহজে নির্ধারণযোগ্য ব্যবহার সম্পর্কিত নিয়মকে সুস্পষ্টভাবে ব্যক্ত করা না হলে কোন ব্যক্তিকে শাস্তি দেওয়া যাবে না ;২.কোন ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হলে তাকে পূর্বাহ্নে সে ব্যবস্থা গ্রহণের কারণ জানাতে হবে, যাতে করে সে আত্মপক্ষ সমর্থন করতে পারে ;৩.অভিযোগকারী স্বয়ং বিচারক হিসেবে কাজ করতে পারবে না ;৪.অভিযোগ উত্থাপন এবং বিচার কার্য পরিচালনা যথাযোগ্য পদ্ধতি অনুসারে সম্পাদিত হবে, যাতে অভিযুক্ত ব্যক্তিকে শাসকগোষ্ঠীর খামখেয়ালিপনার শিকার হতে না হয়। উদ্দীপকে জনাব X এর রাষ্ট্রে পুলিশ নির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে গ্রেফতার করে না। এছাড়া বিচার বহির্ভূত কাউকে বন্দিও করে না। এরূপ আইনি কাঠামো আইনের শাসনকেই নিশ্চিত করে। যথার্থ আইনের শাসনকে গণতান্ত্রিক সরকারের ভিত্তি বলা হয়। যথার্থ আইনের শাসনের মাধ্যমে সমাজের শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় এবং জনগণ জীবন, স্বাধীনতা ও সম্পত্তির নিশ্চয়তা লাভ করে। আইনের শাসন প্রতিষ্ঠার ফলে সকলের অত্যাচার থেকে দুর্বল রক্ষা পায় এবং ধনী-দরিদ্রের বৈষম্যের নিরসন হয়। এছাড়া বিচার বিভাগ স্বাধীনভাবে প্রচলিত আইন অনুযায়ী অপরাধীকে শাস্তি দেয় এবং নিরপরাধিকে মুক্তি ও ক্ষতিপূরণ দেয়। এভাবে সকলের অধিকার নিশ্চিত হওয়ায় মানুষ মূল্যবোধ সম্পন্ন হয়। ফলশ্রুতিতে সুশাসন প্রতিষ্ঠিত হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়। সুতরাং এ থেকে বোঝা যায়, উদ্দীপকে X এর রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠিত।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
জনাব X এর রাষ্ট্রের আইনগত কাঠামো বিশ্লেষণ কর।
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর