উদ্দীপকে বিবৃত রাজনৈতিক নীতি ও আদর্শ সমূহের গুরুত্ব মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে বিবৃত রাজনৈতিক নীতি ও আদর্শ সমূহ গণতান্ত্রিক মূল্যবোধকে নির্দেশিত করে যার গুরুত্ব অপরিসীম। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের যেসব চিন্তা ভাবনা, লক্ষ্য,উদ্দেশ্য ও সংকল্প মানুষের গণতান্ত্রিক আচার ব্যবহার ও দৈনন্দিন কর্মকান্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকে গণতান্ত্রিক মূল্যবোধ বলে। গণতান্ত্রিক রাষ্ট্রে এসব মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি প্রধান মানদন্ড। গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রের বসবাসকারী মানুষের এসব মূল্যবোধের প্রতি শ্রদ্ধাবোধ আছে বলেই তারা এগুলোকে মেনে চলে। এ গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্বপূর্ণ পরিপূর্ণ হল স্বাধীনতা, ঐক্যমত রাজনৈতিক অংশগ্রহণ, ন্যায় বিচার, সাম্য, আইনের শাসন প্রভৃতি। উদ্দীপকের শিক্ষক শিক্ষার্থীদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আইনের শাসন, ন্যায় বিচার ইত্যাদি রাজনৈতিক নীতি ও আদর্শ শিক্ষা দেন। এগুলো গণতান্ত্রিক মূল্যবোধকে নির্দেশ করে। একটি রাতে গণতান্ত্রিক নীতি ও আদর্শের তথা গণতন্ত্র সফলতা নির্ভর করে এসব গণতান্ত্রিক চেতনা বা গণতান্ত্রিক মূল্যবোধের ওপর। গণতান্ত্রিক মূল্যবোধ গণতন্ত্রকে সফলতা দান করে এবং নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটায় ও নাগরিকদের পরস্পরের প্রতি সহানুভূতিশীল হতে শেখায়। পাশাপাশি নতুন নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে ব্যক্তি যে সমস্যার মুখোমুখি হবে তার সমাধানের পথও গণতান্ত্রিক মূল্যবোধ দেখিয়ে দেয়। ব্যক্তির সহনশীল ও সৌহার্যপূর্ণ পরিবেশে বসবাসের জন্য যে সুষ্ঠু ও সামাজিক পরিবেশের প্রয়োজন হয় তা গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার মধ্য দিয়ে অর্জিত হয়। এছাড়া এর মাধ্যমে দায়িত্বশীল শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার মাধ্যমে নাগরিকের মর্যাদা বৃদ্ধি পায় ও নাগরিক অধিকার সমূহ সুরক্ষিত হয়। সুতরাং আলোচনা পরিশেষে বলা যায়, গণতান্ত্রিক মূল্যবোধ সুশাসন প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। এটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্বশর্ত। কেননা এতে নাগরিক অধিকারের সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়। তাই নাগরিক কল্যাণ নিশ্চিত করে যে কোনো রাষ্ট্র ও সমাজের সুশাসন প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক মূল্যবোধের বিকল্প নেই।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বিবৃত রাজনৈতিক নীতি ও আদর্শ সমূহের গুরুত্ব মূল্যায়ন কর।
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর