শেয়ারFacebookWhatsApp

জনাব 'P [গণিত] -এর মধ্যে মূল্যবোধের কোন কোন উপাদান ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।

উত্তর: জনাব 'P” এর মধ্যে মূল্যবোধের সহমর্মিতা, সামাজিক ন্যায়বিচার, শ্রমের মর্যাদা এবং শৃঙ্খলাবোধ উপাদানগুলো ফুটে উঠেছে। মূল্যবোধের অন্যতম একটি উপাদান হলো সহমর্মিতা। এ অনুভূতি মানুষকে পারস্পরিক সুখে-দুঃখে আপন করে এবং মানুষে মানুষে বৈষম্য দূর করে। পৌরনীতির শিক্ষক জনাব 'P [গণিত] সর্বদা অন্যের দুঃখে ব্যথিত হন। তার এ অনুভূতি মূল্যবোধের অন্যতম উপাদান সহমর্মিতাকেই নির্দেশ করে। এছাড়া জনাব 'P [গণিত] সব মানুষের ন্যায়বিচার প্রাপ্তির বিষয়েও সচেষ্ট, যা মূল্যবোধের সামাজিক ন্যায়বিচার উপাদানের সাথে সাদৃশ্যপূর্ণ। কেননা সামাজিক ন্যায়বিচারের অর্থ, ধর্ম-বর্ণ, নারী-পুরুষ, ধনী-নির্ধন সবার প্রতি বিচারের মানদণ্ড হবে এক ও অভিন্ন । মূল্যবোধের অন্যতম উপাদান হলো শ্রমের মর্যাদা। সব ধরনের শ্রমের প্রতি শ্রদ্ধা করাকে শ্রমের মর্যাদা বলে। জনাব 'P [গণিত] কোনো কাজকেই ছোট মনে করেন না। অর্থাৎ তিনি ছোট-বড় সব ধরনের কাজকেই সম্মান করেন। এ থেকে বোঝা যায়, জনাব 'P [গণিত] এর মধ্যে মূল্যবোধের শ্রমের মর্যাদা উপাদানটি বিদ্যমান। এছাড়া জনাব 'P [গণিত] সর্বদাই সময়ের কাজ সময়ে করে থাকেন, যা মূল্যবোধের শৃঙ্খলাবোধ উপাদানের সাথে সাদৃশ্যপূর্ণ।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

জনাব 'P -এর মধ্যে মূল্যবোধের কোন কোন উপাদান ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

পৌরনীতির শিক্ষক জনাব 'P” সর্বদা অন্যের দুঃখে ব্যথিত হন। সকল মানুষ যাতে সুবিচার পায় সে বিষয়ে তিনি সচেষ্ট। তিনি কোনো কাজকেই ছোট মনে করেন না। তিনি সর্বদাই সময়ের কাজ সময়ে করে থাকেন। অন্য দিকে 'QQ^{\prime} অবৈধ উপায়ে ব্যবসা করে রাতারাতি ধনী হয়েছেন। তিনি শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেন। কেউ তার কাছে আর্থিক সাহায্য চেয়েও পায় না।

Rajshahi · 2019

উত্তর

একটি কক্ষ বা পরিষদ নিয়ে গঠিত আইনসভাকে এক কক্ষবিশিষ্ট আইনসভা বলে।

উত্তর

প্রথা হলো সমাজ কর্তৃক অনুমোদিত আচার-আচরণের বিভিন্ন রীতি। সব সমাজে মানুষের আচার-ব্যবহারের কতগুলো সুনির্দিষ্ট রীতি বা ধারা লক্ষ করা যায়। এগুলো দীর্ঘকাল সমাজে স্বীকৃত ও প্রতিষ্ঠিত থাকে। এসব রীতি বা ধারাকে প্রথা বলা হয়। সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিস ( Kingsley Davis )-এর মতে, 'প্রথা হলো একটি ব্যাপক প্রত্যয় যা সব আদর্শ তথা লোকাচার ও অবশ্যপালনীয় লোকরীতির সমন্বয়। এগুলো বহুদিন ধরেই পালিত হচ্ছে বিধায় বর্তমানেও তা চালু আছে।'

উত্তর

জনাব 'P” এর মধ্যে মূল্যবোধের সহমর্মিতা, সামাজিক ন্যায়বিচার, শ্রমের মর্যাদা এবং শৃঙ্খলাবোধ উপাদানগুলো ফুটে উঠেছে। মূল্যবোধের অন্যতম একটি উপাদান হলো সহমর্মিতা। এ অনুভূতি মানুষকে পারস্পরিক সুখে-দুঃখে আপন করে এবং মানুষে মানুষে বৈষম্য দূর করে। পৌরনীতির শিক্ষক জনাব 'PP^{\prime} সর্বদা অন্যের দুঃখে ব্যথিত হন। তার এ অনুভূতি মূল্যবোধের অন্যতম উপাদান সহমর্মিতাকেই নির্দেশ করে। এছাড়া জনাব 'PP^{\prime} সব মানুষের ন্যায়বিচার প্রাপ্তির বিষয়েও সচেষ্ট, যা মূল্যবোধের সামাজিক ন্যায়বিচার উপাদানের সাথে সাদৃশ্যপূর্ণ। কেননা সামাজিক ন্যায়বিচারের অর্থ, ধর্ম-বর্ণ, নারী-পুরুষ, ধনী-নির্ধন সবার প্রতি বিচারের মানদণ্ড হবে এক ও অভিন্ন । মূল্যবোধের অন্যতম উপাদান হলো শ্রমের মর্যাদা। সব ধরনের শ্রমের প্রতি শ্রদ্ধা করাকে শ্রমের মর্যাদা বলে। জনাব 'PP^{\prime} কোনো কাজকেই ছোট মনে করেন না। অর্থাৎ তিনি ছোট-বড় সব ধরনের কাজকেই সম্মান করেন। এ থেকে বোঝা যায়, জনাব 'PP^{\prime} এর মধ্যে মূল্যবোধের শ্রমের মর্যাদা উপাদানটি বিদ্যমান। এছাড়া জনাব 'PP^{\prime} সর্বদাই সময়ের কাজ সময়ে করে থাকেন, যা মূল্যবোধের শৃঙ্খলাবোধ উপাদানের সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

জনাব 'QQ^{\prime} এর মধ্যে মূল্যবোধের অন্যতম দু'টি উপাদান নীতি ও ঔচিত্যবোধ এবং সহমর্মিতার অনুপস্থিতি লক্ষ করা যায়। আর এ কারণেই তিনি অবৈধ উপায়ে ব্যবসা করে রাতারাতি ধনী হয়েছেন । তিনি শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেন। কেউ তার কাছে আর্থিক সাহায্য চেয়েও পায় না। জনাব 'QQ^{\prime} এর এরূপ কর্মকাণ্ড সমাজ ও রাষ্ট্রীয় জীবনে নিঃসন্দেহে নেতিবাচক প্রভাব ফেলবে । যেসব ধানধারণা, বিশ্বাস, লক্ষ্য ও উদ্দেশ্য, সংকল্প মানুষের আচার- আচরণ এবং কার্যাবলিকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে, সেগুলোর সমষ্টিই হলো মূল্যবোধ। আর মূল্যবোধের অবনতিই মূল্যবোধের অবক্ষয়, সামাজিক অসঙ্গতির মূল কারণ। জনাব 'QQ^{\prime} এর কর্মকাণ্ডে এই মূল্যবোধের অবক্ষয়ই প্রকাশিত হয়েছে। সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মূল্যবোধের অবক্ষয়ের প্রভাব সুদূরপ্রসারী। সমাজ ও রাষ্ট্রে মূল্যবোধের অবক্ষয় দেখা দিলে মানুষের অধিকারের বঞ্চনা বেড়ে যায়। যেমনটি উদ্দীপকেও লক্ষ করা যায়। অধিকারের বঞ্চনা ছাড়াও মূল্যবোধের অবক্ষয়ের কারণে ঘুষ, দুর্নীতিতে গোটা সমাজ ও রাষ্ট্র অচল হয়ে পড়ে। অপরাধীদের দৌরাত্ম্য বেড়ে যায়। এমন পরিস্থিতিতে নিরপরাধীরা শাস্তি পায়। সমাজ জীবনে ভীতিকর অবস্থার সৃষ্টি হয়। দেশের সব সেবাখাতের মান নিম্নগামী হয়। সমাজে বিভিন্ন সামাজিক সমস্যা বেড়ে যায়। পরিশেষে বলা যায়, জনাব 'QQ^{\prime} এর মধ্যে মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। আর এ কারণেই তিনি নীতিবিবর্জিত বিভিন্ন কাজ করছেন। সমাজ ও রাষ্ট্রীয় জীবনে যার নেতিবাচক প্রভাব সুদূরপ্রসারী।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।