উদ্দীপকে জনাব শফিক আহমেদ শিক্ষার্থীদের কোন দিক সম্পর্কে শিক্ষা দেন? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে জনাব শফিক আহমেদ শিক্ষার্থীদের মূল্যবোধ সম্পর্কে শিক্ষা দেন। সমাজকাঠামোর অবিচ্ছেদ্য উপাদান হলো মূল্যবোধ। মূল্যবোধ হলো সমাজ যে বিষয়গুলোর ওপর মূল্য আরোপ করে এবং আমরা যাকে মূল্য দিই।মূল্যবোধ নির্ধারিত হয় সমাজের মানুষের আচার-আচরণ তথা সামাজিক গ্রহণযোগ্য রীতিনীতি ও নৈতিকতা দ্বারা। সমাজের ভিন্নতায় মূল্যবোধের ভিন্নতা পরিলক্ষিত হয়। এটি একদিকে যেমন মানুষের রীতি-নৈতিকতার জ্ঞান দান করে তেমনি মানুষকে বিশ্বাসী, সৎ,সহনশীল ও অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার শিক্ষা ও প্রদান করে থাকে। এর ফলে একজন মানুষ বা ব্যক্তির সমাজ ও রাষ্ট্রে কাঙ্খিত আচরণ করতে উদ্বুদ্ধ হয়। উদ্দীপকে জনাব শফিক আহমেদ শিক্ষার্থীদের ভালো-মন্দ, উচিত-অনুচিত, বিশ্বাসী,সৎ,সহনশীল ও অন্যের প্রতি আস্থাশীল হওয়ার শিক্ষা দেন। যাতে তারা ব্যক্তি জীবনে ভূমিকা রাখতে পারে। শিক্ষকের এরূপ জ্ঞান মূলত মূল্যবোধকে নির্দেশ করে। কারণ তার দেওয়া শিক্ষাগুলো মূল্যবোধের বিভিন্ন উপাদানকে উপস্থাপন করে। এর মাধ্যমে ব্যক্তি একটি রাষ্ট্রে বা সমাজের আদর্শ গণতান্ত্রিক, সামাজিক ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন আচরণ করতে শেখে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব শফিক আহমেদ শিক্ষার্থীদের কোন দিক সম্পর্কে শিক্ষা দেন?…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর