'ক' নামক রাষ্ট্রের নির্যাতিত জনগোষ্ঠী কোন ধরনের সাম্য থেকে বঞ্চিত ছিল? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'ক' নামক রাষ্ট্রের নির্যাতিত জনগোষ্ঠী সামাজিক সাম্য থেকে বঞ্চিত ছিল। জাতি-ধর্ম-বর্ণ ও পেশাগত কারণে যখন মানুষে মানুষে কোনো পার্থক্য করা হয় না, তখন তাকে সামাজিক সাম্য বলে। সামাজিক সাম্যের মূল কথা হলো সমাজে বসবাসরত সব মানুষ যোগ্যতা অনুযায়ী একই ধরনের সুযোগ-সুবিধা ভোগ করবে। উদ্দীপকে দেখা যাচ্ছে, 'ক' নামক রাষ্ট্রটিতে বর্তমানে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু একসময় সেখানকার কৃষ্ণাঙ্গ শ্রেণি শ্বেতাঙ্গদের হাতে বর্ণবাদী আচরণের শিকার হয়েছিল। শ্বেতাঙ্গদের এই অনাচার ও নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন হয় এবং এক পর্যায়ে বর্ণগত বৈষম্যের অবসান ঘটে। উল্লিখিত চিত্রটি সামাজিক বৈষম্যের সাথে সাদৃশ্যপূর্ণ । কেননা, সামাজিক সাম্যের মূল কথা হলো জাতি-ধর্ম-বর্ণ, শ্রেণি-পেশা নির্বিশেষে সব মানুষকে সমান সুযোগ দেওয়া। কিন্তু উদ্দীপকের ঘটনাটি পুরোপুরি উল্টো। সেখানে বর্ণবাদের বাস্তব চিত্র ফুটে উঠেছে। তাই বলা যায়, 'ক' রাষ্ট্রের কৃষ্ণাঙ্গ শ্রেণি সামাজিক সাম্য থেকে বঞ্চিত ছিল।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
'ক' নামক রাষ্ট্রের নির্যাতিত জনগোষ্ঠী কোন ধরনের সাম্য থেকে বঞ্চিত ছ…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর