উদ্দীপকে উল্লেখিত বিষয়টি ছাড়া স্বাধীনতা অর্থহীন— ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত বিষয়টি হলো সাম্য। আর সাম্য ছাড়া স্বাধীনতা অর্থহীন। সাম্য বলতে জাতি-ধর্ম-বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে সমান সুযোগ- সুবিধা প্রদানের ব্যবস্থাকে বোঝায়। আর অন্যের কাজে হস্তক্ষেপ বা বাধা সৃষ্টি না করে নিজের ইচ্ছানুযায়ী নির্দিষ্ট সীমার মধ্যে কাজ করাই হলো স্বাধীনতা। সাম্য ও স্বাধীনতার সম্পর্ক অত্যন্ত নিবিড়। সাম্য নিশ্চিত করার জন্য স্বাধীনতার প্রয়োজন । স্বাধীনতার শর্ত পূরণ না হলে সাম্য প্রতিষ্ঠিত হয় না। আবার স্বাধীনতাকে ভোগ করতে চাইলে সাম্য প্রতিষ্ঠা করতে হবে। তা না হলে দুর্বলের সাম্য সবলের সুবিধায় পরিণত হবে। সাম্য ও স্বাধীনতা একই সাথে বিরাজ না করলে গণতান্ত্রিক অধিকার ভোগ করার প্রশ্নই ওঠে না । সাম্য উঁচু-নিচুর ভেদাভেদ দূর করে। আর স্বাধীনতা সমাজের সুযোগ- সুবিধাগুলো ভোগ করার অধিকার দান করে । স্বাধীনতা ও সাম্য একে অপরের পরিপূরক ও সহায়ক। স্বাধীনতা ও সাম্য একই সাথে বৃহত্তর পরিসরে ব্যক্তি ও সমাজজীবনকে প্রভাবিত ও নিয়ন্ত্রণ করে। স্বাধীনতাকে অর্থবহ করতে হলে সাম্য থাকতে হবে। সাম্য না থাকলে ব্যক্তি তথা সমাজজীবন পূর্ণতা পায় না। উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয়, সাম্যই স্বাধীনতা ভোগকে নিশ্চিত করে। আর এ কারণেই 'সাম্য ছাড়া স্বাধীনতা অর্থহীন'— প্রশ্নোক্ত এ উক্তিটি সঠিক।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত বিষয়টি ছাড়া স্বাধীনতা অর্থহীন— ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর