শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের বিষয়টি কোন ধরনের মূল্যবোধ গঠনে সাহায্য করবে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের বিষয়টি সামাজিক মূল্যবোধ গঠনে সাহায্য করবে। ব্যক্তির যেসব গুণ, আচার-আচরণ ও কর্মকাণ্ড সমাজজীবনকে নিয়ন্ত্রণ করে এবং সমাজে শৃঙ্খলা স্থাপন করে, ব্যক্তির সেসব আচরণ ও কর্মকাণ্ডের সমষ্টিকে সামাজিক মূল্যবোধ বলে। সামাজিক মূল্যবোধ সামাজিক ঐক্য ও শান্তি-শৃঙ্খলার চাবিকাঠি। সামাজিক মূল্যবোধ ব্যক্তিকে সামাজিক বন্ধনে আবদ্ধ করে। সামাজিক মূল্যবোধের অন্যতম উপাদানগুলো হলো শৃঙ্খলাবোধ, সততা, সৌজন্যবোধ, ন্যায়পরায়ণতা, শিষ্টাচার, সহনশীলতা ইত্যাদি। উদ্দীপকের বর্ণনা অনুযায়ী জানা যায়, ইদানিং বিদ্যালয়গুলোতে 'সততা' নামে ব্যাতিক্রমধর্মী দোকান চালু হয়েছে। দোকানে ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয় জিনিসপত্র থাকে। কিন্তু দোকানে কোনো দোকানি থাকে না । ছাত্র-ছাত্রীরা পছন্দমত জিনিস নিয়ে এর গায়ে মূল্য দেখে দামটা একটি বাক্সে রেখে যায়। ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি সৎ মানুষ হিসেবে গড়ে তোলাই এর উদ্দেশ্যে। যেহেতু সততা সামাজিক মূল্যবোধের অন্যতম ভিত্তি এবং ছাত্র-ছাত্রীদের সৎ মানুষ হিসেবে গড়ে তোলাই উদ্দীপকের বিষয়টির মূল উদ্দেশ্যে, সেহেতু বলা যায় উদ্দীপকের বিষয়টি সামাজিক মূল্যবোধ গঠনে সাহায্য করবে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের বিষয়টি কোন ধরনের মূল্যবোধ গঠনে সাহায্য করবে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

ইদানিং বিদ্যালয়গুলোতে 'সততা' নামে ব্যতিক্রমধর্মী দোকান দেখা যায়। দোকানটিতে ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয় জিনিসপত্র থাকে। কিন্তু দোকানে কোনো দোকানি থাকে না। ছাত্র-ছাত্রীরা পছন্দমতো জিনিস নিয়ে এর গায়ে মূল্য দেখে দামটা একটি বাক্সে রেখে যায় । ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি সৎ মানুষ হিসেবে গড়ে তোলাই এর উদ্দেশ্য।

Dhaka · 2019

উত্তর

'পুর' শব্দের অর্থ হলো 'নগর'।

উত্তর

স্বচ্ছতা হলো এমন একটি বিমূর্ত ধারণা যা দ্বারা মানুষ উপলব্ধি করতে পারে যে, কোনো কর্মকাণ্ড কতটুকু নীতিসঙ্গত বা বৈধ। এককথায় স্বচ্ছতা, হলো সুস্পষ্টতা। এটি সুশাসনের একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য। সরকারি কর্মকাণ্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর সুশাসন নির্ভর করে। তাই স্বচ্ছতা তখনই প্রতিষ্ঠিত হবে যখন সরকার তাদের কর্মকাণ্ড, নীতিমালা ও সিদ্ধান্ত জনগণকে অবহিত করতে পারবে।

উত্তর

উদ্দীপকের বিষয়টি সামাজিক মূল্যবোধ গঠনে সাহায্য করবে। ব্যক্তির যেসব গুণ, আচার-আচরণ ও কর্মকাণ্ড সমাজজীবনকে নিয়ন্ত্রণ করে এবং সমাজে শৃঙ্খলা স্থাপন করে, ব্যক্তির সেসব আচরণ ও কর্মকাণ্ডের সমষ্টিকে সামাজিক মূল্যবোধ বলে। সামাজিক মূল্যবোধ সামাজিক ঐক্য ও শান্তি-শৃঙ্খলার চাবিকাঠি। সামাজিক মূল্যবোধ ব্যক্তিকে সামাজিক বন্ধনে আবদ্ধ করে। সামাজিক মূল্যবোধের অন্যতম উপাদানগুলো হলো শৃঙ্খলাবোধ, সততা, সৌজন্যবোধ, ন্যায়পরায়ণতা, শিষ্টাচার, সহনশীলতা ইত্যাদি। উদ্দীপকের বর্ণনা অনুযায়ী জানা যায়, ইদানিং বিদ্যালয়গুলোতে 'সততা' নামে ব্যাতিক্রমধর্মী দোকান চালু হয়েছে। দোকানে ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয় জিনিসপত্র থাকে। কিন্তু দোকানে কোনো দোকানি থাকে না । ছাত্র-ছাত্রীরা পছন্দমত জিনিস নিয়ে এর গায়ে মূল্য দেখে দামটা একটি বাক্সে রেখে যায়। ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি সৎ মানুষ হিসেবে গড়ে তোলাই এর উদ্দেশ্যে। যেহেতু সততা সামাজিক মূল্যবোধের অন্যতম ভিত্তি এবং ছাত্র-ছাত্রীদের সৎ মানুষ হিসেবে গড়ে তোলাই উদ্দীপকের বিষয়টির মূল উদ্দেশ্যে, সেহেতু বলা যায় উদ্দীপকের বিষয়টি সামাজিক মূল্যবোধ গঠনে সাহায্য করবে।

উত্তর

সামাজিক মূল্যবোধের ধারণা যে সমাজে যত বেশি প্রচলিত, সে সমাজ তত বেশি উন্নত — উক্তিটি যথার্থ। উদ্দীপকে সামাজিক মূল্যবোধের প্রতি ইঙ্গিত করা হয়েছে। ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে মূল্যবোধের প্রয়োজনীয়তা অপরিসীম। যে সমাজে সামাজিক মূল্যবোধের ধারণা যত বেশি উন্নত, সে সমাজ তত বেশি উন্নত ও প্রগতিশীল। সামাজিক মূল্যবোধ ব্যতীত ব্যক্তিসত্তার বিকাশ সাধন সম্ভব নয়। ব্যক্তিজীবনের পরিপূর্ণতার জন্য সামাজিক মূল্যবোধের প্রয়োজনীয়তা অপরিসীম। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়, সামাজিক মূল্যবোধ রাষ্ট্রীয় আইনের মতো শক্তিশালী। যেমন- ব্রিটেনে সামাজিক রীতি-নীতি, প্রথা রাষ্ট্রীয় আইনের ন্যায় মান্য করা হয়। সেখানে সামাজিক নীতিমালার উপর ভিত্তি করে রাষ্ট্রীয় শাসনব্যবস্থা পরিচালিত হয়। সামাজিক মূল্যবোধের ওপর ভিত্তি করেই গড়ে উঠে একটি জাতির সভ্যতা, সংস্কৃতি, ঐতিহ্য ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। সামাজিক মূল্যবোধ নিজের প্রতি, সমাজের প্রতি, দেশের প্রতি কর্তব্য ও দায়িত্ব পালনের প্রেরণা যোগায়। সামাজিক মূল্যবোধ দেশকে ভালোবাসতে, নাগরিক চেতনা বৃদ্ধিতে এবং মানুষকে সচ্চরিত্রবান হতে শিক্ষা দেয় ৷ তাই সামাজিক মূল্যবোধের ধারণা যে সমাজে যত বেশি প্রচলিত, সে সমাজ তত বেশি উন্নত হয়। পরিশেষে বলা যায়, সামাজিক মূল্যবোধ একটি জাতির উন্নতির মাপকাঠি। তাই যে সমাজে সামাজিক মূল্যবোধের ধারণা যত বেশি উন্নত হবে, সে সমাজও তত বেশি উন্নত ও প্রগতিশীল হবে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।