উদ্দীপকে হাদির কর্মকান্ডে কোন ধরনের মূল্যবোধ প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে হাদীর কর্মকাণ্ডে নৈতিক মূল্যবোধ প্রতিফলিত হয়েছে। মূল্যবোধ হলো এমন একটি বিমুর্ত বিষয় যা সমাজের মানুষের আচার-আচরণ নিয়ন্ত্রণ করে। নাগরিক ও সমাজের কার্যকারণ ক্ষেত্র প্রসারিত হওয়ার সাথে সাথে মূল্যবোধেও বিভিন্ন ক্ষেত্রে প্রসারিত হয়েছে। মূল্যবোধে ও বেশ কিছু ধরন রয়েছে। এর মধ্যে নৈতিক মূল্যবোধ একটি। উদ্দীপকে হাদি করোনাকালীন সময়ে কলেজ বন্ধ থাকায় সে তার বন্ধুদের নিয়ে নিজ এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়ায় । সমাজে বিত্তমানদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে সেই টাকা দিয়ে চাল, ডাল,তেল,ঔষধপত্র বিতরণ করে এবং কেউ 'করোনা'আক্রান্ত হলে জীবনের ঝুঁকি নিয়ে তাকে হাসপাতালে পৌঁছায় এমনকি তারা কেউ মারা গেলে দাফন কাজও সম্পন্ন করে। তার এ কার্যকলাপের মধ্য দিয়ে নৈতিক মূল্যবোধের প্রতিফলন ঘটেছে। নীতি ও উচিত-অনুচিত বোধ হলো নৈতিক মূল্যবোধের উৎস। এ মূল্যবোধ সমাজে মানুষের সম্প্রীতির বন্ধন সুদৃঢ করে, সমাজের মধ্যে ঐক্য সৃষ্টি করে এবং একে অন্যের দুঃখ সাহায্য সহযোগিতার আদর্শে মানুষকে অনুপ্রাণিত করে। পরিবার, বিদ্যালয়, শিক্ষক, সমাজ প্রভৃতি থেকে মানুষ নৈতিক মূল্যবোধের শিক্ষা লাভ করে থাকে। এ মূল্যবোধ মানুষকে উচিত-অনুচিত কাজ, দায়িত্ব ও কর্তব্যবোধ, অসহায়ের পাশে দাঁড়ানো ইত্যাদি মূল্যবোধের শিক্ষা প্রদান করে। এসব মানবিক ও সামাজিক মূল্যবোধের প্রত্যেকটি উপাদান ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের পাশাপাশি সামাজিক ঐক্য, সম্প্রীতি ও শৃঙ্খলা স্থাপন করে। পরিশেষে বলতে পারি, উদ্দীপকে হাদির কর্মকান্ডের নৈতিক মূল্যবোধের প্রতিফলন ঘটেছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে হাদির কর্মকান্ডে কোন ধরনের মূল্যবোধ প্রতিফলিত হয়েছে? ব্যা…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর