তুমি কি ছক-২ ও ছক-৩ কে পরস্পরের পরিপূরক মনে কর? যুক্তিসহকারে মতামত দাও।
উত্তর: হ্যাঁ, আমি ছক-২ ও ছক-৩ কে অর্থাৎ স্বাধীনতা ও সাম্যকে পরস্পরের পরিপূরক মনে করি। অপরের অধিকার বা স্বাধীনতায় হস্তক্ষেপ না করে স্বীয় ইচ্ছে মতো কাজ করার অধিকারকেই স্বাধীনতা বলা হয়। এর মাধ্যমে ব্যক্তি তার মতামত প্রকাশ করতে পারে, যা ছক-২ এর বিষয়গুলো দ্বারা বোঝা যায়। অপরদিকে সাম্য হলো সবার জন্য সমান সুযোগ সুবিধা দেওয়া, কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে বিশেষ সুযোগ-সুবিধা না দেওয়া। ছক-৩ এ এই বিষয়গুলোই বর্ণিত হয়েছে। স্বাধীনতা ও সাম্য পরস্পর পরিপূরক, অর্থাৎ এরা পরস্পর বিরোধী নয়। একে অপরের পথে বাধা সৃষ্টি করে না। সাম্যের অস্তিত্ব ছাড়া স্বাধীনতার উপলব্ধি অসম্ভব। স্বাধীনতার আদর্শকে বাস্তবে রূপায়িত করার জন্য সাম্যের পরিবেশ প্রয়োজন। রাষ্ট্র আইনের মাধ্যমে স্বাধীনতা সৃষ্টি ও সংরক্ষণ করে আবার রাষ্ট্র স্বাধীনতা সংরক্ষণের স্বার্থে আইনের মাধ্যমে বিশেষ সুযোগ সুবিধার বিলোপ সাধন করে সাম্যের পরিবেশ সৃষ্টি করে। বস্তুত সাম্য ছাড়া যেমন স্বাধীনতা হয় না, তেমনি স্বাধীনতা ছাড়া সাম্যও অসম্পূর্ণ থেকে যায় বৃহৎ দৃষ্টিভঙ্গিতে দেখলে স্বাধীনতা ও সাম্যকে একই রূপ মনে করা হয় মূলত স্বাধীনতা ও সাম্য একই মুদ্রার বিপরীত দিক। পরিশেষে বলা যায়, সাম্য ব্যতীত স্বাধীনতা কার্যকর হতে পারে না অর্থাৎ, স্বাধীনতা ও সাম্য পরস্পরবিরোধী নয়, বরং পরস্পর পরিপূরক।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
তুমি কি ছক-২ ও ছক-৩ কে পরস্পরের পরিপূরক মনে কর? যুক্তিসহকারে মতামত …
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর