তুমি কি মনে কর, উক্ত মূল্যবোধ গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য অপরিহার্য? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত মূল্যবোধ ' অর্থাৎ গণতান্ত্রিক মূল্যবোধ গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য অপরিহার্য বলে আমি মনে করি। গণতান্ত্রিক মূল্যবোধ রাষ্ট্রীয় ও সমাজজীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ । গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রীয় জীবনে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হয়। গণতন্ত্র হলো এমন এক শাসনব্যবস্থা যেখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যোগ্যতা অনুযায়ী রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ, সরকার গঠন ও তা পরিচালনা করতে পারে। আধুনিক গণতন্ত্র হচ্ছে প্রতিনিধিত্বমূলক শাসনব্যবস্থা। আর গণতান্ত্রিক মূল্যবোধ একটি রাষ্ট্রে প্রতিনিধিত্বশীল গণতন্ত্রের ভিত্তি গড়ে দেয়। রাষ্ট্রের নাগরিকদের মাঝে সমতা প্রতিষ্ঠা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার অন্যতম চাওয়া। ধর্ম, বর্ণ, লিঙ্গ ভেদে সব নাগরিকই সমান অধিকার উপভোগ করবে এটা গণতান্ত্রিক মূল্যবোধেরও অন্যতম মৌলিক ভিত্তি। গণতান্ত্রিক মূল্যবোধ সরকারের স্বেচ্ছাচারিতা রোধ করে এবং সর্বত্র ন্যায়বিচার প্রতিষ্ঠা করে। ফলে গণতন্ত্র সুসংহত হয় । গণতান্ত্রিক মূল্যবোধের ঐক্যবোধের শিক্ষা শাসনব্যবস্থায় স্থিতিশীলতা আনয়ন করে। আর শাসনব্যবস্থার স্থিতিশীলতা গণতন্ত্রকে সুদৃঢ় করে। সর্বোপরি গণতান্ত্রিক মূল্যবোধ গণতান্ত্রিক ব্যবস্থাকে অর্থবহ করে তোলে। পরিশেষে বলা যায়, গণতন্ত্রের বিকাশ ও কল্যাণকর রাষ্ট্রীয় ব্যবস্থা 'প্রতিষ্ঠায় গণতান্ত্রিক মূল্যবোধ আদর্শিক দিক নির্দেশনা প্রদান করে। তাই নাগরিকের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনকে পূর্ণতা দেওয়ার ক্ষেত্রে গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার গুরুত্ব অনস্বীকার্য।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, উক্ত মূল্যবোধ গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য …
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর