শেয়ারFacebookWhatsApp

ছক-১ পাঠ্যবইয়ের কোন বিষয়কে নির্দেশ করে? ব্যাখ্যা কর।

উত্তর: ছক-১ পাঠ্যবইয়ের আইন বিষয়কে নির্দেশ করে। আইন হচ্ছে নাগরিকদের আচরণ নিয়ন্ত্রণের জন্য অত্যাবশ্যকীয় কিছু বিধানের সমষ্টি, যা রাষ্ট্র ও সমাজ কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত, জনকল্যাণের জন্য অপরিহার্য এবং রাষ্ট্রীয় কর্তৃপক্ষের দ্বারা প্রয়োগকৃত । আইন অমান্য করলে শাস্তি ভোগ করতে হয়। আইন সর্বজনীন ও সবার জন্য প্রযোজ্য । উদ্দীপকের ছক-১ দ্বারা এমন একটি বিষয় বোঝানো হয়েছে যার মাধ্যমে রাষ্ট্র ও ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি হয়। রাষ্ট্রীয় জীবনের উন্নতি ও সুশৃঙ্খলতা নিশ্চিত করার জন্য এটি প্রণীত হয়। এটি পালন না করলে জীবনে বিশৃঙ্খলা দেখা দেয়। এসবই আইনের বৈশিষ্ট্য। কেননা আইন বলতে মূলত রাষ্ট্র পরিচালনার জন্য প্রণীত নিয়মনীতিকেই বোঝানো হয়। আইন রাষ্ট্রীয় ও সামাজিক জীবনকে সুসংহত করে। এটি সমাজবদ্ধ মানুষের সুন্দর ও সুশৃঙ্খল জীবনযাপনের পথ প্রশস্ত করে। তাছাড়া আইন রাষ্ট্র কর্তৃক প্রয়োগ করা হয় বলে রাষ্ট্র ও নাগরিকের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি হয়। তাই বলা যায়, ছক-১ এর বিষয়গুলো আইনকে নির্দেশ করে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

ছক-১ পাঠ্যবইয়ের কোন বিষয়কে নির্দেশ করে? ব্যাখ্যা কর।

Barisal · 2019

উত্তর

সুদীর্ঘকাল ধরে সমাজে প্রচলিত আচার-ব্যবহার, নীতিকে প্রথা বলা হয়।

উত্তর

নৈতিকতা হচ্ছে নীতি সংক্রান্ত বিষয় যা সুনীতি, সত্নীতি বা উৎকৃষ্ট নীতিকে ধারণ করে। নৈতিকতা হলো সমাজ কর্তৃক স্বীকৃত আচরণবিধি, যা মানুষের মনে উদ্ভব ও বিকাশ লাভ করে এবং এটিকে সমাজ লালন করে। নৈতিকতার বিধানগুলো সব দেশের এবং সর্বকালের। মানুষ ইচ্ছা করলেই এগুলো পরিবর্তন করতে পারে না। অর্থাৎ, নৈতিকতার ধারণা সব দেশ ও সমাজের ক্ষেত্রেই বিদ্যমান । তাই বলা হয় নৈতিকতার ধারণা সর্বজনীন।

উত্তর

ছক-১ পাঠ্যবইয়ের আইন বিষয়কে নির্দেশ করে। আইন হচ্ছে নাগরিকদের আচরণ নিয়ন্ত্রণের জন্য অত্যাবশ্যকীয় কিছু বিধানের সমষ্টি, যা রাষ্ট্র ও সমাজ কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত, জনকল্যাণের জন্য অপরিহার্য এবং রাষ্ট্রীয় কর্তৃপক্ষের দ্বারা প্রয়োগকৃত । আইন অমান্য করলে শাস্তি ভোগ করতে হয়। আইন সর্বজনীন ও সবার জন্য প্রযোজ্য । উদ্দীপকের ছক-১ দ্বারা এমন একটি বিষয় বোঝানো হয়েছে যার মাধ্যমে রাষ্ট্র ও ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি হয়। রাষ্ট্রীয় জীবনের উন্নতি ও সুশৃঙ্খলতা নিশ্চিত করার জন্য এটি প্রণীত হয়। এটি পালন না করলে জীবনে বিশৃঙ্খলা দেখা দেয়। এসবই আইনের বৈশিষ্ট্য। কেননা আইন বলতে মূলত রাষ্ট্র পরিচালনার জন্য প্রণীত নিয়মনীতিকেই বোঝানো হয়। আইন রাষ্ট্রীয় ও সামাজিক জীবনকে সুসংহত করে। এটি সমাজবদ্ধ মানুষের সুন্দর ও সুশৃঙ্খল জীবনযাপনের পথ প্রশস্ত করে। তাছাড়া আইন রাষ্ট্র কর্তৃক প্রয়োগ করা হয় বলে রাষ্ট্র ও নাগরিকের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি হয়। তাই বলা যায়, ছক-১ এর বিষয়গুলো আইনকে নির্দেশ করে।

উত্তর

হ্যাঁ, আমি ছক-২ ও ছক-৩ কে অর্থাৎ স্বাধীনতা ও সাম্যকে পরস্পরের পরিপূরক মনে করি। অপরের অধিকার বা স্বাধীনতায় হস্তক্ষেপ না করে স্বীয় ইচ্ছে মতো কাজ করার অধিকারকেই স্বাধীনতা বলা হয়। এর মাধ্যমে ব্যক্তি তার মতামত প্রকাশ করতে পারে, যা ছক-২ এর বিষয়গুলো দ্বারা বোঝা যায়। অপরদিকে সাম্য হলো সবার জন্য সমান সুযোগ সুবিধা দেওয়া, কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে বিশেষ সুযোগ-সুবিধা না দেওয়া। ছক-৩ এ এই বিষয়গুলোই বর্ণিত হয়েছে। স্বাধীনতা ও সাম্য পরস্পর পরিপূরক, অর্থাৎ এরা পরস্পর বিরোধী নয়। একে অপরের পথে বাধা সৃষ্টি করে না। সাম্যের অস্তিত্ব ছাড়া স্বাধীনতার উপলব্ধি অসম্ভব। স্বাধীনতার আদর্শকে বাস্তবে রূপায়িত করার জন্য সাম্যের পরিবেশ প্রয়োজন। রাষ্ট্র আইনের মাধ্যমে স্বাধীনতা সৃষ্টি ও সংরক্ষণ করে আবার রাষ্ট্র স্বাধীনতা সংরক্ষণের স্বার্থে আইনের মাধ্যমে বিশেষ সুযোগ সুবিধার বিলোপ সাধন করে সাম্যের পরিবেশ সৃষ্টি করে। বস্তুত সাম্য ছাড়া যেমন স্বাধীনতা হয় না, তেমনি স্বাধীনতা ছাড়া সাম্যও অসম্পূর্ণ থেকে যায় বৃহৎ দৃষ্টিভঙ্গিতে দেখলে স্বাধীনতা ও সাম্যকে একই রূপ মনে করা হয় মূলত স্বাধীনতা ও সাম্য একই মুদ্রার বিপরীত দিক। পরিশেষে বলা যায়, সাম্য ব্যতীত স্বাধীনতা কার্যকর হতে পারে না অর্থাৎ, স্বাধীনতা ও সাম্য পরস্পরবিরোধী নয়, বরং পরস্পর পরিপূরক।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।