শেয়ারFacebookWhatsApp

কেন আমেনা যা খুশি তা করতে পারে না? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের আলোকে বলা যায়, আইনের শাসনের বিদ্যমান থাকার কারণে আমেনা যা খুশি তা করতে পারে না। আইনের শাসনের অর্থ হচ্ছে— কেউ আইনের ঊর্ধ্বে নয়, সবাই আইনের অধীন। অন্য কথায়, আইনের চোখে সবাই সমান। আইনের দৃষ্টিতে সব নাগরিকের সমান অধিকার প্রাপ্তির সুযোগকে আইনের শাসন বলে। সাধারণভাবে আইনের শাসন দুটি ধারণা প্রকাশ করে। যথা— ১. আইনের প্রাধান্য এবং ২. আইনের দৃষ্টিতে সমতা। আইনের প্রাধান্য অর্থ— সবার উপরে আইন। আর আইনের দৃষ্টিতে সমতা অর্থ, জাতি-ধর্ম-বর্ণ, লিঙ্গ, পেশা নির্বিশেষে আইনের সমান আশ্রয় লাভ করা। আইনের শাসনের গুরুত্ব অপরিসীম। আইনের শাসন নাগরিক স্বাধীনতার রক্ষাকবচ। আইনের শাসনের অভাবে সমাজে অনাচার, অরাজকতা সৃষ্টি হয়। আইনের শাসন অনুপস্থিত থাকলে নাগরিক স্বাধীনতা, গণতন্ত্র, সামাজিক মূল্যবোধ, সাম্য কিছুই থাকে না। একে অন্যের অধিকারে হস্তক্ষেপ করে। পক্ষান্তরে আইনের শাসন বিদ্যমান থাকলে ব্যক্তির অধিকার ও ব্যক্তি স্বাধীনতা বিঘ্নসৃষ্টিকারী ব্যক্তিকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হয়। মূলত এ কারণেই আমেনা যা খুশি তা করতে পারে না। পরিশেষে বলা যায়, আইনের শাসন বিদ্যমান থাকলে অপরাধীকে অভিযুক্ত হতে হয় এবং শান্তি পেতে হয়। আর এসব কারণেই ব্যক্তি যা খুশি তা করতে পারে না।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

কেন আমেনা যা খুশি তা করতে পারে না? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।

উদ্দীপক

আমেনা তার পিতা জনাব ইকবালকে জিজ্ঞাসা করলো, “বাবা আমরা কেন যা খুশি তা করতে পারি না' জবাবে বাবা বলেন, আমরা সমাজে বা রাষ্ট্রে যা ইচ্ছা তা করতে পারি না এই জন্য যে, আইন অমান্য করলে আমাদের শাস্তি পেতে হবে। যে কাজ অন্যের অধিকার বা স্বাধীনতা নষ্ট করে এ ধরনের কাজ আমাদের কারো করা উচিত নয়।

Sylhet · 2019

উত্তর

Liber ল্যাটিন শব্দ।

উত্তর

গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম ভিত্তি হচ্ছে আইনের শাসন। আইনের শাসন বলতে আইনের চোখে সবার সমান হওয়া এবং সব কিছুর ওপরে আইনের প্রাধান্যের স্বীকৃতিকে বোঝায়। এর অর্থ হচ্ছে: ধর্ম-বর্ণ-শ্রেণি এবং ছোট বড় নির্বিশেষে সবাই আইনের কাছে সমান । কেউ বিশেষ মর্যাদার অধিকারী নয়। যে কেউ আইন ভঙ্গ করলে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে— এটাই আইনের শাসনের বিধান।

উত্তর

উদ্দীপকে জনাব ইকবাল আইনের কথা বলেছেন। আইনের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। আইন হলো সমাজস্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়ম-কানুনের সমষ্টি, যা মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে। আইনের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো সর্বজনীনতা। রাষ্ট্রের সব নাগরিক আইনের আওতাধীন। কেউ আইনের বাইরে নয়। অনুমোদন ও স্বীকৃতি আইনের আরেকটি বৈশিষ্ট্য। আইনের পেছনে কর্তৃপক্ষের অনুমোদন ও স্বীকৃতি প্রয়োজন। সার্বভৌম কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত ঘোষণা আইন হিসেবে বিধিবদ্ধ হলে সাধারণ জনগণ সেগুলো মান্য করতে বাধ্য হয়। আইনের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো এটি মানুষের বাহ্যিক আচার- আচরণ নিয়ন্ত্রণ করে। রাষ্ট্রীয় আইন প্রণীত হয় মানুষের বাহ্যিক আচরণকে জনকল্যাণের উপযোগী করে তোলার জন্য। সুস্পষ্টতা আইনের আরেকটি বৈশিষ্ট্য। আইন সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন। অস্পষ্ট ও দ্ব্যর্থবোধক আইন জনমনে আইন সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করে। এছাড়া আইনের অন্যতম বৈশিষ্ট্য হলো আইন বিধিবদ্ধ নিয়মাবলি। আইন কতগুলো প্রথা, রীতি-নীতি এবং নিয়ম-কানুনের সমষ্টি।

উত্তর

উদ্দীপকের আলোকে বলা যায়, আইনের শাসনের বিদ্যমান থাকার কারণে আমেনা যা খুশি তা করতে পারে না। আইনের শাসনের অর্থ হচ্ছে— কেউ আইনের ঊর্ধ্বে নয়, সবাই আইনের অধীন। অন্য কথায়, আইনের চোখে সবাই সমান। আইনের দৃষ্টিতে সব নাগরিকের সমান অধিকার প্রাপ্তির সুযোগকে আইনের শাসন বলে। সাধারণভাবে আইনের শাসন দুটি ধারণা প্রকাশ করে। যথা— ১. আইনের প্রাধান্য এবং ২. আইনের দৃষ্টিতে সমতা। আইনের প্রাধান্য অর্থ— সবার উপরে আইন। আর আইনের দৃষ্টিতে সমতা অর্থ, জাতি-ধর্ম-বর্ণ, লিঙ্গ, পেশা নির্বিশেষে আইনের সমান আশ্রয় লাভ করা। আইনের শাসনের গুরুত্ব অপরিসীম। আইনের শাসন নাগরিক স্বাধীনতার রক্ষাকবচ। আইনের শাসনের অভাবে সমাজে অনাচার, অরাজকতা সৃষ্টি হয়। আইনের শাসন অনুপস্থিত থাকলে নাগরিক স্বাধীনতা, গণতন্ত্র, সামাজিক মূল্যবোধ, সাম্য কিছুই থাকে না। একে অন্যের অধিকারে হস্তক্ষেপ করে। পক্ষান্তরে আইনের শাসন বিদ্যমান থাকলে ব্যক্তির অধিকার ও ব্যক্তি স্বাধীনতা বিঘ্নসৃষ্টিকারী ব্যক্তিকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হয়। মূলত এ কারণেই আমেনা যা খুশি তা করতে পারে না। পরিশেষে বলা যায়, আইনের শাসন বিদ্যমান থাকলে অপরাধীকে অভিযুক্ত হতে হয় এবং শান্তি পেতে হয়। আর এসব কারণেই ব্যক্তি যা খুশি তা করতে পারে না।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।