উদ্দীপকে উল্লেখিত ধারণা যে সমাজে যত বেশি প্রচলিত সে সমাজ তত বেশি উন্নত— বিশ্লেষণ কর।
উত্তর: সামাজিক মূল্যবোধের ধারণা যে সমাজে যত বেশি প্রচলিত, সে সমাজ তত বেশি উন্নত — উক্তিটি যথার্থ। উদ্দীপকে সামাজিক মূল্যবোধের প্রতি ইঙ্গিত করা হয়েছে। ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে মূল্যবোধের প্রয়োজনীয়তা অপরিসীম। যে সমাজে সামাজিক মূল্যবোধের ধারণা যত বেশি উন্নত, সে সমাজ তত বেশি উন্নত ও প্রগতিশীল। সামাজিক মূল্যবোধ ব্যতীত ব্যক্তিসত্তার বিকাশ সাধন সম্ভব নয়। ব্যক্তিজীবনের পরিপূর্ণতার জন্য সামাজিক মূল্যবোধের প্রয়োজনীয়তা অপরিসীম। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়, সামাজিক মূল্যবোধ রাষ্ট্রীয় আইনের মতো শক্তিশালী। যেমন- ব্রিটেনে সামাজিক রীতি-নীতি, প্রথা রাষ্ট্রীয় আইনের ন্যায় মান্য করা হয়। সেখানে সামাজিক নীতিমালার উপর ভিত্তি করে রাষ্ট্রীয় শাসনব্যবস্থা পরিচালিত হয়। সামাজিক মূল্যবোধের ওপর ভিত্তি করেই গড়ে উঠে একটি জাতির সভ্যতা, সংস্কৃতি, ঐতিহ্য ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। সামাজিক মূল্যবোধ নিজের প্রতি, সমাজের প্রতি, দেশের প্রতি কর্তব্য ও দায়িত্ব পালনের প্রেরণা যোগায়। সামাজিক মূল্যবোধ দেশকে ভালোবাসতে, নাগরিক চেতনা বৃদ্ধিতে এবং মানুষকে সচ্চরিত্রবান হতে শিক্ষা দেয় ৷ তাই সামাজিক মূল্যবোধের ধারণা যে সমাজে যত বেশি প্রচলিত, সে সমাজ তত বেশি উন্নত হয়। পরিশেষে বলা যায়, সামাজিক মূল্যবোধ একটি জাতির উন্নতির মাপকাঠি। তাই যে সমাজে সামাজিক মূল্যবোধের ধারণা যত বেশি উন্নত হবে, সে সমাজও তত বেশি উন্নত ও প্রগতিশীল হবে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত ধারণা যে সমাজে যত বেশি প্রচলিত সে সমাজ তত বেশি উন…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর