সমাজ ও রাষ্ট্রীয় জীবনে জনাব 'Q [গণিত] এর কর্মকাণ্ডের প্রভাব মূল্যায়ন কর।
উত্তর: জনাব 'Q [গণিত] এর মধ্যে মূল্যবোধের অন্যতম দু'টি উপাদান নীতি ও ঔচিত্যবোধ এবং সহমর্মিতার অনুপস্থিতি লক্ষ করা যায়। আর এ কারণেই তিনি অবৈধ উপায়ে ব্যবসা করে রাতারাতি ধনী হয়েছেন । তিনি শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেন। কেউ তার কাছে আর্থিক সাহায্য চেয়েও পায় না। জনাব 'Q [গণিত] এর এরূপ কর্মকাণ্ড সমাজ ও রাষ্ট্রীয় জীবনে নিঃসন্দেহে নেতিবাচক প্রভাব ফেলবে । যেসব ধানধারণা, বিশ্বাস, লক্ষ্য ও উদ্দেশ্য, সংকল্প মানুষের আচার- আচরণ এবং কার্যাবলিকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে, সেগুলোর সমষ্টিই হলো মূল্যবোধ। আর মূল্যবোধের অবনতিই মূল্যবোধের অবক্ষয়, সামাজিক অসঙ্গতির মূল কারণ। জনাব 'Q [গণিত] এর কর্মকাণ্ডে এই মূল্যবোধের অবক্ষয়ই প্রকাশিত হয়েছে। সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মূল্যবোধের অবক্ষয়ের প্রভাব সুদূরপ্রসারী। সমাজ ও রাষ্ট্রে মূল্যবোধের অবক্ষয় দেখা দিলে মানুষের অধিকারের বঞ্চনা বেড়ে যায়। যেমনটি উদ্দীপকেও লক্ষ করা যায়। অধিকারের বঞ্চনা ছাড়াও মূল্যবোধের অবক্ষয়ের কারণে ঘুষ, দুর্নীতিতে গোটা সমাজ ও রাষ্ট্র অচল হয়ে পড়ে। অপরাধীদের দৌরাত্ম্য বেড়ে যায়। এমন পরিস্থিতিতে নিরপরাধীরা শাস্তি পায়। সমাজ জীবনে ভীতিকর অবস্থার সৃষ্টি হয়। দেশের সব সেবাখাতের মান নিম্নগামী হয়। সমাজে বিভিন্ন সামাজিক সমস্যা বেড়ে যায়। পরিশেষে বলা যায়, জনাব 'Q [গণিত] এর মধ্যে মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। আর এ কারণেই তিনি নীতিবিবর্জিত বিভিন্ন কাজ করছেন। সমাজ ও রাষ্ট্রীয় জীবনে যার নেতিবাচক প্রভাব সুদূরপ্রসারী।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
সমাজ ও রাষ্ট্রীয় জীবনে জনাব 'Q এর কর্মকাণ্ডের প্রভাব মূল্যায়ন কর।
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর